📄 একনজরে হযরত আবুবকর (রা) এর জীবনপঞ্জী
ক্রম. কর্ম খ্রিস্টাব্দ
১ জন্ম ৫৭৩
২. ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ ৬১০
৩. রাসূলুল্লাহ (স) এর সঙ্গে থেকে মদিনায় হিজরত ৬২২
৪. বদর যুদ্ধে অংশগ্রহণ ৬২৪
৫. উহুদ যুদ্ধে অংশগ্রহণ ৬২৫
৬. খন্দক যুদ্ধে অংশগ্রহণ ৬২৭
৭. হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিতি ৬২৮
৮. হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ ৬২৯
৯. রাসূলুল্লাহ (স) এর সাথে মক্কা অভিযান ৬৩০
১০. প্রথম খলিফা হিসেবে নির্বাচিত ৬৩২
১১. পারস্য অভিযান ৬৩৩
১২. ভণ্ড নবীদের দমন, রিদ্দা যুদ্ধ ৬৩২-৬৩৩
১৩. সিরিয়া অভিযান ৬৩৪
১৪. ইন্তিকাল ৬৩৪
📄 হযরত উমার (রা)
প্র: হযরত উমর (রা) এর ডাক নাম কী ছিল?
- আবু হাফসা।
প্র: হযরত উমর (রা) এর পিতার নাম কী ছিল?
- খাত্তাব।
প্র: হযরত উমর (রা) এর মাতার নাম কী ছিল?
- হানতাম।
প্র: কোন্ সূরার আয়াত শ্রবণে হযরত উমর (রা) এর মনপ্রাণ বিগলিত হয়েছিল এবং তিনি ইসলাম কবুল করেছিলেন?
- সূরা ত্বাহা।
প্র: ইসলাম কবুল করার সময় হযরত উমর (রা) এর বয়স কত ছিল?
- ৩৩ বছর।
প্র: হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করার পর মহানবী (স) তাঁকে কী উপাধিতে ভূষিত করেন?
- ফারুক।
প্র: ফারুক শব্দের অর্থ কী?
- সত্য-মিথ্যার মধ্যে প্রভেদকারী।
প্র: কার ইসলাম গ্রহণের পর থেকে কাবা গৃহের প্রাঙ্গণে প্রকাশ্যভাবে সালাত আদায় শুরু হয়?
- হযরত উমর (রা)-এর।
প্র: কার প্রস্তাবে আযান ব্যবস্থা প্রবর্তিত হয়?
- হযরত উমর (রা)-এর।
প্র : মক্কা বিজয়ের সময় কে কুরাইশ দলপতি আবু সুফিয়ানকে বন্দী করেন?
- হযরত উমর (রা)।
প্র: হযরত আবুবকর (রা) এর খেলাফতকালে কে কাযির দায়িত্ব পালন করেন?
- হযরত উমর (রা)।
প্রঃ হযরত আবুবকর (রা) এর প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- হযরত উমর (রা)।
প্র: হযরত আবুবকর (রা) এর ইনতিকালের পর কোন্ সালে হযরত উমর (রা) মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন?
- ৬৩৪ খ্রিষ্টাব্দে।
প্র: হিজরী সাল গণনার প্রবর্তনকারী কে?
- হযরত উমর (রা)।
প্র: কার খিলাফতকালে সেচ ব্যবস্থার প্রবর্তন হয়?
- হযরত উমর (রা)।
প্র : মহাবীর খালিদ (রা) কে সেনাপতির পদ থেকে কার আদেশে অপসারণ করা হয়?
- হযরত উমর (রা)।
প্রঃ কোন্ খলিফা প্রখর রৌদ্রে উত্তপ্ত বালুর ওপর বিনা বালিশে শুয়ে থাকতেন?
- হযরত উমর (রা)।
প্র: কোন্ খলিফা ভৃত্যকে উটের পিঠে উঠিয়ে নিজে উটের রশি ধরে হেঁটে সাম্যের দৃষ্টান্ত স্থাপন করেন?
- হযরত উমর (রা)।
প্রঃ কে নিজের মাথায় খাদ্যের বস্তা বহন করে ক্ষুধার্ত প্রজাদের বাড়ি পৌঁছে দিতেন?
- হযরত উমর (রা)।
প্র: কে হযরত উমর (রা) কে ছুরিকাঘাত করে শহীদ করেছিল?
- আবু লুলু নামক জনৈক পারসিক ক্রীতদাস।
📄 একনজরে হযরত উমর (রা) এর জীবনপঞ্জী
ক্রম. কর্ম খ্রিস্টাব্দ
১. জন্ম ৫৮৩
২. ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ ৬১৬
৩. মক্কা থেকে মদিনায় হিজরত ৬২২
৪. বদর যুদ্ধে অংশগ্রহণ ৬২৪
৫. উহুদ যুদ্ধে অংশগ্রহণ ৬২৫
৬. খন্দক যুদ্ধে অংশগ্রহণ ৬২৭
৭. হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিতি ۶২৮
৮. খায়বার যুদ্ধে যোগদান ৬২৯
৯. রাসূলুল্লাহ (স) এর সাথে মক্কা বিজয়ে অভিযান ৬৩০
১০. প্রথম খলিফা শাসনকালে বিচার ও যাকাত মন্ত্রী ৬৩২
১১. দ্বিতীয় খলিফা নির্বাচিত ৬৩৪
১২. কাদেসিয়ার যুদ্ধ ৬৩৬
১৩. জেরুজালেমের সন্ধি ৬৩৭
১৪. জাজিরা বিজয় ৬৩৮
১৫. মিসর বিজয় ৬৩৯-৪২
১৬. নাহরাওয়ানের যুদ্ধ ৬৪২
১৭. বারক যুদ্ধ ৬৪৩
১৮. ঘাতক কর্তৃক শাহাদাত বরণ ৬৪৪
📄 হযরত উসমান (রা)
প্র: মুসলিম জাহানের তৃতীয় খলিফার নাম কী?
- হযরত উসমান (রা)।
প্রঃ মুসলিম শাসনের তৃতীয় খলিফার উপনাম কী?
- আবু আমর।
প্রঃ হযরত উসমান (রা) কে গনি বলা হতো কেন?
- ধনী ব্যবসায়ী ছিলেন বলে।
প্র: যুন্নুরাইন কার উপাধি?
- হযরত উসমান (রা)-এর।
প্র: উসমান (রা) কত বছর বয়সে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন?
- ৭০ বছর।
প্র: বন্যা নিয়ন্ত্রণের জন্য হযরত উসমান (রা) কোন বাঁধটি নির্মাণ করেছিলেন?
- মাহরুষ।
প্র: হযরত উসমান (রা) কে 'জামিউল কুরআন' বলা হতো কেন?
- কুরআন একত্রিত করেছিলেন বলে।
প্র: হযরত উসমান (রা) এর হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কত দিন পর হযরত আলী (রা) খলিফা নিযুক্ত হন?
- ৬ দিন।