📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ইসলামের প্রথম

📄 ইসলামের প্রথম


প্রঃ ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয়?
- কুবায়।

প্রঃ ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি?
- কাবা ঘর।

প্রঃ ইসলামের সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র কোনটি?
- দারুল আরকাম, মদিনা।

প্রঃ ইসলামের প্রথম মুয়াযযিন কে?
- হযরত বিলাল (রা)।

প্রঃ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?
- হযরত আবুবকর সিদ্দিক (রা)।

প্রঃ নারীদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?
- হযরত খাদিজা (রা)।

প্রঃ অপ্রাপ্ত বয়ষ্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
- হযরত আলী (রা)।

প্রঃ ক্রীতদাসের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
- যায়েদ বিন হারিস।

প্রঃ মানুষের মধ্যে প্রথম শহীদ কে?
- হযরত আদম (আ)-এর পুত্র হযরত হাবিল।

প্রঃ নবুওয়াত যুগে মহিলাদের মধ্যে প্রথম শহীদ কে?
- হযরত সুমাইয়্যা (রা)।

প্রঃ নবুওয়াত যুগে পুরুষদের মধ্যে সর্বপ্রথম শহীদ কে?
- হযরত আবিহালা (রা)।

প্রঃ ইসলামে সর্বপ্রথম কে ইমামে আযম হিসেবে প্রসিদ্ধি লাভ করেন?
- হযরত আবু হানিফা নোমান ইবনু সাবিত (র)।

প্রঃ শেষ নবীর নবুয়াতি যুগে সর্বপ্রথম ঘোষিত যুদ্ধ কোনটি?
- বদরের যুদ্ধ।

প্রঃ কে প্রথম আযানের পদ্ধতি স্বপ্নে দেখেন?
- হযরত আবদুল্লাহ বিন যায়েদ (রা)।

প্রঃ সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি?
- সূরা আল ফাতিহা।

প্রঃ ইসলামের প্রথম হজ্জ কার নেতৃত্বে হয়?
- হযরত আবু বকর (রা)-এর নেতৃত্বে।

প্রঃ কাবা শরীফের প্রথম স্থাপক কে?
- সর্বপ্রথম আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে; অত:পর আদম (আ)।

প্রঃ শেষ নবীর (স) প্রথম কিবলা কোনটি? কোথায় অবস্থিত?
- বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম।

প্রঃ সর্বপ্রথম বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন?
- হযরত আবু বকর (রা)।

প্রঃ ইসলামের প্রথম খলিফা কে?
- হযরত আবু বকর (রা)।

প্রঃ প্রথম ঈদের সালাত কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
- ৬২৩ খ্রিস্টাব্দে।

প্রঃ সর্বপ্রথম কে মসজিদের মেহরাব তৈরি করেন?
- হযরত উমর ইবনু আবদুল আজিজ।

প্রঃ কোন সাহাবী সর্বপ্রথম মসজিদে বাতি দেন?
- হযরত তামিম দারী (রা)।

প্রঃ জিহাদের জন্য সর্বপ্রথম কে তরবারি কোষমুক্ত করেন?
- হযরত যুবাইর ইবনু আওয়াম। (রাসূল (স)-এর ফুফাতো ভাই)

প্রঃ কোন নবী সর্বপ্রথম মানব জাতিকে অক্ষরজ্ঞান দান করেন?
- হযরত ইদ্রিস (আ)।

প্রঃ কুরআন ও হাদিসের শব্দকোষ সর্বপ্রথম কে সংকলন করেন?
- আবু উবায়দা মামার আল মুসান্না আত্ তামিমি।

প্রঃ সিরাতে রাসূল (স) সর্বপ্রথম কে সংকলন করেন?
- মুহাম্মাদ ইবনু ইসহাক।

প্রঃ ইসলামে সর্বপ্রথম কে সুফি নাম খ্যাত হন?
- আবু হাশেম সুফি।

প্রঃ ফিক্হ শাস্ত্রের মূলনীতি ও ফাযায়েলে কুরআন সর্বপ্রথম কে সংকলন করেন?
- ইমাম শাফি'ঈ (র)।

