📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 পরিচয়

📄 পরিচয়


প্রঃ খুলাফা-ই-রাশিদুন কোন ভাষার শব্দ?
- আরবী ভাষার।

প্রঃ খুলাফা-ই-রাশিদুন অর্থ কী?
- সুপথগামী প্রতিনিধিগণ।

প্রঃ খুলাফা-ই-রাশিদুন কয়জন?
- ৪ জন।

প্রঃ খুলাফা-ই-রাশিদুনের নামগুলো কী কী?
- ১. হযরত আবু বকর (রা); ২. হযরত ওমর (রা); ৩. হযরত উসমান (রা); ৪. হযরত আলী (রা)।

প্রঃ খুলাফা-ই-রাশিদুন কত বছর ইসলামী রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করেন?
- ৩০ বছর।

প্রঃ খুলাফা-ই-রাশিদুনের প্রথম খলিফা কে?
- হযরত আবু বকর (রা)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 হযরত আবু বকর (রা)

📄 হযরত আবু বকর (রা)


প্রঃ হযরত আবু বকর (রা) এর বাল্য নাম কী?
- আব্দুল্লাহ।

প্রঃ হযরত আবু বকর (রা) এর পিতার নাম কী?
- উসমান (রা)।

প্রঃ হযরত আবু বকর (রা) এর পিতার ডাক নাম কী ছিল?
- আবু কোহাফা (রা)।

প্রঃ তাঁর মাতার নাম কী?
- হযরত উম্মুল খায়ের সালমা (রা)।

প্রঃ হযরত আবু বকর (রা) এর গোত্রের নাম কী?
- বানু তাইম।

প্র: হযরত আবু বকর (রা) কিসের ব্যবসায় করতেন?
- কাপড়ের।

প্রঃ মুহাম্মদ (স)-এর নবুওয়াত প্রাপ্তির সময় আবু বকর (রা) কোথায় ছিলেন?
- ইয়ামান।

প্রঃ কী কারণে মহানবী (স) হযরত আবু বকর (রা) কে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন?
- দ্রুত ইসলাম কবুল করার কারণে।

প্র : বয়স্ক পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম কবুল করেন?
- হযরত আবুবকর (রা)।

প্র: তাবুক অভিযানের সময় আবু বকর (রা) কী দান করেছিলেন?
- তাঁর যথাসর্বস্ব।

প্র : মহানবী (স) এর সুখে-দুখে কে তাঁকে হায়ার মত অনুসরণ করতেন?
- হযরত আবুবকর (রা)।

প্র: মহানবী (স) তাঁর জীবনের শেষ তিন দিনের জন্য তাঁর স্থলে কাকে ইমামতি করার আদেশ দিয়েছিলেন?
- হযরত আবুবকর (রা) কে।

প্রঃ 'হযরত আবু বকর (রা) কে ইসলামের খিদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে সক্ষম হবে না'- এটি কার বাণী?
- হযরত উমর (রা) এর।

প্র: মহানবী (স) এর ইনতিকালের পর কে তাঁর কপাল চুম্বন করেছিলেন?
- হযরত আবু বকর (রা)।

প্রঃ ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল কখন?
- হযরত আবু বকর (রা) এর খেলাফতকালে।

প্র: কে প্রথম বায়তুলমাল প্রতিষ্ঠা করেন?
- হযরত আবু বকর (রা)।

প্র : কার সময়ে কুরআন সংকলন পরিষদ গঠিত হয়?
- হযরত আবু বকর (রা)-এর সময়ে।

প্র : পুস্তকাকারে লিপিবদ্ধ কুরআন মজিদের এক কপি কার কাছে আমানত রাখা হয়?
- হযরত হাফসা (রা)।

প্র: হযরত আবু বকর (রা) কোন্ সালে ইনতিকাল করেন?
- ৬৩৪ সালে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ভণ্ড নবীদের সাথে যুদ্ধ

📄 ভণ্ড নবীদের সাথে যুদ্ধ


ক্রম. বাহিনী প্রধানের নাম যুদ্ধের স্থান যে গোত্র/ব্যক্তির সাথে যুদ্ধ করতে হবে
১. হযরত খালিদ বিন ওয়ালিদ বাযাখতাহ ও বাতাহ তুলাইহা, মালিক বিন নবাইরাহ
২. হযরত আকরামা ইয়ামামাহ মুসাইলামা কাযযাব ও বনু হানিফা
৩. মুহাজির ইবনু আবি ইয়ামান হাদরামাওত আসওয়াদ আনাসী, উমাইয়া কায়েস ইবনু আস
৪. আমর বিন আস আরব ও সিরিয়া সীমান্ত ওয়াদিয়াহ ও হারিস
৫. খালিদ ইবনু সাঈদ সিরিয়া সীমান্ত স্থানীয় গোত্রসমূহ
৬. আলা ইবনু হাদরামী বাহরাইন আল হাতাম ইবনু দাবিআহ
৭. সুতায়দ ইবনু মাকরান ইয়ামানের লাকিত ইবনু আলিক নিম্নাঞ্চল আল আদি
৮. আলীলাহ ইবনু হারছামা মাত্রাহ্ বনুসালিম ও হাওয়াযিন
৯. হুযায়ফা ইবনু মুহসিন আম্মান মুসায়লামা ও বনুহানিফ
১০. তুরাইফা আরবের উত্তরাঞ্চল
১১. শারাহজিল ইবনু হাসনাহ ইয়ামামাহ ইকরামার সাথে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 একনজরে হযরত আবুবকর (রা) এর জীবনপঞ্জী

📄 একনজরে হযরত আবুবকর (রা) এর জীবনপঞ্জী


ক্রম. কর্ম খ্রিস্টাব্দ
১ জন্ম ৫৭৩
২. ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ ৬১০
৩. রাসূলুল্লাহ (স) এর সঙ্গে থেকে মদিনায় হিজরত ৬২২
৪. বদর যুদ্ধে অংশগ্রহণ ৬২৪
৫. উহুদ যুদ্ধে অংশগ্রহণ ৬২৫
৬. খন্দক যুদ্ধে অংশগ্রহণ ৬২৭
৭. হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিতি ৬২৮
৮. হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ ৬২৯
৯. রাসূলুল্লাহ (স) এর সাথে মক্কা অভিযান ৬৩০
১০. প্রথম খলিফা হিসেবে নির্বাচিত ৬৩২
১১. পারস্য অভিযান ৬৩৩
১২. ভণ্ড নবীদের দমন, রিদ্দা যুদ্ধ ৬৩২-৬৩৩
১৩. সিরিয়া অভিযান ৬৩৪
১৪. ইন্তিকাল ৬৩৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00