📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ফিক্‌হ শাস্ত্রের পরিচয়

📄 ফিক্‌হ শাস্ত্রের পরিচয়


ফিক্‌হ শব্দটি আরবী। এর শাব্দিক অর্থ বুঝা, সূক্ষ্ম চিন্তা-গবেষণা করা, স্মরণ করা ইত্যাদি। ইসলামী শরীআতের পরিভাষায়-যে শাস্ত্র পাঠ করলে ইসলামী শরীআতের বিধি-বিধান ও নিয়ম-নীতিসমূহ সার্বিক ও বিস্তারিতভাবে জানা যায়, তাকে ফিক্‌হ শাস্ত্র বলে।

কোন কোন ইসলামী চিন্তাবিদ বলেছেন- ইসলামী বিধি-বিধানগুলোর সমষ্টিকে ফিক্‌হ বলে।

বান্দার কাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম, মাকরূহ ইত্যাদি আলোচনাই হলো ফিক্হ শাস্ত্রের আলোচ্য বিষয়।

ফিক্‌হ শাস্ত্রের লক্ষ্য হলো- আল্লাহ ও বান্দার হক সম্পর্কে জানা এবং তদানুযায়ী আমল করা। অন্যদেরকে উপরিউক্ত হক সমূহ জানানো এবং সে অনুযায়ী আমল করতে উৎসাহিত করা।

আর এর উদ্দেশ্য হলো- আল্লাহর সন্তোষ হাসিল, দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা।

বিভিন্ন প্রশ্নোত্তর

প্র: ফিক্হ শাস্ত্রের উদ্ভাবক কে?
- ইমাম আবু হানিফা (র)।

প্র: ফিক্হ শাস্ত্রের মূল উৎস কয়টি ও কী কী?
- ৩টি। যথা- ১. কুরআন; ২. সুন্নাহ (হাদীস); ৩. সাহাবী ও তাবি'ঈদের গবেষণালব্ধ অভিমত।

প্র: ফিক্হ শাস্ত্রে মুতাকাদ্দেমিন কারা?
- ইমাম আবু হানিফা ও তাঁর সমসাময়িক ফিক্‌হবিদগণ।

প্র: ফিক্হ শাস্ত্রে মুতাআখিরিন কারা?
- ইমাম আবু হানিফার পরের সময়ের ফিক্‌হবিদগণ।

প্র: ফিক্হ শাস্ত্রে শায়খাইন কারা?
- ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ (র)।

প্রঃ ফিহ্ন শাস্ত্রে তারফাইন কারা?
- ইমাম আবু হানিফা ও মুহাম্মদ (র)।

প্র : ফিহ্ন শাস্ত্রে সাহেবাইন কারা?
- ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ (র)।

প্রঃ আয়িম্মাতুনা ছালাছা বলতে কাদেরকে বুঝায়?
- ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদ (র) কে।

প্র : আয়িম্মাতুছ ছালাছা বলতে কাদেরকে বুঝায়?
- ইমাম মালিক, শাফি'ঈ ও ইমাম আহম্মদ (র) কে।

প্র : রেওয়াতুষ যাহির বলতে কী বুঝায়?
- ইমাম মুহাম্মদ (র) এর ৬টি কিতাবকে বুঝায়।

প্র: সেগুলো কী কী?
১. জামে ছগির; ২. জামে কবির; ৩. সিয়ারুস সগির; ৪. সিয়ারুল কবির; ৫. মাবসূত; ৬. যিয়াদত।

প্র : ফোকাহাদের স্তর কয়টি ও কী কী?
- ৭টি। যথা- ১. মুজতাহিদ ফিদ্ দিন; ২. মুজতাহিদ ও মাসায়েল; ৩. মুজতাহিদ ফিল মাযাহিব; ৪. আসহাবে তাখরিজ; ৫. আসহাবে তারজিহ; ৬. আসহাবে তামিয; ৭. মুকাল্লিদিন।

প্র: ফিকহে হানাফির স্তর কয়টি ও কী কী?
- ৭টি। যথা- ১. মুজতাহিদ ফিল মাযাহিব; ২. মুজতাহিদ ফিল মাসায়িল; ৩. আসহাবে তাখরিজ; ৪. আসহাবে তারজিহ; ৫. আসহাবে তামিয; ৬. মুজতাহিদিনে মুতলাক; ৭. মুকাল্লিদিনে মুতলাক।