প্রঃ সর্বপ্রথম ওহি লেখার সৌভাগ্য অর্জন করেন কে?
- হযরত খালিদ ইবনু সাইদ (রা)।

প্রঃ কে সর্বশেষ ওহি লিখেছিলেন?
- হযরত উবাই ইবনু কাব (রা)।

প্রঃ সর্বাধিক ওহি লিখক কে?
- হযরত যায়েদ ইবনু সাইদ (রা)।

প্রঃ মদিনার সর্বপ্রথম কাযী কে?
- হযরত যায়েদ ইবনু সাবিত (রা)।

প্রঃ উম্মাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন?
- হযরত আবু বকর (রা)।

প্রঃ সর্বপ্রথম কারী খিতাব কে লাভ করেন?
- হযরত আবু ওবায়েদ (রা)।

প্রঃ সর্বপ্রথম কে সস্ত্রীক হিজরত করেন?
- হযরত উসমান (রা), সাহাবাদের মধ্যে।

প্রঃ সর্বপ্রথম কে ডাক বিভাগের প্রথা চালু করেন?
- হযরত মুয়াবিয়া (রা)।

প্রঃ সর্বপ্রথম মক্কার কে নিজ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন?
- জাবির ইবনু আবদুল্লাহ (৭৪ হিঃ ৯৪ বছর বয়সে)।

প্রঃ সর্বপ্রথম গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কে?
- হযরত খোবাইব ইবনু আলী (রা)।

প্রঃ সর্বপ্রথম গনিমতের মাল কে পাঁচভাগে বিভক্ত করেন?
- হযরত আবদুল্লাহ ইবনু জাহাশ (রা)।

প্রঃ সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন কে?
- হযরত উমর ফারুক (রা)।

প্রঃ সর্বপ্রথম কে আকাইদ শাস্ত্র রচনা করেন?
- আবুল হুযাইল আল্লাফ।

প্রঃ আযান দেয়ার জন্য সর্বপ্রথম কে মিনার তৈরি করেন?
- হযরত আমির মুয়াবিয়া (রা)।

প্রঃ হযরত আদম (আ)-এর সর্বপ্রথম কথা কোনটি?
- আলহামদুলিল্লাহ।

প্রঃ দুনিয়ার সর্বপ্রথম নবী কে?
- হযরত আদম (আ)।

প্রঃ পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী কে?
- কাবিল।

প্রঃ পরকালে সর্বপ্রথম কে দোযখে যাবে?
- কাবিল।

প্রঃ সর্বপ্রথম ভূমিকম্প কখন হয়েছিল?
- যখন হাবিলকে কাবিল হত্যা করেছিল।

প্রঃ সর্বপ্রথম কাকে শয়তান প্রলুব্ধ করে?
- হযরত আদম ও হাওয়া (আ) কে।

প্রঃ সর্বপ্রথম লাওহে মাহফুযে কী লেখা হয়?
- বিসমিল্লাহির রাহমানির রাহিম।

প্রঃ সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জমিন সৃষ্টি করেন?
- বায়তুল্লাহ শরীফের জমিন।

প্রঃ সর্বপ্রথম কে বার্ধক্যে উপনীত হন?
- হযরত ইবরাহীম (আ)।

প্রঃ সর্বপ্রথম কে মাথায় তাজ পরে?
- নমরূদ।

প্রঃ সর্বপ্রথম কে রব বা প্রভু বলে দাবি করে?
- নমরূদ।

প্রঃ সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করে?
- ইবলিস।

প্রঃ সর্বপ্রথম আদম (আ) কে সিজদা করেন কে?
- হযরত ইসরাফিল (আ)।

প্রঃ সর্বপ্রথম কে কাবা শরীফ তাওয়াফ করেন?
- হযরত আদম (আ)।

প্রঃ সর্বপ্রথম জুমার সালাত কে পড়ান?
- হযরত আসয়াদ ইবনু যুরারাহ (রা), মদিনাতে।

প্রঃ সর্বপ্রথম কে ঘোড়ায় সওয়ার হন?
- হযরত ইসমাঈল (আ)।

প্রঃ সর্বপ্রথম পিতা ও মাতার নাম কী?
- হযরত আদম ও হাওয়া (আ)।

প্রঃ সর্বপ্রথম হিসাব লওয়া হবে কার?
- হযরত জিবরাইল (আ) এর।

প্রঃ সর্বপ্রথম ইসলামের জন্য কে তীর নিক্ষেপ করেছিলেন?
- হযরত সায়াদ ইবনু আবি ওয়াক্কাস (রা)।

