📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 পরিচয়

📄 পরিচয়


প্র : হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
- ৫৭০ খ্রিস্টাব্দে।

প্রঃ তিনি কোথায় কোন্ বংশে জন্মগ্রহণ করেন?
- মক্কা নগরীতে, কুরাইশ বংশে।

প্র: তাঁর পিতার নাম কী?
- আবদুল্লাহ।

প্র: তাঁর মাতার নাম কী?
- আমিনা।

প্রঃ তাঁর দাইমার নাম কী?
- হালিমা।

প্র : কখন তিনি পিতৃহারা হন?
- জন্মের পূর্বেই।

প্রঃ কত বছর বয়সে তিনি মাতৃহারা হন?
- মাত্র ৬ বছর বয়সে।

প্র : মাতার মৃত্যুর পর তাঁকে কে লালন-পালন করেন?
- প্রথমে দাদা আর পরে চাচা।

প্র: তাঁর দাদার নাম কী?
- আব্দুল মুত্তালিব।

প্রঃ কত বয়সে তিনি তাঁর দাদাকে হারান?
- ১২ বছর বয়সে।

প্র: তাঁর চাচার নাম কী?
- আবু তালিব।

প্র: বাল্যকালে তিনি কী নামে পরিচিত ছিলেন?
- আল আমিন বা বিশ্বাসী নামে।

প্রঃ কেন তাঁকে আল আমিন ডাকা হত?
- সততা ও সত্যবাদিতার জন্য।

প্রঃ কত বছর বয়সে তিনি খাদিজা (রা) কে বিবাহ করেন?
- ২৫ বছর বয়সে।

প্র: তখন হযরত খাদিজার (রা) বয়স কত ছিল?
- ৪০ বছর।

প্রঃ তিনি কোথায় ধ্যানে মগ্ন থাকতেন?
- হেরা পর্বতের গুহায়।

প্রঃ তিনি কত বছর বয়সে নবুওয়াত লাভ করেন?
- ৪০ বছর বয়সে।

প্র : হালফুল ফুযুলের সময় রাসুল (স) এর বয়স কত?
- ১২ বছর, মতান্তরে ১৩ বছর।

প্রঃ তিনি কোন সালে হাফসা (রা) কে বিবাহ করেন?
- তৃতীয় হিজরী সালে।

প্র: নবুওয়াতের কোন সালে আকাবায়ে উলা সংগঠিত হয়?
- একাদশ সালে।

প্র : নবুওয়াতের কোন সালে আকাবায়ে ছানিয়া সংগঠিত হয়?
- দ্বাদশ সালে।

প্রঃ রাসূল (স) এর সাথে হযরত আয়েশা (রা) এর বিবাহের সময় হযরত আয়েশা (রা) এর বয়স কত ছিল?
- ৬ বছর।

প্রঃ নবী করিম (স) এর ইনতিকালের সময় হযরত আয়েশার বয়স কত ছিল?
- ১৮ বছর।

প্র: তাঁর কতজন স্ত্রী ছিল?
- ১৩ জন।

প্র: রাসূলের (স) জীবদ্দশায় কয়জন ইনতিকাল করেন?
- ২ জন।

প্র: তাঁর স্ত্রীদের নাম কী কী?
- ১. হযরত খাদিজা (রা); ২. সাওদা (রা); ৩. আয়েশা (রা); ৪. হাফসা (রা); ৫. জয়নব বিনতে জাহস (রা); ৬. উম্মে সালমা (রা); ৭. জয়নব বিনতে খুযাইমা (রা); ৮. জাওয়ায়েরা (রা); ৯. রায়হানা (রা); ১০. মারিয়া (রা); ১১. সাফিয়া (রা); ১২. উম্মে হাবিবা (রা) ও ১৩. মায়মুনা (রা)।

প্র: রাসূলের কোন্ কোন্ স্ত্রী বিধর্মী ছিলেন?
- ১. সাফিয়া বিনতে হুয়াই (ইয়াহুদি); ২. মারিয়া কিবতিয়া (খ্রিস্টান); ৩. হযরত রায়হানা (ইয়াহুদি)।

প্রঃ রাসূল (স) কবে হিজরত করেন?
- নবুওয়াত লাভের ১৩ বছরের সময়। (৬২২ খ্রিস্টাব্দে)

