📄 মুসলিম দেশ সমূহের পরিচিতি
ক্রম. দেশের নাম আয়তন কি. মি. রাজধানী
১. আলজেরিয়া ২৩,৮১,৭৪১ আলজিয়ার্স
২. আফগানিস্তান ৬,৪৭,৪৯৭ কাবুল
৩. আলবেনিয়া ২৮,৭৪৮ তিরানা
৪. আপারভোল্টা ১,০০,০০০ উরাগাডুগু
৫. আজারবাইজান ৮৬,৬০০ বাকু
৬. ইন্দোনেশিয়া ১৯,০৪,৫৬৯ জাকার্তা
৭. ইরান ১৬,৪৮,০০০ তেহরান
৮. ইরাক ৪,৩৮,৪৪৮ বাগদাদ
৯. ইথিওপিয়া ২,৬৭,৬৬৭ আদ্দিস আবাবা
১০. ইয়েমেন ৫,৩১,০০০ সানা
১১. উগান্ডা ২,৪১,১৩৯ কাম্পালা
১২. উজবেকিস্তান ১,২০,৫৩৮ তাসখন্দ
১৩. ওমান ৩,০০,০০০ মাস্কাট
১৪. কুয়েত ১৭,৬৫৬ কুয়েত সিটি
১৫. কাতার ১১,৪৩৭ দোহা
১৬. কঙ্গো ৩,৪২,৩০০ ব্রাজাভিল
১৭. কমরোস ১,৮৬২ মোরোনি
১৮. ক্যামেরুন ৪,৭৫,৪৪৮ ইয়াউন্ডি
১৯. কাজাকিস্তান ২৭,১৭,৩০০ আলমাআতা
২০. কিরঘিজিস্তান ১,৯৮,৫০০ বিসকেক
২১. গাম্বিয়া ১১,২৯৪ বানজুল
২২. গিনি ১,৪৫,৮৫৭ ক্রোনাক্রি
২৩. গিনি বিসাউ ৩৬,১২৫ বিসাউ
২৪. গ্যাবন ২,৬৭,৬৬৭ লিব্রেভিল
২৫. চাঁদ প্রজাতন্ত্র ১,২৮,৪,০০ ন-জাসেনা
২৬. জর্ডান ৯৭,৭৪০ আম্মান
২৭. জাম্বিয়া ৭,৫২,৬২০ লুসাকা
২৮. জাঞ্জিবার ৯,৪৫,০৭৮ তাঞ্জানিয়া-দারুস সালাহ
২৯. জিবুতি ২১,৭৮৩ জিবুতি
৩০. নাইজার ১২,৬৭,০০০ নিয়ামি
৩১. নাইজেরিয়া ৯,২৩,৭৬৮ আবুজা
৩২. তুরস্ক ৭,৭৯,৪৫২ আংকারা
৩৩. তিউনিসিয়া ১,৬৪,১৫০ তিউনিস
৩৪. তাজিকিস্তান ৫৪,১০৯ দুশানবে
৩৫. তুর্কমিনিস্তান ১৮৮,৪১৭ আশখাবাদ
৩৬. পাকিস্তান ৩,১০,৪০০ ইসলামাবাদ
৩৭. বসনিয়া ৫১,১২৯ সারায়েভো
৩৮. বেনিন ১,১২,৬২২ পোট্রোনোভা
৩৯. ব্রুনাই ৭,৭৬৫ বন্দরসেরী বেগাওয়ান
৪০. বারকিনো ফাসো ১,২৭,৪০০ উয়াসাড় য়াগা
৪১. বাংলাদেশ ১,৪৭,৫৭০ ঢাকা
৪২. বাহরাইন ۶,৬৯০ মানামা
৪৩. মালয়েশিয়া ৩,৩০,৪৩৪ কুয়ালালামপুর
৪৪. মালদ্বীপ ২,৯৮০ মালে
৪৫. মিশর ৯,৬৭,৬৭৭ কায়রো
৪৬. মরক্কো ৪,৫৮,৭৩০ রাবাত
৪৭. মালি ১২,৪০,১৯২ বামাকো
৪৮. মৌরিতানিয়া ১০,৩০,৭০০ নোয়াকচোট
৪৯. মালাউই ১,১১,৭৮৪ লিলঙ্গে
৫০. লিবিয়া ১৭,৫৯,৫৪০ ত্রিপলী
৫১. লেবানন ১০,৪০০ বৈরুত
৫২. সৌদিআরব ২২,৫০,০৭০ রিয়াদ
৫৩. সুদান ১৫,০৫,৮১৩ খার্তুম
৫৪. সোমালিয়া ৬,৩৭,৬৫৭ মোগাদিসু
৫৫. সেনেগাল ১,৯৬,১৬২ ডাকার
৫৬. সিয়েরালিওন ৭১,৭৪০ ফ্রিটাউন
৫৭. সংযুক্ত আরব আমিরাত ৮২,৮৮০ আবুধাবি
৫৮. সিরিয়া ১,৮৫,১৮০ দামেস্ক
৫৯. ইরিত্রিয়া ১,১৭,৬০০ আসমারা
📄 ও আই সি
প্রঃ কত সালে কোথায় ও. আই. সি গঠিত হয়?
