📄 অধ্যায় : ১৭ - ইসলামিক জেনারেল নলেজ
প্রঃ মুসলমানদের কিবলা কখন পরিবর্তন হয়?
- ২য় হিজরীর শাবান মাসে।
প্রঃ হযরত খাদিজা (রা) কার মাধ্যমে রাসূল (স) এর কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন?
- নাফিসা নাম্নি এক দাসীর মাধ্যমে।
প্রঃ যেসব নবীর উপর কিতাব অবতীর্ণ হয়নি তারা কিসের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতেন?
- পূর্ববর্তী নবীদের কিতাবের মাধ্যমে।
প্রঃ কোন মহিলা নবী দাবি করেছে?
- সাজাহ।
প্রঃ মদিনাতুল হামরা বা লাল প্রাসাদ নামকরণের কারণ কী?
- ইবনুল আহমারের (লাল মানুষের পুত্র) নামানুসারে অথবা নির্মাণ সামগ্রীর উপকরণ থেকে।
প্রঃ হাজিব কাকে বলা হতো?
- এশিয়ার প্রধান উজির বলে অভিহিত মন্ত্রণা পরিষদের সভাপতিকে হাজিব বা রাজ সরকার বলা হতো।
প্রঃ ফাকু কুল্লি নিযাম (বাতিল কাঠামো ভেঙ্গে দাও) কী?
- শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভীর (র) সংস্কার আন্দোলনের নাম।
প্রঃ উপমহাদেশের মুসলিম পুনর্জাগরণের অগ্রদূত কে?
- শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)।
প্রঃ জড় ধর্মের উপর লিখিত প্রথম গ্রন্থের নাম কী?
- 'হাই ইবনু ইয়ুকজান'। লেখক- ইবনু তোফায়েল।
প্রঃ Covenanter কাকে বলে?
- এর অর্থ চুক্তি সম্পাদনকারী। ধর্মের জন্য চুক্তিবদ্ধ হওয়া। ১৬৩৮ খ্রিষ্টাব্দে স্কটল্যান্ডে যারা সংশোধিত খ্রিস্টান ধর্মকে সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তাদেরকে Covenanter বলা হয়।
প্রঃ People of the books কাদেরকে বলে?
- যে সব জাতির কাছে নবীর মাধ্যমে ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় People of the books বা আহলে কিতাব।
প্রঃ Wars of Roses বা গোলাপের যুদ্ধ কাদের সাথে এবং কত বছর স্থায়ী হয়েছিল?
- ইংল্যান্ডের ল্যাংকেস্টার ও ইয়র্ক রাজপরিবারের মধ্যে দীর্ঘ চল্লিশ বছর ধরে এই যুদ্ধ চলেছিল।
প্রঃ Kiosk কাকে বলে?
- এটি তুর্কী শব্দ। এর দ্বারা পারস্য ও তুরস্কে ব্যবহৃত প্রমোদ উদ্যানের তাঁবু বা শামিয়ানাকে বোঝানো হয়।
প্রঃ Chamberlain অর্থ কী?
- প্রাসাদাধ্যক্ষ (হাযিব), খলিফাদের রাজপরিবারের কাজকর্ম নির্বাহের জন্য নির্ধারিত কর্মচারীকে হাযিব বলা হতো।
প্রঃ 'অ্যান্টোনাইনদের' যুগ কাকে বলে?
- ৯৬-১৮০ খ্রি. যে পাঁচজন সম্রাট রোমান সাম্রাজ্য শাসন করেছেন তাঁদের রাজকালকে বলা হয় 'অ্যান্টোনাইন'।
প্রঃ 'Ovumorganum' গ্রন্থের লেখক কে?
- রাণী এলিজাবেথের সময়ের শ্রেষ্ঠ দার্শনিক, জ্ঞানী ও রাজনীতিবিদ ফ্রান্সিস লর্ড বেকন।
প্রঃ Unhappy Specimens of humanity 'মানবতার হতভাগ্য নিদর্শন' কী?
- বাইজান্টাইন দরবারে নিযুক্ত খোঁজা প্রহরী ও কর্মচারীকে বলা হতো।
প্রঃ ভগিনীর পুত্র কাকে বলা হতো?
