📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ইসলাম ধর্ম প্রচারে প্রচণ্ড বাধা প্রদানকারী

📄 ইসলাম ধর্ম প্রচারে প্রচণ্ড বাধা প্রদানকারী


১. হাশেমি গোষ্ঠীর দুরাচার আবু জাহল;
২. হাশেমি গোষ্ঠীর দুর্মতি আবু লাহাব;
৩. আবদুদ্দার গোষ্ঠীর বিখ্যাত বীর তালহা;
৪. উমাইয়া গোষ্ঠী নেতা আবু সুফিয়ান (পরে তিনি ঈমান এনেছিলেন)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 ইসলামের কতিপয় ঘৃণ্য দুশমন

📄 ইসলামের কতিপয় ঘৃণ্য দুশমন


১. আমর ইবনু হিশাম;
২. আবু লাহাব ইবনু আবদুল মুত্তালিব;
৩. উতবা ইবনু আবু মুয়িত;
৪. উমাইয়া ইবনু খালফ;
৫. উবাই ইবনু খালফ;
৬. নজর ইবনু হারিস।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 নির্যাতিত সাহাবা

📄 নির্যাতিত সাহাবা


১. উসমান ইবনু আফফান (রা);
২. সাইদ ইবন আওয়াম (রা);
৩. সাইদ বিন যায়েদ (রা);
৪. আবদুল্লাহ ইবনু মাসউদ (রা);
৫. আবুজার গিফারি (রা);
৬. বিলাল ইবনু রাবাহ (রা);
৭. আবু ফাকিহ (রা);
৮. আমির ইবনু ফুহাইর (রা);
৯. লাবিনা (রা);
১০. জুনায়ের (রা);
১১. সুহায়েব ইবনু সিনান রুমি (রা);
১২. খাববাব ইবনু আরাত (রা);
১৩. আম্মার (রা)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 রাসূল (স)-এর যুদ্ধোপকরণ ও ব্যবহার্য সামগ্রীর নাম

📄 রাসূল (স)-এর যুদ্ধোপকরণ ও ব্যবহার্য সামগ্রীর নাম


১ টি তরবারি :
১. মাহুর; ২. উদুব; ৩. জুলফিকার; ৪. কেলঈ; ৫. বিত্তার; ৬. খনক; ৭. দাসুব; ৮. মাথজাম; ৯. কাজিব।

সাতটি বর্ষ:
১. জাতুল ফযুল; ২. জাতুল বিশাহ; ৩. জাতুল হাওয়াশি; ৪. সাদিয়া; ৫. ফিন্দা; ৬. বিতারা; ৭. খারনফ।

৬টি বর্শা :
১. যওরা; ২. রওদা; ৩. সফরা; ৪. বায়দা; ৫. কছুম।

আর একটি বর্শার নাম জানা যায়নি।

কোমরবন্ধ: রাসূল (স) এর কাছে রূপায় বাঁধানো একটি কোমরবন্ধ ছিল।

তিনটি ঢাল:
১. যলুক; ২. ফাতাক; ৩. মুযিজ।

৫টি নেষা:
১. মাহওয়া; ২. মুনছানি; ৩. নুবআ; ৪. বায়দা; ৫. গেমরা।

২টি শিরস্ত্রাণ:
১. মোশেহ- লোহার টুপি। এতে তামা জড়ানো ছিল।
২. জুল মাসবুর্গ, এটি ছিল লৌহ নির্মিত মুখোশ।

জুব্বা: জিহাদে ব্যবহারের জন্য রাসূল (স) এর তিনটি জুব্বা ছিল। তিনটি জুব্বার মধ্যে একটি সবুজ রেশমের বুনি দ্বারা তৈরি। হযরত (স) এটি জিহাদের ময়দানে বেশি ব্যবহার করতেন। জিহাদের ময়দানে রেশমি বস্ত্র ব্যবহার জায়েয আছে।

তাবু: হযরত (স) এর কুন নামক একটি তাঁবু ছিল।

তিনটি লাঠি:
১. উরজুন- এতে ঠেস দিয়ে তিনি দাঁড়াতেন।
২. মামশুক- এ লাঠিটিই চার খলিফার হাতে শোভা পেত।
৩. দিকন- লাঠিটি ২ গজ বা তা থেকে কিছু লম্বা ছিল। এতে ভর করে তিনি উটের পিঠে আরোহণ করতেন।

মউত নামে একটি ডান্ডা ছিল।

জীবজন্তু:
১. সকব নামক ধূসর বর্ণের ঘোড়া। দাজ নামে একটি গদী ছিল।
২. এ ছাড়া মুর্তাযিজ, লাহিফ, লুযায, যরব, সাজা ওয়ার্দ ইত্যাদি নামে তাঁর মোট ৭টি ঘোড়ার বর্ণনা পাওয়া যায়।
৩. দুলদুল নামে সাদা খচ্চর।
৪. কাসওয়া নামে একটি উটনী। এতে চড়েই তিনি হিজরত করেন।
৫. ইয়াফুর নামে গাধা।
৬. কামার নামে বকরী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00