📘 ইসলামী সাধারণ জ্ঞান 📄 অন্যান্য নবীদের পরিচয়

📄 অন্যান্য নবীদের পরিচয়


প্রঃ হযরত আইয়ুব (আ) এর নাম কুরআন শরীফের কয়টি জায়গায় উল্লেখিত হয়েছে এবং কয়টি সূরায় তাঁর কথা পাওয়া যায়?
- দুই জায়গায় তার নাম পাওয়া যায় এবং চারটি সূরায় তাঁর কথা আলোচিত হয়েছে।

প্রঃ কত বছর তিনি জীবিত ছিলেন?
- ৭৩ বছর।

প্রঃ হযরত দানিয়েল (আ) কে কী জ্যোর্তিবিজ্ঞানী বলা চলে?
- হ্যাঁ; তিনি চাঁদের পরিক্রমণ পথ এবং রাশিচক্র নির্ণয় করেন।

প্রঃ হযরত যুলকিফর (আ) এর নাম কুরআন শরীফের কোন সূরায় পাওয়া যায়?
- সূরা আম্বিয়া এবং সূরা সোয়াদে।

প্রঃ কোন নবী মৃত অবস্থায় থাকার পর পুনরায় বেঁচে উঠেছিলেন?
- হযরত উযায়ের (আ)। একশো বছর মৃত অবস্থায় থাকার পর তিনি আবার বেঁচে উঠেছিলেন। কুরআন শরীফে এক জায়গায় তাঁর নাম উল্লেখিত হয়েছে।

প্র: হযরত যাকারিয়া (আ) কোন্ নবীর বংশধর?
- হযরত সুলাইমান (আ) এর। কুরআন শরীফের চারটি সূরায় তিনি আলোচিত। মাত্র এক জায়গায় তাঁর নাম উল্লেখিত হয়েছে।

প্রঃ তাঁর স্ত্রীর নাম কী?
- ঈসা বা আল্ ইয়াশা।

প্র: তাঁদের পুত্রের নাম কী?
- ইয়াহইয়া।

প্র : হযরত ইয়াহইয়া (আ) কী কুরআন শরীফে আলোচিত হয়েছেন?
- হ্যাঁ; চারটি সূরায়।

প্র : হযরত খিজির (আ) কোন অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন?
- তাঁর দোয়ার ফলে হাজার হাজার মৃত মানুষ জীবন লাভ করেছিল।

প্র: হযরত দাউদ (আ) এর আগে কোন নবীর আবির্ভাব হয়েছিল?
- হযরত শামুয়েল (আ) এর।

প্র : কোন্ নবী প্রত্যেক বছর হজ্জ করেন?
- হযরত খিযির (আ)। তবে তিনি নবী ছিলেন কিনা তা নিয়ে মত পার্থক্য আছে।

প্র: নবীদের মধ্যে কে কে অবিবাহিত ছিলেন?
- হযরত ইয়াহইয়া (আ) এবং হযরত ঈসা (আ)।

প্র : কোন্ মহিলা নবী ছিলেন কী?
- বিষয়টি মতানৈক্যপূর্ণ। কয়েকজন পণ্ডিত ব্যক্তি এবং শাস্ত্রবিদের মতে প্রথম মানবী এবং মানবজাতির প্রথম মাতা হযরত হাওয়া, হযরত ইবরাহীম (আ) এর পত্নীদ্বয় মাতা সারা এবং মাতা হাজেরা, হযরত মুসা (আ) এর জননী ইউকাবুদ, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং হযরত ঈসা (আ) এর মাতা মারইয়াম (আ) নবী ছিলেন।