- খলিফা মামুনের মা পারসি মহিলা ছিলেন বলে খোরাসানের অধিবাসীরা তাঁকে ভগিনীরপুত্র বা ভাগ্নে বলে সম্বোধন করত।
প্রঃ New Rome কী?
- বাইজান্টাইন সাম্রাজ্য ও তার রাজধানী কনস্ট্যান্টিনোপলকে বুঝানো হয়।
প্রঃ Abbasside Colour কী?
- কৃষ্ণবর্ণ।
প্রঃ ম্যাজিয়ানের পুত্র ম্যাজিয়ান কথাটির অর্থ কী?
- অগ্নি উপাসকের পুত্র অগ্নি উপাসক।
প্রঃ নীরো কে?
- রোমান সম্রাট (৫০-৬৮ খ্রি.)। নিষ্ঠুরতার জন্য তিনি নৃশংসতার প্রতীক হয়ে আছেন।
প্রঃ সর্বপ্রথম শাহানশাহ উপাধি গ্রহণ করেন কে?
- আজুদউদ্দৌলাহ। তারপর থেকে বুওয়াইহী আমিরগণ এই উপাধি গ্রহণ করতে থাকেন।
প্রঃ তরাইন কী এবং কোথায়?
- এটি ভারতবর্ষের একটি সুবিখ্যাত যুদ্ধক্ষেত্র। অনেকে একে নরাইন বলেন।
প্রঃ Bayard কে?
- একজন প্রখ্যাত ফরাসী যোদ্ধা।
প্রঃ Sydney কে?
- ইংল্যান্ডের প্রখ্যাত কবি ও বীর স্যার ফিলিপ সিডনী।
প্রঃ Samson কে?
- প্রাচীন জেরুজালেমের একজন বিচারক।
প্রঃ Frankenstein কে?
- মেরী শেলী লিখিত উপন্যাসের নাম চরিত্র।
প্রঃ Corinna কে?
- প্রাচীন গ্রীসের বিখ্যাত মহিলা কবি।
প্রঃ Morisco শব্দের অর্থ কী?
- ছোট মরু।
প্রঃ সৎকর্মের জননী (উম্মুল খাইর) কার উপাধি?
- তাপসী রাবেয়ার।
প্রঃ হযরত আলী ও ফাতিমা (রা) এর বংশধরদের কী উপাধি দেওয়া হয়?
- সাইয়্যেদ ও সাইয়্যেদা।
প্রঃ কোন মুসলিম সর্বপ্রথম ঘোড়দৌড়ের প্রবর্তন করেন?
- হিশাম, (উমাইয়াদের আমলে দামেস্কে)।
প্রঃ নাক কাটা কার উপাধি?
- খলিফা আব্দুল মালিকের সমসাময়িক পোগোনেটাসের পুত্র অত্যাচারী দ্বিতীয় জাস্টিনিয়ানের উপাধি।
প্রঃ নরপিশাচ কার উপাধি? কাকে বলা হতো?
- আব্দুল্লাহ বিন জিয়াদকে। তাকে নিষ্ঠুর বলা হতো। তিনি ইয়াজিদের সহকারীরূপে কাজ করতেন।
প্রঃ নামোল্লেখ না করে ইবনু আবিদ বা পিতার পুত্র বলে কাকে ডাকা হতো?
- মুআবিয়ার পিতা আবু সুফিয়ানের অবৈধ পুত্র জিয়াদকে।
প্রঃ জয়নুল আবেদীন বা ধার্মিকের অলংকার কার উপাধি?
- পারস্যের শেষ সাসানীয় রাজা ইয়াজদর্জদের কন্যার গর্ভজাত ইমাম হুসাইন (রা)-এর পুত্র এবং তার মাধ্যমেই রাসূল (স)-এর বংশ বিলুপ্তির কবল থেকে রক্ষা পায়।
প্রঃ কাকে ইফ্রিকিয়াস বা আফ্রিকানাস বলা হয়?