প্রঃ কিয়ামতের দিন সর্বপ্রথম কে কবর হতে উঠবেন?
- হযরত রাসূলুল্লাহ (সা)।

প্রঃ সর্বপ্রথম মুসলিম নৌ-বাহিনী প্রধান কে?
- আবদুল্লাহ ইবনু কাইস। (হযরত মুয়াবিয়া (রা) এর সময়)

প্রঃ সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ কে পরান?
- ইয়ামানের রাজা তুব্বা।

প্রঃ সর্বপ্রথম কে নৌকা তৈরি করেন?
- হযরত নুহ (আ)।

প্রঃ সর্বপ্রথম কোন্ দেশে মানুষ এসেছিল?
- ভারতবর্ষের সরন্দীপে (শ্রীলংকা), হযরত আদম (আ)।

প্রঃ বিহিশতীদের সর্বপ্রথম খাদ্য কী?
- মাছের কলিজা।

প্রঃ সর্বপ্রথম রসায়ন বিদ্যা সম্বন্ধে কে আলোচনা করেছিলেন?
- খালেদ ইবনু ইয়াযিদ। (হযরত মুয়াবিয়া (রা) এর পৌত্র)

প্রঃ সর্বপ্রথম মহিলাদের জানাযায় কার খাটের উপর পর্দা বানানো হয়েছিল?
- হযরত ফাতিমা (রা)-এর খাটের উপর।

প্রঃ সর্বপ্রথম কুরআনের সিজদা সম্পর্কিত গ্রন্থ কে রচনা করেন?
- আবু ইসহাক ইবরাহীম বিন মুহাম্মদ আল হারবী।

প্রঃ সর্বপ্রথম কোথায় কতসালে পবিত্র কুরআন আরবীতে মুদ্রিত হয়?
- ১১১৩ হি./১৭০১ সালে জার্মানীর হামবুর্গে।

প্রঃ আল কুরআনের সর্বপ্রথম লিপিশিল্পী কে?
- খালিদ বিন আবিল হায়‍্যাজ।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 হিজরী সালের কথা

📄 হিজরী সালের কথা


প্রঃ হিজরী সাল কেন প্রচলিত হয়?
- বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে স্মরণ রাখার জন্য।

প্রঃ হযরত মুহাম্মদ (স) কবে হিজরত করেন?
- ১২ রবিউল আউয়াল, সোমবার; ২৪ সেপ্টেম্বর ৬২২ খ্রি.।

প্রঃ কোন দিনকে হিজরতের পঞ্চম দিন বলা হয়?
- খ্রিস্টানদের সাথে সন্ধিপত্রের দিনকে।

প্রঃ হযরত মুহাম্মদ (স) কোন্ দিন থেকে নতুন সাল গণনার নির্দেশ দেন?
- মদিনায় উপস্থিত হওয়ার দিন থেকে।

প্রঃ মুসলমানদের জন্য পৃথক সাল গণনার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে কবে গৃহীত হয়?
- ১৭/১৮ হিজরীর জমাদিউল আউয়াল মাসের ১০ তারিখে (হযরত উমর (রা)- এর খিলাফতের ৪র্থ বছরে)।

প্রঃ কার পরামর্শে হিজরত' থেকে নতুন সাল গণনা রীতির সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
- ৪র্থ খলিফা আলী (রা)-এর পরামর্শে।

প্রঃ মুহাররম মাসের নাম প্রস্তাব করেন কে?
- হযরত উসমান (রা)।

প্রঃ কত হিজরী থেকে প্রাচীন আরবীয় সনে প্রচলিত মূলমাস (অতিরিক্ত মাস) হিজরী সনে রহিত হয়?
- একাদশ হিজরী থেকে।

প্রঃ মুহাম্মদীয় সন হিজরী শুরু হয় কবে থেকে?
- ১ মুহাররম থেকে; ১২ রবিউল আউয়াল থেকে নয়।

