📄 জিহাদ
জিহাদ শব্দটির অর্থ কী?
- জোর প্রচেষ্টা করা, কঠোর পরিশ্রম করা, সংগ্রাম করা, কোন উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক ও চূড়ান্ত প্রচেষ্টা চালানো।
জিহাদ এর পারিভাষিক অর্থ কী?
- আল্লাহর সন্তষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর কালিমাকে বুলন্দ করা ও আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টাকেই জিহাদ বলা হয়।
জিহাদ কত প্রকার ও কী কী?
- ৬ প্রকার। যথা- ১. শারীরিক জিহাদ; ২. নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ; ৩. আর্থিক জিহাদ; ৪. জ্ঞানার্জন ও চর্চার জিহাদ; ৫. সামাজিক অনাচার ও অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে জিহাদ; ৬. লেখা ও বক্তৃতার মাধ্যমে জিহাদ।
জিহাদের বিধান কী কী?
- ১. ফরয; ২. ফরযে আইন; ৩. ওয়াজিব ও ৪. মুস্তাহাব।
প্র: জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
- সমস্ত বাতিল মতাদর্শের উপর ইসলামের প্রাধান্য ও বিজয় প্রতিষ্ঠা করা।
প্র: কাদের বিরুদ্ধে জিহাদ করা ফরয?
- যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে উদ্যত।
প্রঃ মুজাহিদ কারা?
- যারা আল্লাহর পথে সংগ্রাম করে।
প্র: শহীদ কারা?
- যারা আল্লাহর পথে জিহাদে প্রাণ বিসর্জন দেন।
প্রঃ গনিমত শব্দের অর্থ কী?
- কৃতকার্যতা লাভ করা, যুদ্ধ লব্ধ সম্পদ অর্জন করা।
প্রঃ গনিমতের পারিভাষিক অর্থ কী?
- কাফির ও মুশরিকদের সাথে সংগ্রাম করার পর মুসলমানগণ যে ধন-সম্পদ অর্জন করে।