📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ইসলামের ঐতিহাসিক যুদ্ধ

📄 ইসলামের ঐতিহাসিক যুদ্ধ


ক্রম. যুদ্ধের নাম সময়কাল যুদ্ধরত দল বিজয়ী দল
১. বদর ৬২৪ মুসলিম-অমুসলিম মুসলিম
২. উহুদ ৬২৫ মুসলিম-অমুসলিম অমুসলিম
৩. খন্দক ৬২৭ মুসলিম-অমুসলিম মুসলিম
৪. হুদাইবিয়া ৬২৮ মুসলিম-অমুসলিম মুসলিম
৫. মুতা ৬২৯ মুসলিম-অমুসলিম মুসলিম
৬. খাইবার ৬২৯ মুসলিম-অমুসলিম মুসলিম
৭. মক্কা বিজয় ৬৩০ মুসলিম-অমুসলিম মুসলিম
৮. হুনাইন ৬৩০ মুসলিম-অমুসলিম মুসলিম
৯. ইয়ারমুক ৬৩৬ মুসলিম-অমুসলিম মুসলিম
১০. কাদেসিয়া ৬৩৭ মুসলিম-অমুসলিম মুসলিম
১১. জেরুজালেম বিজয় ৬৩৮ মুসলিম-ইয়াহুদি মুসলিম
১২. নাহ্রাওয়ানের যুদ্ধ ৬৪৩
১৩. আলেকজান্দ্রিয়া ৬৪৩ মুসলিম
১৪. উষ্ট্রের যুদ্ধ মুসলিম-অমুসলিম মুসলিম
১৫. সিফিন ৬৫৭ মুসলিম-মুসলিম
১৬. মুসলমানদের স্পেনে পদার্পণ ৭১১
১৭. স্পেন বিজয় ৭২০ মুসলিম-অমুসলিম মুসলিম
১৮. জেরুজালেম পুনর্দখল ৭১৮ (সালাউদ্দিন কর্তৃক)

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 বদরের যুদ্ধে শহিদ হয়েছেন যাঁরা

📄 বদরের যুদ্ধে শহিদ হয়েছেন যাঁরা


১. হযরত উবায়দা ইবনুল হারিছ (রা) মুহাজির
২. হযরত উমায়ের ইবনু আবি ওয়াক্কাস (রা) মুহাজির
৩. হযরত যুশ-শিমালাইন (রা) মুহাজির
৪. হযরত আকিল ইবনুল বুকাইর (রা) মুহাজির
৫. হযরত মাহজা ইবনু সালেহ (রা) (হযরত ওমর (রা) এর আযাদকৃত দাস)
৬. হযরত সাফওয়ান ইবনু বাইদা (রা) মুহাজির
৭. হযরত সাদ ইবনু খায়ছামা (রা) আনসার
৮. হযরত মুবাশ্বার ইবনু আবদুল মুনযির (রা) আনসার
৯. হযরত মুবায়র ইবনুল হুমام (রা) আনসার
১০. হযরত ইয়াযিদ ইবনু হারিছ (রা) আনসার
১১. হযরত রাফি ইবনু মুআল্লা (রা) আনসার
১২. হযরত হারিসা ইবনু সুরাকা (রা) আনসার
১৩. হযরত আওফ ইবনু হারিস (রা) আনসার
১৪. হযরত মুআওবিয ইবনু হারিস (রা) আনসার

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 বদরের যুদ্ধের ফিরিশ্‌তাদের নাম

📄 বদরের যুদ্ধের ফিরিশ্‌তাদের নাম


১. হযরত জিবরাইল (আ);
২. হযরত মিকাইল (আ);
৩. হযরত ইসরাফিল (আ);

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 বিভিন্ন যুদ্ধের টুকিটাকি

📄 বিভিন্ন যুদ্ধের টুকিটাকি


১. বদর

প্রঃ এ যুদ্ধের সৈন্য সংখ্যা কত ছিল?
- মুসলমান: ৩১৩ ও কুরাইশ: ১০০০।

প্রঃ এ যুদ্ধের সেনাপতি কে কে ছিল?
- মুসলমানদের রাসূল (স) স্বয়ং; কুরাইশদের ওতবা বিন রবিআ।

প্র : এ যুদ্ধে মোট কতজন শাহাদাত ও মৃত্যুবরণ করেন?
- শাহাদাত-১৪ জন (মুসলমান) মৃত্যুবরণ-৭০ জন (কুরাইশ)।