প্রঃ ইসলামী সাল হিজরীর শেষ বা দ্বাদশ মাস কোন্টি?
- যুলহিজ্জা।

প্রঃ নবী করিম (সা)-এর হিজরতের কতদিন আগে থেকে হিজরী গণনা রীতি এবং পদ্ধতির প্রবর্তন ও প্রচলন হয়েছে?
- দু'মাস আটদিন আগে থেকে।

প্রঃ কোন্ দিনে হযরত মুহাম্মদ (সা) হিজরত করেন এবং কোন্দিন থেকে হিজরী সন গণনা শুরু হয়?
- যথাক্রমে সোমবার ২৪ সেপ্টেম্বর ৬২২ খ্রি., শুক্রবার ১৬ জুলাই, ৬২২ খ্রি.।

প্রঃ মক্কা ত্যাগের পূর্বে প্রিয় জন্মভূমিকে লক্ষ্য করে সুগভীর মমতায় হযরত মুহাম্মদ (সা) কী বলেছিলেন?
- মক্কা! আমার জন্মভূমি মক্কা! আমি তোমায় ভালবাসি। কিন্তু তোমার সন্তানগণ আমাকে তোমার ক্রোড়ে থাকতে দিল না। বাধ্য হয়েই তাই তোমাকে ছেড়ে চললাম। বিদায়।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 হিজরী সালের মাসগুলোর নাম ও অর্থ

📄 হিজরী সালের মাসগুলোর নাম ও অর্থ


ক্রম. নাম অর্থ
১. মুহাররম পবিত্রমাস, নিষিদ্ধ মাস।
২. সফর ভ্রমণ মাস।
৩. রবিউল আউয়াল প্রথম বসন্ত মাস।
৪. রবিউল আখির শেষ বসন্ত মাস।
৫. জমাদিউল উলা প্রথম শুকনো মাস।
৬. জমাদিউল উখরা শেষ শুকনো মাস।
৭. রজব সম্মানের মাস।
৮. শাবান সবুজের মাস।
৯. রামাদান কৃচ্ছতাসাধনার মাস, পাপ ভস্মীভূত হওয়ার মাস।
১০. শাওয়াল সংযোগকারী মাস।
১১. যুলক্বাদ বিশ্রান্তির মাস।
১২. যুলহিজ্জা হজ্জের মাস।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

📄 মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা


* হযরত আদম (আ) সৃষ্টি হন।
* আকাশ, পৃথিবী, কলম সৃষ্টি হয়।
* হযরত নুহ (আ)-এর নৌকা জুদি পর্বতে আশ্রয় নিয়েছিল।
* হযরত মুসা (আ) ও তাঁর অনুচরগণকে ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ্ তাআলা মুক্ত করেন এবং ফিরাউনকে সদলবলে ধ্বংস করেছিলেন।
* হযরত ইবরাহিম (আ)-কে খলিল উপাধি দান করা হয়।
* হযরত দাউদ (আ)-এর ভুল ক্ষমা করা হয়।
* হযরত সুলায়মান (আ) রাজত্ব ফিরে পেয়েছিলেন।
* হযরত আইউব (আ) কঠিন পীড়া থেকে আরোগ্য ও অব্যাহতি লাভ করেন।
* হযরত ইউনুস (আ) ৪০ দিন পর মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
* হযরত ইয়াকুব (আ) ৪০ বছর বিচ্ছেদের পর পুত্র হযরত ইউসুফ (আ)-এর দর্শন লাভ করেন।
* হযরত ঈসা (আ) ইয়াহুদিদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
* হযরত ঈসা (আ)-কে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়েছিল।
* কোহে-তুরে আল্লাহ্ তাআলার কথোপকথন হয় হযরত মুসা (আ) এর সাথে।
* রোযা ওয়াজিব হয়েছিল। (রমযানের রোযা ফরয হওয়ার পূর্বেই)।
* কাবা শরীফকে সাজানো হয়েছিল।
* হযরত হুসাইন (রা) কারবালা প্রান্তরে শহীদ হন।
* আশুরা পালিত হয়।
* হাশর বসবে।
* কিয়ামত হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00