📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 যুগে যুগে স্মরণীয় মুসলিম ব্যক্তিত্ব

📄 যুগে যুগে স্মরণীয় মুসলিম ব্যক্তিত্ব


* আবদুল কাদির জিলানি (র): তিনি ১০৭৮ সালে পারস্যের জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশ্রেষ্ঠ মুসলিম অলি। বড়পীর সাহেব বলেও তিনি পরিচিত। তিনি ১১৬৬ সালে ইনতিকাল করেন。
* স্যার সৈয়দ আহমাদ: তিনি ১৮১৭ সালে জন্মগ্রহণ করেন। ১৮৭৮ সাল থেকে ১৮৮২ সাল পর্যন্ত চার বছর তিনি বড়লাটের শাসন পরিষদের সদস্য ছিলেন। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ১৮৯৮ সালে ইনতিকাল করেন。
* ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি: তিনি কুতুবদ্দিন আইবেকের প্রধান সেনাপতি ছিলেন। তিনি ১২০১ সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ইসলাম কায়েম করেন。
* ইবনু বতুতা: তিনি ১৩০৪ সালে আফ্রিকার মরক্কোতে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত মিসরীয় পর্যটক। তিনি মুহাম্মদ তুঘলকের আমলে ভারত সফরে আসেন। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম 'সফর নামা'। তিনি ১৩৭৮ সালে ইনতিকাল করেন。
* জালাল উদ্দিন রুমি: বিখ্যাত জ্ঞানতাপস এই মনীষী ১২০৭ খ্রিঃ খোরাসানের বলখ নগরে জন্মগ্রহণ করেন। তিনি সুফী ও মিষ্টিক কবিদের অন্যতম। 'দিওয়ান-ই-শামসে তাবরিজ' 'মসনবি' 'রুবহিয়াতে' তিনটি তাঁর প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। ১২৭৩ খ্রি: তিনি ইনতিকال করেন。
* হাসানুল বান্না: ভারতীয় উপমহাদেশে যেমন মাওলানা আবুল আলা মওদূদী (র) তেমনি মিসর তথা মধ্যপ্রাচ্যে হাসানুল বান্না শহীদ ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেন। তিনি ইখওয়ানুল মুসলেমিনের মত আদর্শ ভিত্তিক ইসলামী দল প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক শিক্ষিত হলেও ইসলামের ব্যাপারে গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি অনেক নির্যাতনের শিকার হন, পরিশেষে পঞ্চাশের দশকে মিসরের সমাজতান্ত্রিক স্বৈরাচারী সরকার জামাল নাসের তাকে ফাঁসী দেন এবং তিনি শাহাদাত লাভ করেন。
• তারিক বিন যিয়াদ : বিখ্যাত মুসলিম সেনাপতি তিনি ৭১১ সালে স্পেন বিজয় করেন।
• ফিরদৌসী : তিনি ৯২৭ সালে ইরানে জন্মগ্রহণ করেন। তিনি গজনীর সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। তার আসল নাম আব্দুল কাসিম তুসী। তার বিখ্যাত সাহিত্য কর্ম 'শাহনামা'। তিনি ১০২০ সালে ইনতিকাল করেন।
• ড. মুহাম্মদ শহীদুল্লাহ : তিনি ১৮৮৫ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ। তিনি বাংলা, ইংরেজি ছাড়াও জার্মানি, হিব্রু, আরবী, ফার্সি, উর্দু, হিন্দি, সংস্কৃত, পালি, প্রাকৃত, আসামি, উড়িয়া মৈথিলি, আভেস্তান ও তিব্বতী ভাষায় পারদর্শী ছিলেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি ১৯৬৯ সালে ইনতিকাল করেন。
• মোহাম্মদ আলী জিন্নাহ : তিনি ১৮৭৬ সালে করাচির খাজা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কায়েদে আজম নামে পরিচিত। তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি ১৯৪০ সালে লাহোরের মুসলিম লীগের অধিবেশনে হিন্দুস্থানের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র বাসভূমি পাকিস্তান দাবি করেন। তিনি ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ইনতিকাল করেন。
• হাজী মুহাম্মদ মুহসিন : তিনি ১৭৩২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৮০৬ সালে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার সম্পত্তি শিক্ষার উন্নতির জন্য দান করেন। তিনি ১৮১২ সালে ইনতিকাল করেন。
• মীর মোশাররফ হোসেন : তিনি ১৮৭৪ সালে নদীয়ার লাহিড়ী পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলার বিখ্যাত গদ্য সাহিত্যিক। তার শ্রেষ্ঠ রচনা 'বিষাদ সিন্ধু'। তিনি ১৯১১ সালে ইনতিকাল করেন。
• শেরে বাংলা এ. কে. ফজলুল হক : তিনি ১৮৭৩ সালে বরিশালের চাখারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের এক মহৎ ও মহান রাজনীতিবিদ, জনসেবক ও খ্যাতিমান নেতা ছিলেন। বৃটিশ আমলে তিনি দুইবার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন। তিনি ঋণ সালিশী আইন প্রবর্তন করে কৃষকদের স্বার্থ রক্ষা করেন। তিনি ১৯৬২ সালে ইনতিকাল করেন。
• শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শের-ই-কাশ্মীর : তিনি ১৯০৫ সালে ভারতের কাশ্মিরে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তিনি কাশ্মীর মুসলিম কনফারেন্স গঠন করেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাশ্মীরের মূখ্যমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮২ সালে ইনতিকাল করেন।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুসলিম দার্শনিক