📘 ইসলামী সাধারণ জ্ঞান 📄 কুরআনে আলোচিত নবী-রাসূল

📄 কুরআনে আলোচিত নবী-রাসূল


১. সাইয়্যেদিনা আদম (আ);
২. সাইয়্যেদিনা নুহ (আ);
৩. সাইয়্যেদিনা ইদ্রিস (আ);
৪. সাইয়্যেদিনা ইবরাহীম (আ);
৫. সাইয়্যেদিনা ইসমাইল (আ);
৬. সাইয়্যেদিনা ইসহাক (আ);
৭. সাইয়্যেদিনা ইয়াকুব (আ);
৮. সাইয়্যেদিনা ইউসুফ (আ);
৯. সাইয়্যেদিনা লুত (আ);
১০. সাইয়্যেদিনা হুদ (আ);
১১. সাইয়্যেদিনা সালেহ (আ);
১২. সাইয়্যেদিনা শুয়াইব (আ);
১৩. সাইয়্যেদিনা মূসা (আ);
১৪. সাইয়্যেদিনা হারুন (আ);
১৫. সাইয়্যেদিনা দাউদ (আ);
১৬. সাইয়্যেদিনা সুলাইমান (আ);
১৭. সাইয়্যেদিনা আইয়ুব (আ);
১৮. সাইয়্যেদিনা যাকারিয়া (আ);
১৯. সাইয়্যেদিনা ইউনূস (আ);
২০. সাইয়্যেদিনা ইলিয়াস (আ);
২১. সাইয়্যেদিনা আল-ইয়াসা (আ);
২২. সাইয়্যেদিনা ইয়াহইয়া (আ);
২৩. সাইয়্যেদিনা ইল ইয়াসিন (আ);
২৪. সাইয়্যেদিনা ঈসা (আ);
২৫. সাইয়্যেদিনা উযায়ের (আ);
২৬. সাইয়্যেদিনা মুহাম্মদ (স)।

টিকাঃ
২. কুরআন পরিচিতি, ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

📘 ইসলামী সাধারণ জ্ঞান 📄 রিসালাত

📄 রিসালাত


প্র: রিসালাত শব্দের অর্থ কী?
- সংবাদ বহন, রাসূলের দায়িত্ব।

প্রঃ যুগে যুগে মহান আল্লাহ পথভ্রষ্ট মানবজাতির হিদায়াতের জন্য কাদেরকে প্রেরণ করেছেন?
- নবী-রাসূলগণকে।

প্র : ইসলামী পরিভাষায় রিসালাত বলতে কী বুঝায়?
- আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো।

প্রঃ কুরআনে কাকে মাঝে মাঝে রাসূল বলে আখ্যায়িত করা হয়েছে?
- হযরত জিবরাইল (আ) কে।

প্রঃ কে সর্বপ্রথম নবী ও রাসূল ছিলেন?
- হযরত আদম (আ)।

প্র : সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী-রাসূল কে ছিলেন?
- হযরত মুহাম্মদ (স)।

প্র: আল্লাহ ও তাঁর বান্দাদের মাঝে যোগসূত্র স্থাপনকারী কারা?
- রাসূলগণ।

প্রঃ কোন শক্তির সাহায্যে রাসূলগণ মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতেন?
- মুজিযা।

প্র: মুজিযা শব্দের অর্থ কী?
- অলৌকিক ক্ষমতা।

প্র: পৃথিবীতে নবী-রাসূল প্রেরণের উদ্দেশ্য কী?
- প্রত্যেক মানুষকে সৎ পথের সন্ধান দেওয়া।

প্র: আসমানী কিতাব ও সহিফার সংখ্যা কতটি?
- ১০৪টি।

প্র: রাসূলদের প্রতি অবতীর্ণ সহিফার সংখ্যা কতটি?
- একশ খানি।

প্র: যেসব নবীর ওপর কিতাব নাযিল হয়নি তাঁরা কিসের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতেন?
- পূর্ববর্তী রাসূলের কিতাবের মাধ্যমে।

প্র: সর্বপ্রথম নবী ও রাসূলের প্রতি কতখানি সহিফা অবতীর্ণ হয়?
- দশখানি।

প্র: প্রধান আসমানী কিতাবের সংখ্যা কয়টি?
- চারখানি।

প্রঃ কোন রাসূলের ওপর দশখানি সহিফা অবতীর্ণ হয়?
- হযরত ইবরাহীম (আ) এর উপর।

প্র: খাতামুন নবুওয়াত শব্দের অর্থ কী?
- নবুওয়াতের সমাপ্তি।

📘 ইসলামী সাধারণ জ্ঞান 📄 নবুয়াতের কতিপয় দাবিদার

📄 নবুয়াতের কতিপয় দাবিদার


ক্রম নাম দেশ
১. মুসায়লাতুল কায্যাব
২. আসওয়াদ আনাসি ইয়েমেন
৩. সাজাহ (মহিলা) মধ্য আরব
৪. গোলাম আহমদ কাদিয়ানী ভারত।

* মহানবী (স) ভবিষ্যৎ বাণীতে বলেছেন যে, তাঁর পরে উম্মতের মধ্য থেকে ৩০ জন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে, এ যাবত ২০ জনেরও বেশি লোক এ দাবি করেছে বলে ধারণা করা হচ্ছে।

ফন্ট সাইজ
15px
17px