প্র : আসহাবুনা বলে কাদেরকে বুঝানো হয়?
- হানাফি মতাবলম্বী ইমামদেরকে বুঝানো হয়।

প্র : মহানবী (স) এর যুগ থেকে অদ্যবধি ফিক্হ শাস্ত্রের চর্চা ও সংকলন ইতিহাস কয়টি স্তর অতিক্রম করেছে এবং সেগুলো কী কী?
- ৬টি। ১. মহানবী (স) এর পবিত্র জীবদ্দশায় ইসলামী ফিক্‌হ। ২. শীর্ষস্থানীয় সাহাবায়ে কিরামের বর্তমানে ইসলামী ফিক্‌হ। ৩. সাধারণ সাহাবায়ে কিরাম ও তাবি'ঈনদের সমাসাময়িক যুগে ইসলামী ফিক্‌হ। ৪. ইসলামী ফিক্‌হ শাস্ত্র যখন একটি স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদায় প্রতিষ্ঠা লাভ করেছে। ৫. ইসলামী ফিক্‌হ শাস্ত্র যখন মুনাযারা বা বিতর্কানুষ্ঠান বিদ্যায় পরিগণ্য হয়েছে। ৬. নিরেট তাকলিদ বা নির্দ্বিধায় অনুসরণ করার স্তর।

প্র: ইসলামী ফিক্হ-এর প্রথম স্তর কোনটি?
- অহি অবতীর্ণ হওয়ার প্রারম্ভ থেকে রাসূলুল্লাহ (স) এর তিরোধান পর্যন্ত।

প্র: ইসলামী ফিক্হ-এর দ্বিতীয় স্তর কোনটি?
- হি. ১১-৪০ পর্যন্ত।

প্র: ইসলামী ফিক্হ-এর তৃতীয় স্তর কোনটি?
- হিজরী ৪১ সাল থেকে হিজরী দ্বিতীয় শতাব্দীর প্রারম্ভকাল পর্যন্ত।

প্র: ইসলামী ফিক্হ-এর চতুর্থ স্তর কোনটি?
- হিজরী ২য় শতাব্দীর প্রারম্ভ হতে হিজরী ৪র্থ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত।

প্র: কোন্ খিলাফতকালে ইলমুল ফিক্হ শাস্ত্রাকারে পূর্ণাঙ্গভাবে সংকলন সম্পন্ন হয়?
- আব্বাসিয়া খিলাফতকালে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 চার ইমামের সংক্ষিপ্ত জীবনী

📄 চার ইমামের সংক্ষিপ্ত জীবনী


এক. ইমাম আবু হানিফা (র)

প্র: ইমাম আবু হানিফার প্রকৃত নাম কী?
- নোমান বিন সাবিত।

প্র: তাঁর উপনাম কী?
- আবু হানিফা।

প্র: তাঁর বংশ তালিকা কী?
- নোমান বিন সাবিত বিন জাওতি বিন মাহ।

প্র: তাঁর নোমান নামটি কার নামানুসারে রাখা হয়?
- আপন পিতামহের নামানুসারে।

প্র: তিনি বাল্যকালে কার খিদমতে উপস্থিত হন?
- হযরত আনাস (র) এর খিদমতে।

প্র: কত বছর বয়সে তিনি বিদ্যার্জনে মনোনিবেশ করেন?
- সতের বছর বয়সে।

প্র: তিনি দশ বছর যাবত কার কাছে মাসয়ালার বিশ্লেষণ ও পর্যালোচনা শিক্ষা করেন?
- হযরত হাম্মাদ (র) এর কাছে।

প্র: তার শিক্ষকের সংখ্যা কত?
- ৯৩ জন। মতান্তরে ৪,০০০

প্র: কোন খলিফা কত হিজরীতে তাঁকে কারাগারে আবদ্ধ করেন?
- খলিফা মনসুর, ১৪৪ হিজরীতে।

প্র : ইমাম আবু হানিফা (র) তাঁর অগাধ পাণ্ডিত্য অর্জন সম্পর্কে কী বলেছেন?
- 'আমি যখন বিদ্যার্জনে ব্রতী হলাম, তখন আমি সকল প্রকার ইলমকে আমার অভিষ্ঠ লক্ষ্যরূপে স্থির করলাম। সুতরাং আমি এক একটি করে প্রত্যেক শাস্ত্র অধ্যয়ন করলাম'।

প্র: কোন গ্রন্থে তাঁর ৮৮০ জন ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে?
- মুজামুল মুসান্নিফিন নামক গ্রন্থে।