প্রঃ রাসূল (স) শেষ বারের মত কবে হজ্বে আসেন?
- মক্কা বিজয়ের ২ বছর পর।

প্রঃ মহানবী (স) এর মাথা ব্যথা ও অন্তিম রোগের সূচনা কোন্ মাস থেকে হয়?
- সফর মাস থেকে।

প্রঃ মহানবী (স) কতজন সৈন্য নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশে বের হন?
- ১০,০০০ জন।

প্রঃ মহানবী (স) এর কুনিয়াত বা উপনাম কী ছিল?
- আবুল কাসিম। (তাঁর পুত্র কাসিমের নামানুসারে)

প্রঃ মহানবী (স) এর পালক পুত্র কে?
- যায়েদ ইবনু হারিস (রা)।

প্রঃ মহানবী (স) এর চাচাত ভাই কে?
- হযরত জাফর (রা)।

প্রঃ মহানবী (স) হযরত হালিমা (রা) কে কোন্ চাদর বিছিয়ে বসতে দেন?
- তাঁর গায়ের চাদর।

প্রঃ হযরত (স) এর সবচেয়ে বড় মুজিযা কী?
- আল কুরআন।

প্রঃ হযরত (স) এর শিক্ষাঙ্গন কোথায় ছিল?
- মক্কায়।

প্রঃ মহানবী (স) কোন্ নবীর বংশে জন্মগ্রহণ করেন?
- হযরত ইসমাইল (আ) এর বংশে।

প্রঃ মহানবী (স) নিজে কোন্ মসজিদ তৈরী করেন?
- মসজিদে নববি।

প্রঃ মহানবী (স) এর সুদীর্ঘ তের বছরের মক্কা জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন কত জন?
- প্রায় একশত জন।

প্রঃ মহানবী (স) কাফিরদেরকে কী দিয়েছিলেন?
- ধর্মীয় স্বাধীনতা।

প্রঃ মহানবী (স) এর সময় জিহাদের বিধান কী ছিল?
- ফরযে আইন।

প্রঃ মহানবী (স) নিজে না গিয়ে শুধু সেনাদল পাঠিয়ে যে যুদ্ধ পরিচালনা করেছেন তাকে কী বলে?
- সারিয়া।

প্রঃ মহানবী (স) স্বয়ং যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাকে কী বলে?
- গাযওয়া।

প্রঃ হযরত মুহাম্মদ (স) হিজরতের রাতে আমানত প্রত্যার্পণের জন্যে কাকে দায়িত্ব অর্পণ করেন?
- হযরত আলী (রা) কে।

প্রঃ মহানবী (স) মানুষকে কী সংযত করতে বলেছেন?
- রসনাকে।

প্রঃ মহানবী (স) এর জীবন কেমন ছিল?
- বহুমুখী ও পরিপূর্ণ।

প্রঃ মহানবী (স) এর উপর অবতীর্ণ আল কুরআন কিভাবে দুনিয়াতে বিদ্যমান?
- অবিকৃতভাবে।

প্রঃ মহানবী (স) এর জীবন চরিত রচনায় সবচেয়ে প্রামাণ্য উপকরণ কী?
- আল কুরআন।

প্রঃ মহানবী (স) এর জীবন কিভাবে অতিবাহিত হয়েছিল?
- যুদ্ধ বিগ্রহে।

প্রঃ মহানবীর (সা) ইনতিকালের পর তাঁর গুণ বিভিন্ন দিকে ছড়িয়ে পরে কেন?
- ইসলামী হুকুমাতের দায়িত্ব পালনের জন্যে।

প্রঃ মহানবী (স) মদিনার নিকটবর্তী কুবা পল্লীতে কার আতিথ্য গ্রহণ করেন?
- কুলসুম ইবনু হিদম (রা) এর।

প্রঃ কুবা পল্লীতে মহানবী (স) এর উট কার গৃহের সামনে বসে পড়েছিল?
- আবু আউয়্যুব আনসারির (রা)।

