📄 পবিত্র কাবা শরীফ
প্রঃ কাবা শরীফের অক্ষাংশ কত?
- কাবা শরীফের অক্ষাংশ ২১০২০।
প্রঃ কাবা শরীফের দ্রাঘিমাংশ কত?
- কাবা শরীফের দ্রাঘিমাংশ ৪০০১৪।
প্রঃ কাবা শরীফের মধ্যে নামায আদায়কারীর কিবলা কোন দিক?
- চতুর্দিক।
প্রঃ পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম কী?
- কাবা শরীফ।
প্রঃ কাবা শরীফ মোট কতবার নির্মিত হয়েছে?
- ১১ বার।
প্রঃ কাবা শরীফের ভিত্তি কখন নির্মিত হয়?
- হযরত ইবনু আব্বাস (রা)-এর বর্ণনা মতে, আকাশ ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ্ তাআলা কাবা শরীফের ভিত্তি নির্মাণ করেন।
প্রঃ কাবা শরীফের সর্বপ্রথম নির্মাতা কে?
- প্রথম নির্মাতা ফিরিস্তাকুল।
প্রঃ কাবা শরীফের সর্বশেষ নির্মাতা কে?
- তুরস্ক সম্রাট সুলতান চতুর্থ মুরাদ।
প্রঃ কাবা নির্মাণকারীদের দুইজনের নাম আল কুরআনে উল্লেখ আছে, তাঁরা কারা?
- হযরত ইবরাহিম ও ইসমাইল (আ)।
প্রঃ মানুষের মধ্যে সর্বপ্রথম কে কাবা শরীফ নির্মাণ করেন?
- হযরত আদম (আ)।
প্রঃ হযরত ইবরাহীম (আ)-এর কাবা নির্মাণের সময় হযরত ইসমাইল (আ)-এর বয়স কত বছর ছিল?
- মাত্র ২০ বছর।
প্রঃ কাবা নির্মাণের সময় ইবরাহীম (আ)-এর বয়স কত ছিল?
- ১২০ (একশ বিশ) বছর।
প্রঃ হযরত ইবরাহিম (আ) কোন বংশের আদি পিতা ছিলেন?
- কুরাইশ বংশের।
প্রঃ হিজরে ইসমাইল বলতে কী বুঝায়?
- কাবা শরীফের সংলগ্ন হাতিমের এই অংশকে হিজরে ইসমাইল বলা হয়।
প্রঃ হাতিম কী পবিত্র কাবা গৃহের বাইরের অংশ?
- না, হাতিম কাবা গৃহের ভিতরের অংশ।
প্রঃ হাতিমের গেলাফ কত সালে কে দিয়েছেন? এটা কিসের তৈরি?
- ৮৫২ হিজরীতে সুলতান হাকিম জবর্কাসি হাতিমের জন্য দুইটি গিলাফ পাঠান। গেলাফ দুইটি রেশমি কাপড়ের তৈরি ছিল।
প্রঃ হাতিমে কী কারো কোন কবর আছে?
- হাদীসে আছে, আগেকার নবীগণ তাঁদের সম্প্রদায় কর্তৃক বিতাড়িত হয়ে পবিত্র মক্কায় আশ্রয় নিয়েছিলেন এবং হযরত নূহ, হুদ, সালেহ ও শুআইব (আ) এখানেই ইনতিকাল করেছেন। অতঃপর তাঁদেরকে যমযম ও হাতিমের মধ্যখানে কবর দেয়া হয়েছে।
প্রঃ মক্কা শরীফে কতজন পয়গম্বরের কবর আছে?
- এক বর্ণনায় আছে যে, হাজরে আসওয়াদ-এর রোকন হতে মাকামে ইবরাহীম ও যমযম কূপের মধ্যবর্তী স্থানে প্রায় ৯০ জন পয়গম্বরের কবর আছে।
প্রঃ হাজরে আসওয়াদ কী?
- এটা বেহেস্তের একটি পাথর। নাযিল হওয়ার সময় পাথরটির রং সাদা ছিল।
প্রঃ হাজরে আসওয়াদ কখন কাদের মাধ্যমে কোথা থেকে পৃথিবীতে এসেছে?
- ইমাম আজরিক (র) ইবনু মুনিব্বাহ হতে বর্ণনা করেন যে, আল্লাহ্ হযরত আদম (আ)-এর তাওবা কবুল করে ফিরিশতাদের মাধ্যমে পবিত্র মক্কায় এটা প্রেরণ করেন।
প্রঃ হাজরে আসওয়াদ কালো রং ধারণ করার কারণ কী?
