📄 রাবেতা আল আলম আল ইসলামী
প্রঃ রাবেতা কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ১৯৬২ সালে মক্কা নগরীতে।
প্রঃ এই সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য কী কী?
- লক্ষ্য-উদ্দেশ্যগুলো নিম্নরূপ:
ক. বিশ্ব মুসলমানদেরকে মতৈক্য করা;
খ. বিশ্ব মুসলমানদের থেকে দ্বন্দ্ব কলহ নিরসন করা;
গ. বিশ্ব মুসলমানদের নৈতিক অবক্ষয় রোধ করা;
ঘ. বিশ্ব মুসলমানদের দারিদ্র্য বিমোচন করা;
ঙ. ইসলামী ব্যবস্থা উচ্ছেদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা;
চ. ইসলামী রাজনীতিকে পুনর্বিকশিত করা;
ছ. প্রাচীন ও নব্য জাহিলিয়াতের সকল দাবির মূলোৎপাটন করা;
জ. মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার অন্তরায় সমূহ বিদূরীত করা;
ঝ. গোটা বিশ্বে ইসলামের প্রচার ও প্রসারে খোদায়ি দায়িত্ব পালন;
ঞ. ইসলামী বিশ্বের জন্য একটি ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্বলীগ এর পথ সুগম করা।
প্রঃ এই সংস্থা কত সালে বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে?
- ১৯৭৮ সালে।
প্রঃ এটা কেমন সংস্থা?
- এটি একটি স্বায়ত্বশাসিত আন্তর্জাতিক ইসলামী সংস্থা।
প্রঃ এর কেন্দ্রীয় কার্যালয় কোথায়?
- মক্কা মুকাররমায়।
প্রঃ এর বুনিয়াদি কমিটি কয়টি দেশের কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
- ৩৯ টি দেশের ৪১ জন সদস্য নিয়ে।
প্রঃ এই সংগঠন কী কী কাজ করছে?
- নিম্নোক্ত কাজগুলো করছে-
ক. ইসলামী সেন্টার প্রতিষ্ঠা;
খ. দা'ঈ ও মুবাল্লিগ নিয়োগ;
গ. মাদ্রাসা প্রতিষ্ঠা;
ঘ. মসজিদ প্রতিষ্ঠা;
ঙ. হাসপাতাল প্রতিষ্ঠা;
চ. মাসিক পত্রিকা প্রকাশ (বিভিন্ন ভাষায়);
প্রঃ রাবেতা কোন্ দেশের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়?
- সৌদি আরবের পৃষ্ঠপোষকতায়।
প্রঃ কয়টি দেশে রাবেতার শাখা সংগঠন আছে?
- ১৬০টিরও বেশি দেশে।
প্রঃ রাবেতা কার উদ্যোগে গঠিত হয়?
- তদানীন্তন যুবরাজ ফয়সালের উদ্যোগে।