প্র : পৃথিবীর মুসলিম জনসংখ্যার কত অংশ হানাফি মাযহাবের অনুসারী?
- ৫৭% ভাগ।

প্রঃ তিনি কত সালে কী অবস্থায় কিসের প্রতিক্রিয়ায় ইনতিকাল করেন?
- হিজরী ১৫০ সালে, সিজদারত অবস্থায়, বিষের প্রতিক্রিয়ায়।

প্র: কতবার তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়?
- ৬ বার।

প্রঃ কোথায় তাঁকে সমাহিত করা হয়?
- বাগদাদের খায়েজরান নামক কবরস্থানে।

দুই. ইমাম শাফি'ঈ (র)

প্র: ইমাম শাফি'ঈ (র) এর পূর্ণ নাম কী?
- আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস বিন উসমান বিন শাফি'ঈ আল মুত্তালেবি।

প্র: তাঁর নবম পুরুষ কে?
- রাসূল (স) এর ৪র্থ পূর্বপুরুষ আবদে মান্নাফ।

প্রঃ তিনি কোথায় কত হিজরীতে জন্মগ্রহণ করেন?
- ফিলিস্তিনের গাযাহ নামক স্থানে, ১৫০ হিজরীতে।

প্র : কত বছর বয়সে তাঁর পিতা ইনতিকাল করেন?
- মাত্র দুই বছর বয়সে।

প্র: পিতার মৃত্যুর পর তিনি কার কাছে লালিত পালিত হন?
- স্বীয় মাতার কাছে।

প্রঃ কত বছর বয়সে তিনি কুরআন মাজিদ ও মুয়াত্তা মুখস্থ করেন?
- মাত্র দশ বছর বয়সে।

প্র : কত বছর বয়সে শিক্ষক কর্তৃক তিনি ফতোয়া দেয়ার অনুমতি পান?
- মাত্র পনের বছর বয়সে।

প্র: কার শাসনাকালে তিনি নাজরান প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন?
- খলিফা হারুনুর রশিদের শাসনকালে।

প্রঃ কত হিজরীতে তাঁর বিরুদ্ধে আলী (রা) এর বংশের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপিত হয়?
- ১৮৪ হিজরীতে।

প্রঃ সরকারি পদ থেকে অপসারিত হওয়ার পর তিনি কোথায় গমন করেন?
- ইরাকে।

প্রঃ তিনি কত বছর মিশরে অবস্থান করেন?
- সুদীর্ঘ ছয় বছর।

প্রঃ তাঁর ফিক্হ কত প্রকার ও কী কী?
- দুই প্রকার। যথা- ১. পুরাতন মাযহাবের ফিক্হ, যা ইরাকে থাকাকালীন সময় সম্পাদনা করেন; ২. নতুন মাযহাবের ফিক্হ যা মিশরে থাকাকালীন সময় সম্পাদনা করেন।

প্রঃ তাঁর প্রণীত প্রসিদ্ধ কিতাবের নাম কী?
- ক. রিসালাতু ফি আদিল্লাতিল আহকাম, খ. কিতাবুল উম্মি, গ. ইখতিলাফুল হাদীস।

প্রঃ তিনি কত হিজরীতে কোথায় ইনতিকাল করেন?
- ২০৪ হিজরীতে, মিশরে।

তিন. ইমাম মালিক ইবনু আনাস (র)

প্রঃ ইমাম মালিক (র) কত হিজরীতে কোথায় জন্মগ্রহণ করেন?
- ৯৩ হিজরীতে, মদিনায়।

প্রঃ তাঁর পূর্বপুরুষগণ কোন্ দেশের অধিবাসী ছিলেন?
- ইয়ামেনের।

প্রঃ তাঁর পিতার নাম কী?
- আনাস (রা)।

প্রঃ তাঁর পিতামহের নাম কী?
- আবু আমের (রা)।

প্রঃ তাঁর পিতামহ কি রাসূল (স) এর সাহাবী ছিলেন?
- হ্যাঁ; সাহাবী ছিলেন। যিনি বদর যুদ্ধ ব্যতীত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

প্রঃ তিনি কার কাছে হাদীস শাস্ত্র শিক্ষা করেন?
- আবদুর রহমান ইবনু হরমুয এর কাছে।

প্রঃ তিনি কার কাছে ফিক্হ শাস্ত্র শিক্ষা করেন?
- হিজাজের প্রসিদ্ধ ফকিহ রবিয়াতুর রায় এর কাছে।