প্র: কোন্ সাহাবী নিজের কাটা হাতকে পায়ে চেপে ধরে পুনরায় জিহাদে অংশগ্রহণ করেন?
- হযরত মুআজ (রা)।

প্রঃ কে আবু জাহলকে হত্যা করেন?
- হযরত মুআওয়েজ ও মুআজ (রা) নামক অপ্রাপ্ত বয়ষ্ক দুই সাহাবী।

প্র: কোন্ সাহাবী যুদ্ধে অংশগ্রহণ না করতে দেয়ার জন্য কেঁদেছিলেন?
- হযরত উমায়ের বিন ওয়াককাস (রা)।

২. উহুদ

প্রঃ এ যুদ্ধের সৈন্য সংখ্যা কত ছিল?
- মুসলমান- ৭০০ কুরাইশ- ৩০০০।

প্রঃ এ যুদ্ধে কতজনের শাহাদাত ও মৃত্যু ঘটে?
- শাহাদাত- ৭০ জন (মুসলমান) মৃত্যু- ২৩ জন (কুরাইশ)

প্র: হযরত হামযা (রা) কোন যুদ্ধে শহীদ হন?
- উহুদের যুদ্ধে।

প্রঃ কে হযরত হামযা (রা) এর কলিজা চর্বণ করেছিল?
- আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা।

প্র: ফিরিস্তাগণ কোন্ সাহাবীকে ফরয গোসল দিয়েছিলেন?
- হযরত হানযালা (রা) কে।

প্র: কার বর্শার আঘাতে রাসূল (স) এর দাঁত মোবারক শহীদ হয়?
- উতবা বিন আবি ওয়াক্কাসের। (আবু সাইদ খুদরীর (রা) বর্ণনা মতে)

প্রঃ এ যুদ্ধে রাসূল (স) কার হাতে ইসলামের পতাকা বহন করতে দিয়েছিলেন?
- হযরত মুসআ বিন ওমায়ের (রা) এর হাতে।

প্রঃ এ যুদ্ধে কোন্ দুইজন কিশোর অংশগ্রহণ করেছিল?
- ১. রাফে বিন খাদিজ ও ২. ছামুরা (রা)।

প্রঃ এ যুদ্ধে কোন্ কোন্ মুসলিম রমণী অংশগ্রহণ করেছিল?
- ১. হযরত আয়েশা (রা); ২. হযরত উম্মে সুলাইমা (আনাস (রা)-এর মা) ৩. হযরত উম্মে লুহাইত (আবু সাঈদ খুদরীর (রা)-এর মা)।

৩. খন্দক

প্রঃ এ যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল?
- মুসলমান- ৩,০০০ জন; কাফির- ১৮,০০০ জন। (ফতহুল বারীর লেখকের মতে- ১০,০০০ জন)

প্রঃ কে পরিখা খননের পরামর্শ দেন?
- হযরত সালমান ফারসি (রা)।

প্রঃ পরিখা খননে কতজন সাহাবীর কতদিন প্রয়োজন হয়?
- ৩০০০ সাহাবীর ৬ দিন। (সিরাতুন্নবীতে ২০ দিনের কথা উল্লেখ আছে)

প্রঃ এ যুদ্ধে কতদিন মুসলমানগণ মদিনায় অবরুদ্ধ ছিল?
- ১৫ দিন।

প্রঃ এ যুদ্ধে সেনাপতির দায়িত্ব কে পালন করেন?
- মুসলমানদের স্বয়ং রাসূলুল্লাহ (স) কাফিরদের- আবু সুফিয়ান।

৪. হুদাইবিয়ার সন্ধি

প্রঃ হুদাইবিয়ার সন্ধি কত তারিখে হয়?
- ৬ষ্ঠ হিজরী (৬২৮ খ্রি. ফেব্রুয়ারি মাসের সোমবার)।

প্রঃ এ সময় সাহাবীদের সংখ্যা কত ছিল?
- প্রায় ১৪০০ (চৌদ্দশত)।

সন্ধির লেখক কে?
- হযরত আলী (রা)।

মহানবী কাকে কুরাইশদের কাছে প্রেরণ করেন?
- হযরত উসমান (রা) কে। (তাঁকে কুরাইশরা বন্দী করে রাখে)

কে কুরাইশদের প্রতিনিধি ছিল?
- সুহায়েল বিন আমর।

এই সন্ধির পর কে কে ইসলাম গ্রহণ করেন?
- ১. হযরত খালিদ বিন ওয়ালিদ ও ২. হযরত আমর ইবনুল আস।

হুদাইবিয়ার স্থানটির বর্তমান নাম কী?
- শমীসা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00