- ১৯৭০ সালের মার্চ মাসে, সৌদি আরবের জেদ্দায়।
প্রঃ ও. আই. সি-এর সদস্য রাষ্ট্র সংখ্যা কত?
- ৫৭ টি মুসলিম রাষ্ট্র।
প্রঃ ও. আই. সি গঠিত হওয়ার কারণ কী?
- ইয়াহুদি কর্তৃক মসজিদুল আকসার অপমান ও অগ্নি সংযোগ।
প্রঃ ও. আই. সি এর পূর্ণ নাম কী?
- Organisation of Islamic Conference. (অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) অর্থ: ইসলামী সম্মেলন সংস্থা।
প্রঃ বর্তমানে এতে বিশ্বের কত অংশ রাষ্ট্র আছে?
- এক তৃতীয়াংশ।
প্রঃ বর্তমানে এতে বিশ্বের কত অংশ মানুষ আছে?
- এক সপ্তমাংশ।
প্রঃ কয়টি প্রধান শাখা এই সংস্থার কাজ করে?
- ৩টি, যথা: ১. মুসলিম রাষ্ট্র প্রধানের সম্মেলন; ২. মুসলিম পররাষ্ট্র প্রধানের সম্মেলন; ৩. ইসলামী সেক্রেটারিয়েট এবং তার পার্শ্ব সংগঠন।
📄 লক্ষ্য-উদ্দেশ্য
প্রঃ ও আই সি-এর লক্ষ্য সমূহ কী কী?
- লক্ষ্য নিম্নরূপ:
১. সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী সংহতির উন্নতি সাধন;
২. অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং কর্মতৎপরতায় অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতার সংহতি সাধন এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে পরামর্শ করা;
৩. বর্ণ-বিদ্বেষ ও বৈষম্য বিলোপ করার প্রচেষ্টা চালানো এবং সকল ধরনের উপনিবেশিকদের উচ্ছেদ সাধন;
৪. আন্তর্জাতিক শান্তি এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার সমবণ্টনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
৫. পবিত্র স্থান সমূহের নিরাপত্তা বিধানকল্পে প্রচেষ্টার সমন্বয় সাধন ও প্যালেস্টাইনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন এবং তাদের অধিকার পুনরুদ্ধার ও তাদের মুক্ত করতে সাহায্যদান;
৬. তাদের মর্যাদা স্বাধীনতা ও জাতীয় অধিকারে নিরাপত্তা সাধনের লক্ষ্যে সকল মুসলিম জাতির সংগ্রামকে জোরদার করা;
৭. সদস্য রাষ্ট্রসমূহ ও অন্যান্য দেশের মধ্যে সহযোগিতার উন্নতির জন্য উপযুক্ত পরিবেশ ও সমঝোতা সৃষ্টি।
📄 ও আই সি'র মহাসচিবদের নাম
ক্রম. নাম দেশ সময়কাল
১. টিংকু আবদুর রহমান মালয়েশিয়া ১৯৭০-১৯৭৩
২. শরিফ আল তোহামি মিশর ১৯৭৪-১৯৭৫
৩. ড. আ. করিম গায়ে সেনেগাল ১৯৭৫-১৯৭৯
৪. হাবিব সাত্তি তিউনিসিয়া ১৯৮০-১৯৮৪
৫. সৈয়দ শরফুদ্দিন পীরজাদা পাকিস্তান ১৯৮৫-১৯৮৮
৬. ড. হামিদ আল গাবিদ নাইজার ১৯৮৯-১৯৯৬
৭. ইজজাদ্দিন লারাকি মরক্কো ১৯৯৭-২০০০
৮. ড. আবদুল ওয়াহিদ বেলকেজিজ মরক্কো ২০০১-২০০৪
৯. ড. একমেলুদ্দিন এহসানোগলু তুরস্ক ২০০৫-২০০৯