প্র : তিনি সারা জীবন কোথায় অবস্থান করেছিলেন?
- পবিত্র মদিনায়।

প্রঃ তিনি কোথায় বসে জ্ঞানচর্চা করতেন?
- মসজিদে নববিতে বসে।

প্র: তাঁর রচিত প্রসিদ্ধ গ্রন্থটির নাম কী?
- মুয়াত্তা ইমাম মালিক।

প্র : এটি কোন বিষয় সংক্রান্ত গ্রন্থ?
- হাদীস সংক্রান্ত।

প্রঃ তিনি কত বছর শিক্ষকতা ও ফতোয়ার কাজে লিপ্ত ছিলেন?
- ৫০ বছর।

প্র: কারা তাঁর ফতোয়া ও উত্তরগুলোকে একত্রিত করেন?
- তাঁর শিষ্যগণ।

প্র: শিষ্যদের এই একত্রিত সংকলনকে কী বলে?
- ফিক্হে মালিকি।

প্র: তাঁর অন্যতম শিষ্য কে কে ছিলেন?
- ১. ইবনু ওহাব; ২. ইবনু কাসিম; ৩. আশহাব বিন ইয়াহইয়া; ৪. ইবনু আবদুল হাকিম প্রমুখ।

প্র ৪ কোন্ খলিফার সাথে কোন্ ব্যাপারে তাঁর মতদ্বন্দ্ব ছিল?
- খলিফা মনসুরের সাথে, তালাকের ব্যাপারে।

প্র: তিনি হিজরী কত সালে কোথায় ইনতিকাল করেন?
- হিজরী ১৭৯ সালে, মদিনায়।

চার. ইমাম আহমদ বিন হাম্বল (র)

প্র : ইমাম আহমদের পূর্ণ নাম কী?
- আবু আবদুল্লাহ আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল বিন হেলাল।

প্রঃ তিনি হিজরী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
- হিজরী ১৬৪ সালে, বাগদাদে।

প্রঃ কত বছর বয়সে তাঁর পিতৃবিয়োগ ঘটে?
- মাত্র দুই বছর বয়সে।

প্র: এরপর তিনি কোথায় লালিত-পালিত হন?
- তাঁর মাতার কাছে।

প্র: কত বছর বয়সে তিনি হাদীস অধ্যয়নে আত্মনিয়োগ করেন?
- ১৬ বছর বয়সে।

প্র: কত সালে তিনি খালকে কুরআন-এর মতবিরোধ করেন?
- ২১২ হিজরী সালে।

প্র: কত হিজরী সালে তিনি প্রথম মক্কায় গমন করেন?
- ১৮৭ সালে।

প্র: প্রথমত তিনি কোন্ মাযহাবের অনুসারী ছিলেন?
- শাফি'ঈ মাযহাবের।

প্র: কার শাসনকালে তাঁকে জেল ও বেত্রাঘাত ভোগ করতে হয়?
- খলিফা মুতাসিম বিল্লাহর আমলে।

প্র: তিনি কত হিজরীতে কত বছর বয়সে কোন্ শহরে ইনতিকাল করেন?
- ২৪১ হিজরী ১২ রবিউল আউয়াল, ৭৭ বছর বয়সে, বাগদাদ শহরে ইনতিকাল করেন।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মাযহাব পরিচিতি

📄 মাযহাব পরিচিতি


ক্রম. নাম প্রতিষ্ঠাতা জন্ম মৃত্যু
১. হানাফি মাযহাব ইমাম আবু হানিফা ৮০ হি. ১৫০ হি.
২. শাফি'ঈ মাযহাব ইমাম শাফি'ঈ ১৫০ হি. ২০৪ হি.
৩. মালিকি মাযহাব ইমাম মালিক ৯৫ হি. ১৭৯ হি.
৪. হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনু হাম্বল ১৬৪ হি. ২৪১ হি.