- ইমাম আহমাদ বিন হাম্বল (র) বলেন, এ পাথরটি বরফের চেয়েও সাদা ছিল। এটা মানুষের পাপাচারের ফলে কালো রং ধারণ করেছে। এ ছাড়াও আরো বহু পণ্ডিতের ভিন্ন মতও এ সম্পর্কে রয়েছে।
প্রঃ মাকামে ইবরাহীম বলতে কী বুঝায়?
- মাকামে ইবরাহীমের এই পাথরখানা হাজরে আসওয়াদের মতই একটি বিহিশতি সাদা ইয়াকুতি পাথর। এই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইবরাহীম (আ) কাবা শরীফের দেওয়াল নির্মাণ করেছিলেন।
প্রঃ সর্বপ্রথম কাবাগৃহে কে গিলাফ দিয়েছেন?
- ঐতিহাসিকদের মতে, ইয়ামানের হিমাইর প্রদেশের শাসনকর্তা অর্থাৎ তুব্বাসে হিমাইর (হিমাইরের বাদশাহ) সর্বপ্রথম কাবাগৃহের গিলাফ দেন। রাসূল (স) এই বাদশাহকে মন্দ বলতে নিষেধ করেছেন।
📄 পৃথিবীর বৃহত্তম মসজিদ
নাম: মস্ক অব হাসান-২ (বাদশাহ হাসান-২)।
অবস্থান: মরক্কো (আটলান্টিক সাগরের তীরে অবস্থিত)।
আয়তন: ২০ হাজার বর্গ কিলোমিটার।
ভিতর কক্ষে: ২৫ হাজার মুসল্লী নামাজ পড়তে পারে।
স্থপতি: মিশেল পিনসিয়াউ (ফরাসী নাগরিক)¹।
টিকাঃ
১. এ পরিসংখ্যানটি পরিবর্তনশীল।
📄 পৃথিবীর সর্বোচ্চ মিনার
নাম: মহান দ্বিতীয় হাসান মসজিদের মিনার।
অবস্থান: মরক্কোর ক্যাসাব্লাংকায়।
উচ্চতা: ১৭৫.৬ মিটার বা ৫৭৬ ফুট।
নির্মাণ খরচ: ২১৮ মিলিয়ন ডলার।
📄 পৃথিবীর বিখ্যাত মসজিদ
১. মসজিদে কুবা
নাম: মসজিদে কুবা।
জায়গার মালিক: কুলসুম বিন আদহাম আনসারী (রা)
মসজিদের দৈর্ঘ্য: ৬৬ গজ।
নির্মাণের তারিখ: ২০ সেপ্টেম্বর ৬২২ খ্রি.।
২. মসজিদে নববী
নাম: মসজিদে নববী।
জায়গার মালিক: ফাহল ও সুহায়েল।
দৈর্ঘ্য (উ: দঃ): ৩৫ মিটার।
প্রস্থ: ৩০ মিটার।
প্রাচীরের উচ্চতা: ১০ ফুট - ১১ ফুট।
মোট দরজা: ৩টি।
পশ্চিমের দরজার নাম: বাব আল আতিক।
পূর্বের দরজার নাম: বাব আল জিবরিল।
মহানবী (স) প্রবেশ করতেন: বাব আল জিবরিল দিয়ে।
৩. মসজিদুল আকসা
নাম: মসজিদুল আকসা।
অবস্থান: জেরুজালেম।
নিয়ন্ত্রণ: ইয়াহুদিদের হাতে।
প্রথম কিবলা: এ মসজিদটিই।
পৃথিবীর প্রথম মসজিদ: মসজিদুল আকসা (মিশকাত)।
নির্মাতা: হযরত সুলায়মান (আ); হযরত ইবরাহীম (আ)। (মুহাদ্দিসদের মতে)
৪. বাবরি মসজিদ
নাম: বাবরি মসজিদ।
অবস্থান: ভারত (অযোধ্যায়)।
প্রতিষ্ঠার সাল: ১৫২৮ খ্রি.।
প্রতিষ্ঠাতা: মোগল সম্রাট বাবর।
নির্মাতা: মির্জা বাকের।
ধ্বংসের তাং: ৬ ডিসেম্বর ১৯৯২।
যারা ধ্বংস করে: উগ্র ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা।
যার নেতৃত্বে: বিজেপি নেতা আদভানী।
৫. বায়তুল মুকাররম
নাম: বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
অবস্থান: বাংলাদেশ, ঢাকা।
নির্মাতা: আবুল হোসাইন যারিয়ানী
ভিত্তির সাল: ২৭ ফেব্রুয়ারি ১৯৬০ সাল।
ভিত্তি স্থাপক: আইয়ুব খান।
অনুকরণ: পবিত্র কাবা শরীফের।
উচ্চতা: ৯৯ ফুট। (আল্লাহর ৯৯ টি নামের প্রতি সাদৃশ্য রেখে)।