📄 মক্কা বিজয়
প্রঃ মক্কা বিজয়ের জন্য কত তারিখে মহানবী (স) মক্কা অভিমুখে রওয়ানা হন?
- জানুয়ারি ১; খ্রিস্টাব্দ ৬৩০।
প্রঃ আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করে?
- মক্কা বিজয়ের পর।
প্রঃ মক্কা বিজয়ের পর মহানবী (স) মক্কাবাসীদের উপর কোন প্রকার প্রতিশোধ না নিয়ে কী করলেন?
- সবাইকে ক্ষমা করে দিলেন।
প্রঃ মহানবী (স) মক্কা বিজয় ভাষণে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি কাকে বলেছিলেন?
- সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে।
প্র: মক্কা বিজয়ের কারণ কী?
- কুরাইশগণ কর্তৃক হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ।
প্র: ইহা কত হিজরীতে সংগঠিত হয়?
- ৮ম হিজরীতে (৬৩০ খ্রিঃ)।
প্র: ইহাতে কত হাজার সাহাবী অংশগ্রহণ করেন?
- ১০ হাজার।
প্রঃ এ সময় পতাকা কার হাতে ছিল?
- হযরত আলী (রা) এর হাতে।
প্র: সেনাপতিদের প্রতি রাসূলের (স) কী নিদের্শ ছিল?
- বাধা না দিলে আঘাত না করার।
প্র: কার হাতে কাবা ঘরের চাবি ছিল?
- উসমান ইবনু তালহার (রা) হাতে।
প্রঃ এ সময় কাদেরকে হত্যা করা হয়?
- আব্দুল্লাহ ইবনু খাতাল, আবদুল্লাহর এক মেয়ে; মিকিয়াস, হুয়াবিছ ইবনু লুকাইদ।
প্র: মক্কা বিজয়ে কতজন কাফির নিহত হয়?
- ৭০ জন।
প্রঃ মক্কা বিজয়ে কোন্ স্থানে নবুওয়াতের ঝান্ডা উড্ডীন করা হয়?
- হনুজ নামক স্থানে।
প্রঃ কাবা ঘর থেকে মূর্তি অপসারণ কে করেন?
- হযরত ওমর (রা)।
প্র: হযরত আব্বাস (রা) আবু সুফিয়ানকে কী বলেছিলেন?
- “এখন চিন্তা করার সময় নেই, হয় ঈমান আন না হয় ওমর এখনই তোমার শিরশ্ছেদ করবে”।
📄 মক্কা বিজয়ে রাসূলের (স) ৪টি দল
ক্রম. দল দল নেতা
১. ১ম হযরত যুবাইর (রা);
২. ২য় হযরত আবু উবাইদা;
৩. ৩য় হযরত সাদ বিন উবাদা;
৪. ৪র্থ হযরত খালিদ বিন ওয়ালিদ।
📄 মহানবীর (স) সিনাছাক
ক্রম. কখন কোথায়
১. চার বছর বয়সে হালিমার ঘরে
২. দশ বছর বয়সে মেষপাল চরাবার সময় খোলা মাঠে
৩. কুরআন নাযিলের পূর্বে হেরা পর্বতের গুহায়
৪. মিরাজ রজনীতে হাতিমে কাবায়।
📄 হালফুল-ফুজুল
প্র: হালফুল ফুযুল অর্থ কী?
- শান্তি সংঘ।
প্র: কে ইহা প্রতিষ্ঠা করেন?
- মহানবি হযরত মুহাম্মদ (স)।
প্র: কত বছর বয়সে তিনি ইহা প্রতিষ্ঠা করেন?
- মাত্র ১৪ বছর বয়সে।
প্র: এই সংঘের কয়েকজন সদস্যের নাম কী?
- ফুজায়েল বিন হারিস; ফুজায়েল বিন ওয়া মুফাজ্জল।
প্র: এই সংঘের কী কী অঙ্গীকার ছিল?
- ১. অসহায় দুর্গতদের সেবা করা;
২. অন্যায় ও অত্যাচারীকে প্রাণপণে বাধা দেয়া;
৩. অত্যাচারিতকে সাহায্য করা;
৪. বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে সম্প্রীতি স্থাপন করা;
৫. ইয়াতিম ও বিধবাদের স্বার্থ সংরক্ষণ করা;
৬. দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।