📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মদিনায় প্রথম হিজরাতকারী

📄 মদিনায় প্রথম হিজরাতকারী


ক্রম. নাম পিতার নাম
১. আবু সালমা আবদুল আসাদ
২. আমের রাবিয়া
৩. লায়লা (আমেরের স্ত্রী) আবু হাসমা
৪. আবদুল্লাহ (পরিবারসহ) জাহাশ
৫. আবদ জাহাশ
৬. উমর খাত্তাব
৭. আইয়াশা আবু রাবিয়া।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মিরাজ

📄 মিরাজ


প্র: মিরাজ শব্দের অর্থ কী?
- ঊর্ধলোকে গমন।

প্র: কার সাথে মহানবী (স) মিরাজে সাক্ষাৎ লাভ করেন?
- হযরত জিবরাইল (আ) এর সাথে।

প্র: মিরাজ সম্পর্কিত ঘটনা কোন্ সূরায় উল্লেখ আছে?
- বনি ইসরাইলে।

প্র: বেহেশত ও দোযখ মহানবী (স) কিভাবে প্রত্যক্ষ করার সুযোগ পেলেন?
- মিরাজের কারণে।

প্র: মিরাজ কখন সংগঠিত হয়?
- নবুওয়াতের ১১ বছরে (৬২১ খ্রি:) ২৭ রজবের রাতে।

প্র: মিরাজের সময় রাসূল (স) কোথায় শায়িত ছিলেন?
- কাবা শরীফের হাতিম নামক স্থানে।

প্রঃ কোন্ ফিরিস্তা রাসূল (স) কে মিরাজে যাওয়ার জন্যে ডেকেছিলেন?
- হযরত জিবরাইল ও মিকাইল (আ)।

প্রঃ রাসূল (স) এর সম্মানে পূর্ববর্তী নবীগণ কোথায় সমবেত ছিলেন?
- মসজিদে আকসায়।

প্র: সেখানে কার ইমামতিতে দুই রাকআত সালাত অনুষ্ঠিত হয়?
- রাসূল (স) এর ইমামতিতে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মক্কা বিজয়

📄 মক্কা বিজয়


প্রঃ মক্কা বিজয়ের জন্য কত তারিখে মহানবী (স) মক্কা অভিমুখে রওয়ানা হন?
- জানুয়ারি ১; খ্রিস্টাব্দ ৬৩০।

প্রঃ আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করে?
- মক্কা বিজয়ের পর।

প্রঃ মক্কা বিজয়ের পর মহানবী (স) মক্কাবাসীদের উপর কোন প্রকার প্রতিশোধ না নিয়ে কী করলেন?
- সবাইকে ক্ষমা করে দিলেন।

প্রঃ মহানবী (স) মক্কা বিজয় ভাষণে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি কাকে বলেছিলেন?
- সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে।

প্র: মক্কা বিজয়ের কারণ কী?
- কুরাইশগণ কর্তৃক হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ।

প্র: ইহা কত হিজরীতে সংগঠিত হয়?
- ৮ম হিজরীতে (৬৩০ খ্রিঃ)।

প্র: ইহাতে কত হাজার সাহাবী অংশগ্রহণ করেন?
- ১০ হাজার।

প্রঃ এ সময় পতাকা কার হাতে ছিল?
- হযরত আলী (রা) এর হাতে।

প্র: সেনাপতিদের প্রতি রাসূলের (স) কী নিদের্শ ছিল?
- বাধা না দিলে আঘাত না করার।

প্র: কার হাতে কাবা ঘরের চাবি ছিল?
- উসমান ইবনু তালহার (রা) হাতে।

প্রঃ এ সময় কাদেরকে হত্যা করা হয়?
- আব্দুল্লাহ ইবনু খাতাল, আবদুল্লাহর এক মেয়ে; মিকিয়াস, হুয়াবিছ ইবনু লুকাইদ।

প্র: মক্কা বিজয়ে কতজন কাফির নিহত হয়?
- ৭০ জন।

প্রঃ মক্কা বিজয়ে কোন্ স্থানে নবুওয়াতের ঝান্ডা উড্ডীন করা হয়?
- হনুজ নামক স্থানে।

প্রঃ কাবা ঘর থেকে মূর্তি অপসারণ কে করেন?
- হযরত ওমর (রা)।

প্র: হযরত আব্বাস (রা) আবু সুফিয়ানকে কী বলেছিলেন?
- “এখন চিন্তা করার সময় নেই, হয় ঈমান আন না হয় ওমর এখনই তোমার শিরশ্ছেদ করবে”।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মক্কা বিজয়ে রাসূলের (স) ৪টি দল

📄 মক্কা বিজয়ে রাসূলের (স) ৪টি দল


ক্রম. দল দল নেতা
১. ১ম হযরত যুবাইর (রা);
২. ২য় হযরত আবু উবাইদা;
৩. ৩য় হযরত সাদ বিন উবাদা;
৪. ৪র্থ হযরত খালিদ বিন ওয়ালিদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00