📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুসলিম কবি

📄 মুসলিম কবি


ক্রম. নাম বিষয়
০১. আল্লামা ইকবাল উর্দু
০২. ওমর খৈয়াম ফার্সি
০৩. জালাল উদ্দিন রুমী ফার্সি
০৪. শেখ সাদি ফার্সি
০৫. আহম্মদ শাওকী আরবী
০৬. হাফিয ইবরাহিম আরবী
০৭. ফিরদৌসী ফার্সি
০৮. মাওলানা জামি ......
০৯. মাওলানা আলতাফ হোসেন উর্দু
১০. কাব বিন যুহায়ের আরবী
১১. হাসান বিন সাবিত আরবী
১২. কাজী নজরুল ইসলাম বাংলা
১৩. ফররুখ আহমেদ বাংলা
১৪. আল মাহমুদ বাংলা
১৫. শামসুর রহমান বাংলা

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুসলিম সাহিত্যিক

📄 মুসলিম সাহিত্যিক


ক্রম. নাম বিষয় দেশের নাম
০১. নাজিব মাহফুজ আরবী মিশর
০২. ড. তোহা হোসাইন আরবী মিশর
০৩. ড. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বাংলাদেশ
০৪. মাওলানা মুহাম্মদ আলী উর্দু ভারত
০৫. মাও. মো. আকরাম খাঁ বাংলা বাংলাদেশ
০৬. ড. কাজী দীন মোহাম্মদ বাংলা বাংলাদেশ
০৭. এস ওয়াজেদ আলী বাংলা বাংলাদেশ
০৮. মীর মোশারফ হোসেন বাংলা বাংলাদেশ
০৯. আ. করিম সাহিত্য বিশারদ বাংলা বাংলাদেশ
১০. দেওয়ান মোহাম্মদ আজরফ বাংলা বাংলাদেশ
১১. মুহাম্মদ বরকতুল্লাহ বাংলা বাংলাদেশ
১২. মাওলানা আবদুর রহীম বাংলা বাংলাদেশ।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 আরবী সাহিত্যের কথা