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা

📄 সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা


প্র: বিখ্যাত ৪ জন মুসলিম সেনাপতির নাম কী কী?
- ১. খালিদ বিন ওয়ালিদ; ২. মুসা বিন নোসায়ের; ৩. তারিক বিন যিয়াদ; ৪. মুহাম্মাদ বিন কাসিম।

প্র: সর্বপ্রথম কোন্ মুসলিম সেনাপতি ভারতীয় উপমহাদেশে প্রেরিত হন?
- মুহাম্মাদ বিন কাসিম।

প্র : মুহাম্মাদ বিন কাসিমের আগমনের সময় সিন্ধু অঞ্চলের রাজার কী নাম ছিল?
- রাজা দাহির।

প্র: মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় ইরাকের শাসনকর্তার কী নাম ছিল?
- হাজ্জাজ বিন ইউসুফ।

প্র: পারসিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধে রাজা দাহির কাকে সাহায্য করেছিল?
- পারসিকদেরকে।

প্র: হাজ্জাজ বিরোধী বিদ্রোহীদের আশ্রয় কে দেন?
- রাজা দাহির।

প্রঃ হাজ্জাজের উদ্দেশ্যে সিংহলের রাজা কয়টি জাহাজে উপহার সামগ্রী পাঠাচ্ছিলেন?
- ৮টি জাহাজ।

প্র : উপহার সামগ্রীসহ জাহাজগুলো কোথায় লুণ্ঠিত হয়?
- দেবল বন্দরের কাছে।

প্রঃ মুহাম্মাদ বিন কাসিম হাজ্জাজের সম্পর্কে কি ছিল?
- ভ্রাতুষ্পুত্র।

প্র: সিন্ধু অভিযানের প্রাক্কালে মুহাম্মাদ বিন কাসিমের বয়স কত ছিল?
- ১৭ বছর।

প্রঃ যুদ্ধে রাজা দাহিরের কী অবস্থা হয়?
- রাজা দাহির পরাজিত ও নিহত হয়।

প্র: সিন্ধু বিজয়ের পর মুহাম্মাদ বিন কাসিম আর কোন্ স্থান জয় করেন?
- পাঞ্জাবের মুলতান।

প্র : বাংলার মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খিলজি।

প্রঃ তিনি কোন্ দেশের অধিবাসী ছিলেন?
- আফগানিস্থানের গরমশিরের।

প্র : তাঁর আমলে গজনীর সুলতান কে ছিলেন?
- মুহাম্মাদ ঘোরী।

প্র : তিনি কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
- অযোধ্যার শাসনকর্তা মালিক হুসাম উদ্দিনের।

প্রঃ তিনি প্রথমে কোন্ অঞ্চল জয় করেন?
- বর্তমান বিহার অঞ্চল।

প্র: তাঁর সময়ে বাংলার রাজা কে ছিলেন?
- সেন বংশীয় রাজা লক্ষণ সেন।

প্রঃ তিনি যখন নদীয়া পৌঁছান তখন তার সাথে কয়জন যোদ্ধা ছিল?
- ১৭ জন আশ্বারোহী।

প্রঃ রাজা লক্ষণ সেন কিভাবে আত্মরক্ষা করেন?
- খিড়কির দরজা দিয়ে বেরিয়ে ঢাকা জেলার বিক্রমপুরের দিকে পালিয়ে গিয়ে।

প্রঃ নদীয়া বিজয়ের পর বখতিয়ার কী করেন?
- উত্তর বঙ্গের দিকে অগ্রসর হন। সেখানে লক্ষণাবতী বা গৌড় নগর দখল করেন।

প্রঃ বখতিয়ার খিলজী কোথায় অসুস্থ হন ও কবে মারা যান?
- দিনাজপুরের দেবকোটে ১২০৬ খ্রিস্টাব্দে।

প্রঃ হযরত শাহজালাল (র) কোথাকার অধিবাসী ছিলেন?
- তুরস্কের।

প্রঃ তিনি কী জন্য বাংলাদেশে আসেন?
- ইসলাম প্রচারের জন্য।

প্রঃ হযরত শাহজালালের (র) সঙ্গে কতজন সঙ্গী ছিলেন?
- ৩১৩ জন।

প্রঃ হযরত শাহজালালের সময়ে বাংলার সুলতান কে ছিলেন?
- শামস উদ্দীন ফিরোজ শাহ।

প্রঃ হযরত শাহজালালের আগমনকালে সিলেটের রাজা কে ছিলেন?
- রাজা গৌড় গোবিন্দ।

প্রঃ রাজা গৌড় গোবিন্দের বিরুদ্ধে কে কে অস্ত্র ধরেন?
- হযরত শাহজালাল (র) ও সেকান্দার গাজী।

প্রঃ সিলেট কবে মুসলমানদের অধিকার আসে?
- ১৩০৩ খ্রিস্টাব্দে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00