প্রঃ মহানবী (স) হিজরতের সময় কোন গুহায় আশ্রয় নেন?
- সাওর পাহাড়ের গুহায়।

প্রঃ হিজরতে সময় মহানবী (স) এর সাথে কে ছিলেন?
- হযরত আবু বকর (রা)।

প্রঃ মহানবী (স) কে ধরে দিতে পারলে কী পুরস্কার ঘোষিত হয়েছিল?
- একশত উট।

প্রঃ পাহাড়ের গুহায় থাকাকালে কে মহানবী (স) কে গোপন খবর দিতেন?
- সূরাকা ইবনু মালিক।

প্রঃ মহানবী (স) পরামর্শ সভায় কার মত গ্রহণ করতেন?
- সংখ্যা গরিষ্ঠের মত।

প্রঃ মহানবী (স) চৌদ্দশত সাহাবী নিয়ে কোন্ দিকে রওয়ানা হলেন?
- মক্কার দিকে।

প্র: মহানবী (স) কে বিষ মেশানো গোস্ত কে খেতে দিয়েছিল?
- এক ইয়াহুদি নারী।

প্রঃ মহানবী (স) তার চৌদ্দশত সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কায় গিয়ে কী সম্পন্ন করেছিলেন?
- ওমরাতুল কাযা।

প্রঃ কেন মহানবী (স) মক্কা বিজয়ের অভিযান করলেন?
- কুরাইশরা সন্ধি ভঙ্গ করায়।

প্র : কত হিজরীতে মহানবী (স) হজ্জে যাওয়ার ইচ্ছা ঘোষণা করেছিলেন?
- দশম হিজরীতে।

প্র: মহানবী (স) হিজরতের পর কতবার উমরাহ করেছিলেন?
- তিন বার।

প্র : মহানবী (স) কোথায় বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন?
- আরাফাত ময়দানে।

প্র: বিদায় হজ্জের সময় মহানবী (স) এর কাফিলায় কারা যোগদান করেছিল?
- নও মুসলিমরা।

প্র : কারা মহানবী (স) এর সাথে চুক্তি ভঙ্গ করেছিল?
- কাফিররা।

প্র : মহানবী (স) এর নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কী?
- তাবুক।

প্র : মহানবী (স) যখন মদিনায় হিজরত করেন তখন তার বয়স ছিল কত?
- ৫৩ বছর।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 রাসূলুল্লাহ (স) থেকে আদম (আ) পর্যন্ত উর্ধ্বতন বংশ পরম্পরা

📄 রাসূলুল্লাহ (স) থেকে আদম (আ) পর্যন্ত উর্ধ্বতন বংশ পরম্পরা


মুহাম্মদ (স) তাঁর পিতা আব্দুল্লাহ, তাঁর পিতা আব্দুল মুত্তালিব (আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম শাইবা), তাঁর পিতা হাশিম (হাশিমের প্রকৃত নাম আমর), তাঁর পিতা আবদে মানাফ, (মানাযির প্রকৃত নাম আলমুগিরা), তাঁর পিতা মুরাহ, তাঁর পিতা কাব, তাঁর পিতা লুই, তাঁর পিতা গালিব, তাঁর পিতা ফিহির, তাঁর পিতা মালিক, তাঁর পিতা নাদার, তাঁর পিতা কিনান, তাঁর পিতা খুযাইমা, তাঁর পিতা মুদারিকা (মুদারিকার প্রকৃত নাম আমের), তাঁর পিতা ইলিয়াস, তাঁর পিতা মুদার, তাঁর পিতা নিযার, তাঁর পিতা মাআদ, তাঁর পিতা আদনান, তাঁর পিতা উদ, তাঁর পিতা মুকাওয়াম, তাঁর পিতা নাহুর, তাঁর পিতা তাইরাহ, তাঁর পিতা ইয়ারুব, তাঁর পিতা ইয়াশজুব, তাঁর পিতা নাবেত, তাঁর পিতা ইসমাইল (আ), তাঁর পিতা ইবরাহীম (আ), তাঁর পিতা তারেক (তাঁর অপর নাম আযর), তাঁর পিতা নাহুর, তাঁর পিতা সাবুগ, তাঁর পিতা রাউ, তাঁর পিতা ফালেক, তাঁর পিতা উবায়ের, তাঁর পিতা শালেখ, তাঁর পিতা আরাফশা, তাঁর পিতা সাম, তাঁর পিতা নুহ (আ), তাঁর পিতা লামাক, তাঁর পিতা মুত্তাওশালিখ, তাঁর পিতা আম্মুখ (ঐতিহাসিকদের ধারণা তিনিই হযরত ইদ্রিস (আ), তাঁর পিতা ইয়ারদ, তাঁর পিতা মাহলিল, তাঁর পিতা কাইনান, তাঁর পিতা ইয়ানিশ, তাঁর পিতা শীষ (আ), তাঁর পিতা আদম (আ)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মাতার দিক দিয়ে রাসূলুল্লাহ (স)-এর বংশ পরম্পরা