📄 আরবী সাহিত্যের কথা


প্র: বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা কত এবং প্রথম শ্রেণীর আন্তর্জাতিক ভাষা কোন কোনটি?
- ২৭৯৬টি প্রথম শ্রেণীর অন্তর্জাতিক ভাষা- আরবী, ফারসি, ল্যাটিন ও ইংরেজি।
প্র : পৃথিবীর সর্বপ্রাচীন ভাষা কোনটি?
- আরবী। (এ বিষয় মতভেদ আছে)
প্র: আরবী ভাষা এবং সাহিত্যে গ্রন্থকারে প্রকাশিত সর্বপ্রথম গ্রন্থের নাম কী?
- আল কুরআন।
প্রঃ বর্তমান যুগেও উৎকৃষ্টতম সাহিত্য হিসেবে মুসলিম-অমুসলিম আরবদের মধ্যে কোন গ্রন্থ সমাদৃত?
- আল কুরআন।
প্রঃ কুরআন, হাদিস ও তাফসির- আরবী সাহিত্যের এই তিনটি নতুন শাখার উদ্ভব হয় কখন?
- হযরত মুহাম্মদ (স)-এর জীবদ্দশায়।
প্রঃ মুআল্লাকা কী?
- প্রাচীন আরবী কবিতা বিশেষ।
প্রঃ যে ছন্দে মুআল্লাকা রচিত হয়েছিল তার নাম কী?
- কাসিদা।
প্র: কিভাবে কাসিদার উদ্ভব হয়েছে?
- বহু শতাব্দীর বিবর্তনের মধ্য দিয়ে।
প্রঃ কাসিদা যে হঠাৎ আবির্ভূত হয়নি তা কিভাবে প্রতীয়মাণ হয়?
- এর ভাষা এবং ছন্দ পরীক্ষা করে।
প্রঃ কাসিদায় কমপক্ষে কয়টি চরণ থাকতে হবে?
- পাঁচটি। (প্রতিটি চরণের শেষে একই ধরনের মিলান্ত শব্দ ব্যবহারের প্রচলন ছিল)
প্রঃ কাসিদার বর্ণনা কিভাবে শুরু হয়?
- কবির প্রিয়তমা যে স্থানে বাস করেন তার বর্ণনা দিয়ে সাধারণত কাসিদার শুরু হয়।
প্রঃ পবিত্র কাবা প্রাচীরে কয়টি কাসিদা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেগুলো কী নামে পরিচিত?
- পবিত্র কাবা প্রাচীরে সাতটি কাসিদা ঝুলিয়ে রাখা হয়েছিল। আরবী সাহিত্যের ইতিহাসে সেগুলো সাবআ মুআল্লাকাত বা কবিতা সপ্তক নামে পরিচিত এবং প্রাচীন আরবী কাব্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত।
প্রঃ উক্ত সাতটি কাসিদা-রচয়িতাদের নাম কী?
- ১. ইমরাউল কায়েস; ২. তারাফা; ৩. যুহাইর ইবনু আবি সুলমা; ৪. লবিদ; ৫. আমর ইবনু কুলসুম; ৬. আনতারা বিন শাদ্দাদ এবং ৭. হারিস ইবনু হিল্লিযা।।
প্রঃ প্রাক ইসলামী যুগের যে কয়জন কবি ইসলামে দীক্ষিত হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কারা?
- মুআল্লাকা রচয়িতা লবিদ, হাসান ইবনু সাবিত এবং কাব ইবনু যুহাইর (রা)।
প্রঃ হাসান ইসলাম কবুলের পর কী ধরনের কবিতা লিখেছিলেন?
- হযরত মুহাম্মদ (স)-এর প্রশংসাসূচক বহু কবিতা লিখেছিলেন।
প্রঃ মুআল্লাকা রচয়িতা বিখ্যাত কবি লবিদ কিভাবে ইসলাম কবুল করেন।
- পবিত্র কুরআনের তেলাওয়াত শুনে।
প্রঃ ইসলাম গ্রহণের পর তিনি কবিতা লেখা ত্যাগ করেছিলেন কেন?
- গ্রন্থমুকুট কুরআনের ভাষা তাঁকে এমনভাবে অভিভূত করেছিল যে, তিনি কবিতা লেখা ত্যাগ করেন। তিনি বলতেন, কুরআনের সুললিত শব্দ ঝংকার শ্রবণ করার পর তিনি কবিতা লেখার সাহস হরিয়েছেন।
প্রঃ খুলাফায়ে রাশিদুনের মধ্যে কোন্ খলিফা কবি হিসেবে প্রসিদ্ধ এবং তাঁর রচনাবলি কত শতাব্দীতে সংকলিত হয়?
- খুলাফায়ে রাশিদুনের মধ্যে হযরত আলী (রা) কবি হিসেবে প্রসিদ্ধ। তাঁর রচনাবলি ১০ম শতাব্দীতে সংকলিত হয়।
প্রঃ উমাইয়া যুগের চারজন বিখ্যাত কবির নাম কী?
- ১. উমর ইবনু রবিয়া; ২. আখতাল; ৩. ফারাযদাক এবং ৪. জারির।
প্রঃ উমাইয়া যুগের কোন্ কবির কবিতা ১৭শ শতাব্দীর ইংরেজ কবি ডানের মতো?
- কবি জারিরের।
প্রঃ জমিল-মুসাইনা, লায়লা-মজনু-(কাইস) ইত্যাদি প্রণয় কাহিনী কোন্ যুগে রচিত হয়েছে?
- উমাইয়া যুগে।
প্রঃ উমাইয়া আমলে প্রধান ঐতিহাসিকের নাম কী?
- উকবা ইবনু আবি আইয়াশ।
প্রঃ সর্বপ্রথম ইতিহাস লেখা শুরু করেছিল কারা?
- দক্ষিণ আরবের লোকেরা।
প্রঃ আধুনিক আরবী ব্যাকরণের উদ্ভাবক কে?
- হযরত আলী (রা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00