- আফ্রিকা বিজয়ের জন্য এক হিময়ার বংশীয় রাজাকে আফ্রিকানাস বলে।
প্রঃ হিময়ার (লাল) উপাধিটি কার?
- আবদুল শামসের উত্তরাধিকারীর। তিনি সবসময় একটি লাল আঙরাখা পরতেন বলে তাকে সবাই হিময়ার বা লাল বলে ডাকতো।
প্রঃ মদিনার প্রথম বেতনভোগী বিচারকের নাম কী?
- সাবিতের পুত্র যায়েদ (যায়েদ বিন সাবিত)।
প্রঃ নওয়াব বা নবাব শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে?
- নায়িব শব্দ থেকে।
প্রঃ কোন মুসলিম গবেষক সর্বপ্রথম কম্পিউটারে আল কুরআন গণনা করে কুরআনের নির্ভুলতা প্রমাণ করেছেন?
- ১৯৭৫ সালে মিশরীয় বাহাই বিজ্ঞানী ড. রশিদ খলিফা সর্বপ্রথম এই গবেষণা করেন পরে মুসলিম অমুসলিম অনেক গবেষক বিজ্ঞানী এতে অংশ নেয়।
প্রঃ ফেরাউনের মমি সম্পর্কিত গ্রন্থ 'রয়াল মমিজ'-এর লেখক কে?
- মি. এলিয়ট স্মিথ (১৯১২ সালে)।
প্রঃ ইউকেরিস্ট কী?
- খ্রিষ্টানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের নাম।
প্রঃ সর্বপ্রথম চন্দ্র অভিযান সফল হওয়ার ভবিষ্যতবাণী আল কুরআনের কোন সূরার কোন আয়াতে ব্যক্ত করা হয়?
- সূরা কামারের-১ নং আয়াত। 'অতি নিকট সময়ে চন্দ্র বিদীর্ণ (অভিযান সফল) হবে।
প্রঃ সূর্যের কক্ষপথ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
- ২৫ মিলিয়ন আলোকবর্ষ। (25 million light years)
প্রঃ ফাতরাতুল ওহি (ওহি নাযিলের বিরতিকাল) কত বছর?
- ৩ বছর; ২½ বছর; মাত্র কয়েক দিন।
প্রঃ আরবী ব্যাকরণ শাস্ত্রের সর্বপ্রথম গ্রন্থ রচয়িতা কে?
- ঈসা ইবনু উমার আসসাকাফী। (মৃ.১৪৯/৭৬৬)
প্রঃ আরবদের মধ্যে শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী কে?
- মুহাম্মদ (স)।
প্রঃ বিশ্বের কয়টি রাষ্ট্রের রাষ্ট্রভাষা আরবী এবং আরবী ভাষাভাষী লোক সংখ্যা কত?
- ১৮টি, ৩০০ মিলিয়ন।
প্রঃ 'বুরদাহ' শব্দের অর্থ কী?
- ডোরাকাটা বা নকশী চাদর।
প্রঃ 'দি কম্পিউটার স্পিকস অন গডস মেসেজ টু দি ওয়ার্ল্ড'-গ্রন্থের লেখক কে এবং কোন দেশের অধিবাসী?
- ড. রশিদ খলিফা, মিশরের অধিবাসী।
প্রঃ রাজবাড়ী বহর কোথায় এবং কী জন্য বিখ্যাত?
- এখানে পদ্মা মেঘনা মিশেছে কিন্তু পানি একদেহে লীন হয়ে যায়নি। হাজারো বছর পাশাপাশি প্রবাহিত হওয়া সত্ত্বেও মেঘনার পানি কুচকুচে কালো এবং পদ্মার পানি সাদা ঘোলাটেই রয়ে গেছে।
প্রঃ একজন মহিলা আল কুরআন ব্যাখ্যাকার (তাফসীরকারক)-এর নাম কী?
- আয়েশা শাতিবী।
প্রঃ নুসাহ শব্দের অর্থ কী?
- ভাবার্থ Loyality (রাজানুগত্য) ও Alligeance (রাজানুগত্য) শব্দের চেয়েও বেশি ব্যাপক অর্থবোধক।
প্রঃ Key Post কী?
