📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 হযরত আলী (রা)

📄 হযরত আলী (রা)


প্র : হযরত আলী (রা) মহানবী (স) এর কোন চাচার পুত্র ছিলেন?
- আবু তালিব।

প্র : হযরত আলী (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
- ১০ বছর।

প্রঃ হিজরতের রাতে শত্রু পরিবেষ্টিত গৃহে মহানবী (স) এর বিছানায় কে শায়িত ছিলেন?
- হযরত আলী (রা)।

প্র: মহানবী (স) এর কোন কন্যাকে হযরত আলী (রা) বিবাহ করেছিলেন?
- ফাতেমা (রা)।

প্রঃ আলী (রা)-এর নামকরণ কে করেন?
- তাঁর মাতা।

প্রঃ আলী (রা) এর নাম হায়দার রেখেছিলেন কে?
- পিতা আবু তালিব।

প্র : হযরত আলী (রা) এর সন্তান সংখ্যা কত?
- ৩২ জন। (১৬ জন পুত্র, ১৬ জন কন্যা)

প্রঃ বদর যুদ্ধে হযরত আলী (রা) কাকে পরাজিত করে খ্যাতি অর্জন করেন?
- আমর ইবনু আবু জুদকে।

প্র : মহানবী (স) কাকে যুলফিকার নামক তলোয়ার দান করেছিলেন?
- হযরত আলী (রা) কে।

প্র: মহানবী (স) হযরত আলী (রা) এর অসাধারণ বীরত্বের জন্য তাঁকে কী উপাধিতে ভূষিত করেন?
- আসাদুল্লাহ।

প্র: হুদাইবিয়ার সন্ধির লেখক কে ছিলেন?
- হযরত আলী (রা)।

প্রঃ হযরত আলী (রা) এর বিদ্রোহী দলের নাম কী?
- খারেজি।

প্রঃ 'আমি বিদ্যার শহর আর আলী তার দরজা স্বরূপ'-এটি কার বাণী এবং কার প্রসঙ্গে বলা হয়েছিল?
- মহানবী (স) এর; হযরত আলী (রা) এর প্রসঙ্গে।

প্রঃ হযরত আলী (রা) এর হত্যাকারীর নাম কী?
- আবদুর রহমান ইবনু মুলজাম (৬৬১ খ্রি.)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 একনজরে হযরত আলী (রা) এর জীবনপঞ্জী

📄 একনজরে হযরত আলী (রা) এর জীবনপঞ্জী


ক্রম. কর্ম খ্রিস্টাব্দ
১. জন্ম ৬০০
২. ইসলাম ধর্মে দীক্ষাগ্রহণ ৬১০
৩. মক্কা থেকে মদিনায় হিজরত ৬২২
৪. বিবাহ ৬২৪
৫. বদর যুদ্ধে অংশগ্রহণ ৬২৪
৬. উহুদ যুদ্ধে অংশগ্রহণ ৬২৫
৭. খন্দকের যুদ্ধে অংশগ্রহণ ৬২৭
৮. হুদাইবিয়ার সন্ধিপত্রের লেখক ৬২৮
৯. হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ ৬২৯
১০. রাসূলুল্লাহ (স) এর সাথে মক্কা বিজয়ের পথে অভিযান ৬৩০
১১. ইয়ামানের ইসলাম প্রচারক ও মজলিসে শূরার সদস্য ৬৩২
১২. চতুর্থ খলিফা নির্বাচিত ৬৫৬
১৩. মদিনা থেকে কুফায় রাজধানী নিয়ে যাওয়া ৬৫৬
১৪. সিফফিনের যুদ্ধ ৬৫৭
১৫. নাহরাওয়ানের যুদ্ধ ৬৫৮
১৬. ঘাতকের হাতে শাহাদাতবরণ ৬৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00