📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ইসলামের বিশেষ রাত ও দিন

📄 ইসলামের বিশেষ রাত ও দিন


১. শব-ই-কাদর: ২৭ রমযান। এই তারিখে মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়। এ রাতের মর্যাদা হাজার রাতের চেয়েও বেশি।

২. শব-ই-বারাত: ১৫ শাবান, ভাগ্যরজনী। এই তারিখে মহান রাব্বুল আলামীন নর-নারীর ভাগ্য বন্টন করে থাকেন বলে কথিত আছে। মুসলমানগণ এই রাতে দান খয়রাত করেন এবং সারারাত ইবাদত বন্দেগী করে অতিবাহিত করেন।

৩. শব-ই-মিরাজ: ২৭ রজব। এই তারিখে রাতে মহানবী (স) মহান রাব্বুল আলামীনের সাক্ষাৎ লাভ করেন।

৪. ফাতিহা-ই-ইয়াজদাহম: এই দিবসে বড়পীর হযরত আবদুল কাদির জিলানী (র) মৃত্যুবরণ করেন।

৫. ফাতিহা-ই-দোয়াজদাহম: এই দিবসে মহানবী (স) জন্মগ্রহণ করেন এবং এই দিবসেই তিনি মৃত্যুবরণ করেন।

৬. জুম'আতুল বিদা: রমজান মাসের শেষ শুক্রবার।

৭. আখেরি চাহার সোম্বা: মাহানবী (স) দীর্ঘ রোগ ভোগের পর এই দিনে আরোগ্য লাভ করেন এবং সে উপলক্ষে গোসল করেন।

৮. ঈদুল ফিতর: রমযানের রোযা পালন শেষে যে ঈদ আসে তাকে, ঈদুল ফিতর বলে।

৯. ঈদুল আযহা: জিলহজ্জ মাসের দশ তারিখ যে ঈদ হয়, তাকে ঈদুল আযহা বলে। ঈদুল আযহায় পশু কোরবানি করা হয় বলে একে কোরবানির ঈদও বলা হয়।

১০. ঈদে মিলাদুন্নবী: মহানবী (স) এর জন্ম দিবসকে ঈদে মিলাদুন্নবী বলে। মহানবী (স) ৫৭০ সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন।

১১. সিরাতুন্নবী (স): এইদিনে মহানবী (স) এর সিরাত তথা জীবন মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়।

১২. জুম'আ: সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার দিন জুম'আর নামায আদায় করতে হয়।

১৩. বদর দিবস: ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এতে মুসলমানদের বিজয় সূচিত হয়। এ যুদ্ধে শাহাদাত প্রাপ্ত শহীদদের স্মরণে এ দিবস পালিত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00