- দায়িত্ব সম্পন্ন পদ।
প্রঃ Head of the State কে ইসলামী পরিভাষায় কী বলে?
- ইমাম, আমির বা খলিফা বলে।
প্রঃ 'আহলুল হাল্লি ওয়াল আকদ' কাকে বলে?
- রাষ্ট্রীয় ও জনগুরুত্বপূর্ণ কিংবা শাসনকার্য পরিচালনার জন্য খোলাফায়ে রাশিদুনের পরামর্শভিত্তিক আহ্বানকৃত সভার নাম।
প্রঃ 'দেশ প্রেম ঈমানের অঙ্গ' মন্তব্য করুন।
- এটি একটি বানোয়াট হাদিস।
প্রঃ সর্বপ্রথম কে হাদিস জাল করেন?
- খলিফা ওসমান (রা)-এর শাসনামলে মুসলমান বেশধারী ইয়াহুদী আব্দুল্লাহ বিন সাবায়ী।
প্রঃ আরবী সাহিত্যে একটিমাত্র বিষয়বস্তুর উপর রচিত সর্বপ্রথম গ্রন্থটির নাম কী?
- 'কালিলা ওয়া দিমনা'।
প্রঃ 'কালিলা ওয়া দিমনা' গ্রন্থের মূল রচয়িতা কে?
- ভারতীয় দার্শনিক বায়দাবা।
প্রঃ 'ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ'-বিখ্যাত এই উক্তিটি কার?
- মৌলানা মোহাম্মদ আলী জওহার।
প্রঃ জান্নাতের খুরফা কী?
- জান্নাতের ফলমূল।
প্রঃ 'আমাকে উপাদান দাও আমি বিশ্ব সৃষ্টি করব'-এই দম্ভোক্তিটি কার?
- Descartes-এর উক্তি।
প্রঃ সর্বপ্রথম জামে গ্রন্থ কে রচনা করেন?
- ইমাম সুফিয়ান আসসাওরী।
প্রঃ Modern in Islam গ্রন্থের লেখক কে?
- H.A.R. GIBB.
প্রঃ লিসানুস সিল্ক (সত্যের কন্ঠ) কিসের নাম?
- পত্রিকার নাম। মাও. আবুল কালাম আজাদ এই পত্রিকা প্রকাশের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
প্রঃ 'জ্ঞানের জন্যই জ্ঞানান্বেষণ' এই উক্তিটি কার?
- মুসলিম দার্শনিক আল কিন্দীর।
প্রঃ মুআল্লিমুল আউয়াল (আদি গুরু) ও মুআল্লিমুস সানী (দ্বিতীয় গুরু) কাকে বলে?
- এ্যারিস্টোটল ও ফারাবীকে।
প্রঃ ইরানী পৌরাণিকী ও ইরানী জাতীয়তাবোধের বাইবেল কাকে বলে?
- ফেরদৌসীর 'শাহনামা' ফারসি কাব্য-গ্রন্থকে।
প্রঃ 'পরিশ্রমী আল্লাহর বন্ধু'-এটি কার উক্তি?
- রাসূল (স)-এর।
প্রঃ রাসূল কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুম (র)-এর প্রথম কাফির স্বামীর নাম কী?
- রোকাইয়া: উৎবা বিন আবু লাহাব। উম্মে কুলসুম: উতাইবা বিন আবু লাহাব।
প্রঃ নবুওয়াত পূর্বে আবু লাহাবের সাথে রাসূলের (স) কী সম্পর্ক ছিল?
- বেয়াই সম্পর্ক ছিল।
প্রঃ যায়েদ বিন হারিসা কোন যুদ্ধে শাহাদাতবরণ করেন?
- নবম হিজরীতে, মুতার যুদ্ধে। এ যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। বয়স ৫৫ বছর।
প্রঃ উম্মুল মাসাকীন বা দরিদ্রের জননী কাকে বলে?
- জয়নাব বিনতে খোজাইমা (রা) কে।
প্রঃ মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় ইরাকের শাসনকর্তার কী নাম ছিল?