📄 মুসলিম দার্শনিক


ক্রম. নাম জন্ম ও মৃত্যু জন্মস্থান
০১. আলকিন্দী ৮১৩-৮৭৩ খ্রি দ: আরব
০২. আলফারাবী ৮৭৯-৯৫০ খ্রি ফাপর শহর
০৩. ইবনু মাশকাওয়া অজ্ঞাত-১০৩০ খ্রি অজ্ঞাত
০৪. ইবনু সীনা ৯৮০-১০৩৭ খ্রি বুখারা
০৫. ইবনু আল হায়সাম ৯৬৫-১০৩৯ খ্রি কর্ডোভা
০৬. ইবনু হাজম ৯১৪-১০৬৩ খ্রি কর্ডোভা
০৭. ইবনু বাজা ১১০৬-১১৩৮ খ্রি সারাগোসায়া
০৮. ইবনু তোফায়েল ১১১০-১১৮৫ খ্রি আন্দালুস
০৯. ইবনু রুশদ ১১২৬-১১৯৮ খ্রি কর্ডোভা
১০. ইমাম আল গাজ্জালী ১০৫৮-১১১১ খ্রি খোরাসান
১১. ইবনুল আরাবি ১১৬৫-১২৪০ খ্রি মার্সিয়া
১২. জালালুদ্দিন রুমী ১২০৭-১২৭৩ খ্রি খোরাসান
১৩. ইবনু খালদুন ১৩৩২-১৪০৬ খ্রি তিউনিসিয়া
১৪. আল্লামা ইকবাল ১৮৭৩-১৯৩৮ খ্রি পাঞ্জাব।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুসলিম বিজ্ঞানী

📄 মুসলিম বিজ্ঞানী


০১. আল খাওয়ারিজমী
০২. জাবির বিন হাইয়ান
০৩. আততাবারী
০৪. আবুল হাসান
০৫. আল বেরুনী
০৬. আবু জাফর
০৭. আল মাহনী
০৮. আবু বকর ইবনু তাবারী
০৯. হারুন ইবনু আলী
১০. আবুল বাইয়াত
১১. আর রাসী
১২. আল কিন্দী
১৩. ওমর খৈয়াম
১৪. ইবনু সীনা
১৫. আল কিরমানী
১৬. আলী ইবনু ইসমাইল
১৭. আল মারগানী
১৮. আল হাররামি
১৯. কামাল উদ্দিন বিন ইউসুফ
২০. আয যারকালি
২১. খলিফা হাকিম
২২. উমাইয়া বিন আ. আজিজ
২৩. আল ফাজারি
২৪. আবুল মাশার
২৫. আব্দুল্লাহ আল বাত্তানি
২৬. আবদুর রহমান সুফি
২৭. নাসিরুদ্দীন আল তুসী
২৮. আল রাযি
২৯. আল ফারাবি
৩০. হুনায়ন বিন ইসহাক
৩১. আলী ইবনু আব্বাস আল মাজুসি
৩২. আলী ইবনু ইসা
৩৩. প্রফেসর আবদুস সালাম
৩৪. ড. কুদরাত-ই-খুদা
৩৫. ড. শমসের আলী

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুসলিম কবি

📄 মুসলিম কবি


ক্রম. নাম বিষয়
০১. আল্লামা ইকবাল উর্দু
০২. ওমর খৈয়াম ফার্সি
০৩. জালাল উদ্দিন রুমী ফার্সি
০৪. শেখ সাদি ফার্সি
০৫. আহম্মদ শাওকী আরবী
০৬. হাফিয ইবরাহিম আরবী
০৭. ফিরদৌসী ফার্সি
০৮. মাওলানা জামি ......
০৯. মাওলানা আলতাফ হোসেন উর্দু
১০. কাব বিন যুহায়ের আরবী
১১. হাসান বিন সাবিত আরবী
১২. কাজী নজরুল ইসলাম বাংলা
১৩. ফররুখ আহমেদ বাংলা
১৪. আল মাহমুদ বাংলা
১৫. শামসুর রহমান বাংলা

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00