📄 মাতার দিক দিয়ে রাসূলুল্লাহ (স)-এর বংশ পরম্পরা


আমিনা বিনতে ওয়াহাব ইবনু আব্দ মানাফ ইবনু যুহরা ইবনু কিলাব ইবনু মুররা ইবনু ফিহির ইবনু নাদার। আমিনার মাতা- বারা বিনতে আব্দুল উয্যা ইবনু উসমান ইবনু আব্দুদ্দার ইবনু কুসাই ইবনু কিলাব ইবনু মুররা ইবনু লুয়াই ইবনু গালিব ইবনু ফিহির মালিক ইবনু নাযার।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 উম্মুল মুমিনীনদের সম্পর্কে অজানা তথ্য

📄 উম্মুল মুমিনীনদের সম্পর্কে অজানা তথ্য


প্র: রাসূলুল্লাহ (স) এর প্রথম স্ত্রী কে ছিলেন?
- হযরত খাদিজা (রা)। ইনি বিধবা ছিলেন। বিয়ের সময় খাদিজা (রা) এর বয়স ছিল ৪০, রাসূলুল্লাহ (স) এর ২৫ বছর।

প্রঃ বনি তাহিরা কাদের বলা হয়?
- খাদিজার (রা) পূর্বের স্বামীদের ঔরসজাত সন্তানদের। খাদিজা (রা) এর উপাধি ছিল তাহিরা।

প্র: কত বছর বয়সে তাঁর মৃত্যু হয়?
- ৬৫ বছর বয়সে।

প্র : রাসূলুল্লাহ (স) এর দ্বিতীয় স্ত্রী কে?
- হযরত সাওদা (রা)। ইনি বিধবা ছিলেন। খাদিজা (রা) এর মৃত্যুর পর রাসূলুল্লাহ (স) তাঁকে বিবাহ করেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ৫০, রাসূলুল্লাহর ৫৬, ৭২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : রাসূলুল্লাহ (স) এর তৃতীয় স্ত্রী কে ছিলেন?
- হযরত আবু বকর (রা) এর কন্যা হযরত আয়েশা (রা) বিয়ের সময় তাঁর বয়স ছিল ৬ বছর; মতান্তরে ৯ বছর। রাসূলুল্লাহর বয়স তখন ৫০। ৬৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : রাসূলুল্লাহ (স) এর চতুর্থ স্ত্রীর নাম কী?
- হযরত হাফসা (রা)। ইনি হযরত উমার (রা) এর কন্যা। তিনিও বিধবা ছিলেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ২২, রাসূলুল্লাহর ৫৬। ৫৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্রঃ রাসূলুল্লাহ (স) এর পঞ্চম স্ত্রীর নাম কী?
- হযরত যয়নব (রা)। ইনিও বিধবা ছিলেন। তিনি হযরত খোযায়মার (রা) কন্যা ছিলেন। হযরত খাদিজা (রা) আর যয়নব (রা) রাসূলুল্লাহ (স) বেঁচে থাকতেই ইনতিকাল করেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ৩০, রাসূলুল্লাহর ৫৬। ৩০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্রঃ হযরত যয়নব (রা) এর পর রাসূলুল্লাহ (স) কোন্ পুণ্যবতী নারীকে বিবাহ করেছিলেন?
- হযরত উম্মে সালমা (রা) এর সাথে। সালমাও (রা) বিধবা ছিলেন। তিনি আবু উমাইয়ার কন্যা। বিবাহের সময় তাঁর বয়স ছিল ১৬, রাসূলুল্লাহর ৫৭। ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : হযরত উম্মে সালমার পর রাসূলুল্লাহ (স) কোন্ নারীকে বিবাহ করেছিলেন?
- হযরত যায়নব বিনতে জাহাশ (রা) কে। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ৩৫, রাসূলুল্লাহ (স) এর ৫৮। ৫১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : তারপর রাসূলুল্লাহ (স) কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
- হযরত যুয়াইরিয়াহ (রা) কে। তিনি বিধবা ছিলেন। তিনি বনি মুস্তালিক সম্প্রদায়ের সর্দার হারিস-এর কন্যা ছিলেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ২০ এবং রাসূলুল্লাহর (স) ৫৮। ৭১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র: তারপর কোন পুণ্যবতী নারীর সঙ্গে রাসূলুল্লাহ (স) এর বিবাহ হয়?
- হযরত উম্মে হাবিবা (রা) এর সঙ্গে। তাঁর প্রকৃত নাম মারমালা বা হিন্দ। তিনিও বিধবা ছিলেন। তিনি আবু সুফিয়ানের কন্যা। বিবাহের সময় তাঁর বয়স ছিল ৩৬, রাসূলুল্লাহর ৫৯। ৭২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : রাসূলুল্লাহ (স) এর দশম স্ত্রীর নাম কী?
- হযরত সাফিয়া (রা)। তিনি ইয়াহুদি নারী এবং বিধবা ছিলেন। তাঁর পিতার নাম হুযাই ইবনু আখতাব। বিবাহের সময় তাঁর বয়স ছিল ২৭ এবং রাসূলুল্লাহর (স) ৬০। ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র : রাসুলুল্লাহ (স) এর একাদশ স্ত্রীর নাম কী?
- হযরত মায়মুনা (রা)। তাঁর আসল নাম ছিল বাররাহ। রাসূলুল্লাহর (স) তাঁর নাম রাখেন মায়মুনা। তিনিও বিধবা ছিলেন। বিবাহের সময় তাঁর বয়স ছিল ৩৬, রাসূলুল্লাহ (স) এর ৬০। ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্র: তাঁর দ্বাদশ স্ত্রীর নাম কী?
- হযরত মারিয়া কিবতিয়া (রা); মিসরের শাসকের কাছ থেকে উপহার স্বরূপ পেয়ে তিনি মারিয়া কিবতিয়া (রা) কে বিবাহ করেছিলেন।