- হাজ্জাজ বিন ইউসুফ।
প্রঃ সর্বপ্রথম কোন মুসলিম সেনাপতি ভারতীয় উপমহাদেশে প্রেরিত হন?
- মুহাম্মদ বিন কাশেম।
প্রঃ বাংলায় মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা কে?
- ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী।
প্রঃ হযরত শাহজালালের (র) সঙ্গে কতজন সঙ্গী ছিলেন?
- ৩৬০ জন।
প্রঃ তারিক বিন যিয়াদ কতসালে স্পেন বিজয় করেন?
- ৭১১ সালে।
প্রঃ ইবনু বতুতার বিখ্যাত গ্রন্থের নাম কী?
- সফরনামা।
প্রঃ হাসানুল বান্নার প্রতিষ্ঠিত দলের নাম কী?
- ইখওয়ানুল মুসলেমিন।
প্রঃ রাসূল (স)-এর সহধর্মিণীদের মধ্যে কার বিবাহ আসমানে সংগঠিত হয়েছিল?
- হযরত যয়নাব বিনতে জাহাশ (রা)-এর।
প্রঃ সর্বপ্রথম মহানবী (স)-এর জীবনীগ্রন্থ কে লিখেছেন?
- ইবনু ইসহাক।
প্রঃ আরবী ভাষা ও সাহিত্যে কোন গ্রন্থটি সর্বপ্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়?
- কুরআন শরীফ।
প্রঃ কোন মুসলিম খলিফা আগুনে পোড়া ইটের ব্যাপক প্রচলন করেন?
- খলিফা হারুনুর রশীদ।
প্রঃ মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিকের নাম কী?
- ইবনু খালদুন।
প্রঃ কিয়ামতের দিন কে সর্বপ্রথম কবর থেকে উঠবেন?
- রাসূল (স)।
প্রঃ কোন সাহাবী শয়তানকে ৩ দিন বন্দী রেখেছিলেন?
- আবু হোরায়রা (রা)।
প্রঃ কোন সাহাবী দাজ্জালকে দেখেছিলেন?
- হযরত তামিম দারী (রা)।
প্রঃ কোন স্থানে হাজীগণ মাগরিব ও এশার সালাত এক আযান ও একামতে আদায় করেন?
- মুযদালিফায়।
প্রঃ জ্বীনদের আদি পিতার নাম কী?
- হুমা।
প্রঃ ফিরিস্তাদের কিবলা কোনটি?
- বাইতুল মামুর।
প্রঃ কোন ভাষায় আল কুরআন প্রথম অনুবাদ হয় এবং কে করেন?
- ফারসি ভাষায়, ইরানের সামানি বাদশা আবু সালেহ মানসুর বিন নুহ (৯৪৬-৯৭৬)।
প্রঃ দৈনিক পত্রিকার প্রকাশক হিসেবে প্রথম বাঙ্গালী মুসলমানের নাম কী?
- মৌলভী আবদুল খালেক, যিনি রুশ-তুর্কী যুদ্ধের সময় (১৮৭৭-৭৮) মোহাম্মদী নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন।
প্রঃ পর্বতের বৃদ্ধ কাকে বলে?
- হাসান সাবা।
প্রঃ হুবাল কিসের নাম?
- জাহেলিয়াত যুগের মক্কাবাসীদের পূজনীয় প্রধান দেবমূর্তি।
প্রঃ তোপকাপী কিসের নাম? এটি কিসের জন্য বিখ্যাত?
- তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরের নাম। পবিত্র কুরআনের মূল ২টি কপির একটি এই যাদুঘরে আজও বিদ্যমান আছে। আর একটি উজবেকের তাশখন্দ শহরে।
প্রঃ খলিফা ওসমান (রা)-এর হত্যাকারীর মূল নাম কী?
- ফিরোজ, ডাকনাম আবু লুলু।
প্রঃ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা) কে হযরত ওসমান (রা) কেন বরখাস্ত করেন?
- বাইতুলমাল থেকে নেয়া একটি ঋণ ফেরত দেননি বলে।
প্রঃ তুরস্কের মিলি সালামাত পার্টির উত্তরসূরী দলের নাম কী?