প্র: তাঁর সকল স্ত্রীরই কি সন্তান ছিল?
- স্ত্রীদের মধ্যে কেবল হযরত খাদিজা (রা) এবং মারিয়া কিবতিয়া (রা) এর গর্ভেই রাসূলুল্লাহ (স) এর পুত্রকন্যাদের জন্ম হয়। আর সকল স্ত্রীই নিঃসন্তান ছিলেন। হযরত আয়েশা (রা) এবং মারিয়া কিবতিয়া ছাড়া তাঁর সকল স্ত্রীই বিধবা ছিলেন। বিভিন্ন গোত্র এবং সম্প্রদায়ের মধ্যে তাঁর এই বিবাহগুলোর শুভ প্রভাবে সে যুগের ইসলাম বিরোধী সমাজে অশেষ কল্যাণ সাধিত হয়েছিল।

প্র: রাসূলুল্লাহ (স) এর স্ত্রীদের মধ্যে থেকে কারা কুরাইশ বংশের ছিলেন?
- ১. হযরত খাদিজা (রা); ২. আয়েশা (রা); ৩. হাফসা (রা); ৪. উম্মে হাবিবা (রা); ৫. উম্মে সালমা (রা); ৬. সাওদা (রা)।

প্রঃ তাঁর স্ত্রীদের মধ্যে থেকে কারা অকুরাইশ বংশের ছিলেন?
- ১. যয়নব বিনতে জাহাশ (রা) (বনু আসাদ গোত্রের); ২. যয়নব বিনতে হারেস (রা) (বনু আমের গোত্রের); ৩. যয়নব বিনতে খুযাইমা (রা) (বনু খাযয়া গোত্রের); ৪. সাফিয়া বিনতে হুযাই ইবনু আখতাব (রা); (বনু নাযির গোত্রের তিনি ছিলেন ইয়াহুদি) ৫. যুয়াইরিয়াহ্ বিনতে হারিস (রা) (বনু মুস্তালিক গোত্রের); ৬. মায়মুনা বিনতে হারিস (রা) (সম্ভবত ইনি কুরাইশ বংশের ছিলেন)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00