- Justice and development Party.
প্রঃ ইনশাআল্লাহ না বলায় বাগানের ফল ধ্বংস হওয়ার ঘটনা আল কুরআনের কোন সূরায় উল্লেখ আছে?
- আল কালাম ৬৮, আয়াত ১৭-৩২।
প্রঃ কারাগারের সওগাত কী?
- মাওলানা আকরাম খাঁ ১৯২২ সালে সমাপ্ত আমপারার অনুবাদটি শিক্ষিত মুসলমান যুবকদের কারাগারের সওগাত হিসেবে উৎসর্গ করেন।
প্রঃ ইসলামিক একাডেমীর বর্তমান নাম কী?
- বাংলা একাডেমী।
প্রঃ মক্কায় রাসূল (স) কে হত্যার ষড়যন্ত্রকারীদের সংখ্যা কত?
- ১৪ জন।
প্রঃ কাররা, খেবত, গাবা, খসম ও তাই এগুলো কিসের নাম?
- যুদ্ধের নাম।
প্রঃ খলিফা আল মানসুরের রাজকীয় প্রাসাদের নাম কী ছিল?
- খুলদ।
প্রঃ বর্তমানে ডিসপেনসারী বা ঔষধালয় বলে অভিহিত প্রতিষ্ঠানগুলোর প্রবর্তক কারা?
- আরবরা।
প্রঃ 'ধর্মের গৌরব' কার উপাধি?
- ইবনুল আসির (ইজউদ্দীন বা ধর্মের গৌরব)।
প্রঃ আরবী লিখনশৈলী প্রথম কে আবিষ্কার করেন?
- হিয়ার নিকটবর্তী আনবদর অধিবাসী জনৈক মুরামির বিন মারসা।
প্রঃ জামেরা, সিমানকাস, সানইস্টেভান ও উসমা কিসের নাম?
- দূর্গের নাম।
প্রঃ কোন নবীর আমল থেকে কোরবানী প্রথা শুরু হয়?
- হযরত ইবরাহীম (আ)-এর আমল থেকে।
প্রঃ আবু জাহলকে হত্যাকারী কিশোর সাহাবীদ্বয়ের নাম কী?
- হযরত মায়ায ও মুআয (রা)।
প্রঃ রাসূল (স)-এর সর্বকনিষ্ঠ সাহাবীর নাম কী?
- হযরত রাফি (রা)।
প্রঃ হযরত ইবরাহীম (আ) কত বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন?
- ৮৬ বছর বয়স পর্যন্ত।
প্রঃ হযরত দাউদ (আ)-এর সমাধি কোথায় অবস্থিত?
- জেরুজালেমে।
প্রঃ পিঁপড়ে সরদার কোন নবীকে দাওয়াত করেছিলেন?
- হযরত সুলাইমান (আ)-কে।
প্রঃ মদিনায় ভুমিকম্প শুরু হলে কার লাঠির আঘাতে তা বন্ধ হয়ে যায়?
- হযরত ওমরের (রা)। এরপর আর কখনো মদিনায় ভুমিকম্প হয়নি।
প্রঃ নকল জান্নাত কে তৈরি করেন?
- শাদ্দাদ।
প্রঃ হযরত নুহ (আ)-এর সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা কী?
- বিশ্বব্যাপী প্রলয়ংকরী প্লাবন।
প্রঃ রাসূল (স) মিরাজে কোন সাহাবীর কণ্ঠস্বর এবং কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান?
- যথাক্রমে হযরত আবু বকর (রা) ও বিলাল (রা)-এর।
প্রঃ ওমরা হজ্বের নিষিদ্ধ তারিখগুলো কী কী?
- ৯ জিলহজ্ব থেকে ১৩ জিলহজ্ব পর্যন্ত।
প্রঃ খোরাসান বর্তমানে কোন দেশের অন্তর্ভুক্ত?
- সোভিয়েত রাশিয়ার।
প্রঃ রাসূল (স) কোন বাহণযোগে মিরাজে গমন করেছিলেন?
- বোরাক নামক স্বর্গীয় বাহণে।