📄 ফিরিশ্তাদের নাম ও দায়িত্ব
প্র: ফিরিশতা কী?
- আল্লাহর বিশেষ সৃষ্টি। তাঁরা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন।
প্র: ফিরিশতা কিসের তৈরি?
- নূর বা আলোর তৈরি।
প্র: ফিরিশতাদেরকে আরবীতে কী বলে?
- মালাইকা।
প্র: ফিরিস্তারা কী পুরুষ না নারী?
- তাঁরা পুরুষও নন, নারীও নন।
প্র: ফিরিস্তার সংখ্যা কত?
- প্রকৃত সংখ্যা আল্লাহই ভাল জানেন।
প্র: প্রধান ফিরিস্তা কয়জন ও তাঁদের নাম কী?
- ৪ জন। যথা- ১. হযরত জিবরাইল (আ); ২. হযরত মিকাইল (আ); ৩. হযরত আযরাইল (আ); ৪. হযরত ইসরাফিল (আ)।
প্র: ফিরিশতাগণ আল্লাহর ইবাদতের জন্য যে ঘর তৈরি করেছিলেন তার নাম কী?
- বাইতুল মামুর।
প্র : জান্নাতের পাহারাদার কোন ফিরিশতা?
- রিযওয়ান।
প্র: জাহান্নামের পাহারাদার কোন ফিরিশতা?
- মালেক।
প্র : সর্বশেষ কোন ফিরিশতার মৃত্যু হবে?
- হযরত আযরাইল (আ) এর।
প্রঃ কোন ফিরিশতা নিজে নিজের জান কবজ করবেন?
- হযরত আযরাইল (আ)।
প্রঃ জিবরাইল (আ) কী দায়িত্ব পালন করেন?
- আল্লাহর দূত হিসেবে কাজ করেন।
প্রঃ জিবরাইল (আ) নিমিষে কত পথ অতিক্রম করতে পারেন?
- ৫ শত বছরের পথ।
প্রঃ তাঁর ঘোড়ার নাম কী?
- খারদম।
প্রঃ কোন ফিরিস্তাকে আল কুরআনে 'রুহুল কুদুস, ও রুহুল আমিন, বলা হয়েছে?
- হযরত জিবরাইল (আ) কে।
প্রঃ মিকাইল (আ) কী দায়িত্ব পালন করেন?
- মেঘ-বৃষ্টি পরিচালনা এবং জীবন-জীবিকা বন্টন করেন।
প্রঃ আযরাইল (আ) কী দায়িত্ব পালন করেন?
- আল্লাহর আদেশে সমস্ত জীবের প্রাণ সংহার করেন।
প্রঃ আযরাইল (আ) এর অপর নাম কী?
- মালাকুল মওত।
প্রঃ ইসরাফিল (আ) কী দায়িত্ব পালন করেন?
- আল্লাহর আদেশে শিঙ্গায় ফুঁক দেয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রঃ পৃথিবী ধ্বংসের দায়িত্বে কোন ফিরিশতা নিয়োজিত আছেন?
- হযরত ইসরাফিল (আ)।
প্রঃ কোন ফিরিস্তা মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন?
- মুনকার ও নাকির।
প্রঃ আমাদের দুই কাঁধে যে দুইজন ফিরিশতা রয়েছেন তাদেরকে কী বলে?
- কিরামুন ও কাতেবিন।
প্রঃ ইয়াহুদিরা জিবরাইল (আ) কে শত্রু মনে করার কারণ কী?
- জিবরাইল (আ) যেহেতু নতুন নতুন বিধানের ওহি নিয়ে আসেন।
প্রঃ ফিরিশতাগণ সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করেন?
- কাবা ঘর।
প্র : আদম (আ) এর সৃষ্টির পর তাঁর সালামের পর ফিরিশতারা কী বাড়িয়ে বলেছিলেন?
- ওয়ারাহমাতুল্লাহ্।
প্র : আল্লাহর অন্যতম আশ্চর্য সৃষ্টি কী?
- ফিরিশতা।
প্র : কাদের নিজস্ব কোন মত বা কর্মসূচী নেই?
- ফিরিস্তাদের।
প্র : কারা মুমিনদের বন্ধু?
- ফিরিস্তারা।
প্র : নবী-রাসূলদের কাছে আল্লাহর কালাম নিয়ে আসতেন কোন ফিরিশতা?
- জিবরাইল (আ)।
প্র : কারা মানবের কাছে অদৃশ্য?
- ফিরিশতারা।
প্র : ফিরিশতাদের কিবলা কোনটি?
- বাইতুল মামুর।
📄 জান্নাত/বিহিশ্ত
প্র : জান্নাত কোন ভাষার শব্দ?
- আরবী শব্দ।
প্র : বিহিস্ত কোন ভাষার শব্দ?
- ফারসি শব্দ।
প্র : জান্নাতের অর্থ কী?
- বাগান।
প্র : জান্নাত কয়টি ও কী কী?
- ৮টি। ১. জান্নাতুল ফিরদাউস; ২. জান্নাতুল আদন; ৩. জান্নাতুল খুলদ; ৪. জান্নাতুল নাঈম; ৫. জান্নাতুল মাওয়া; ৬. দারুস সালাম' ৭. জান্নাতুল কারার; ৮. দারুল মাকাম।
প্র : উত্তম জান্নাত কোনটি?
- জান্নাতুল ফিরদাউস।
প্র: বিহিস্তে কারা সর্বপ্রথম বসবাস শুরু করেন?
- হযরত আদম ও হাওয়া (আ)।
প্র: বিহিস্ত থেকে তারা জমিনে অবতরণ করেন কেন?
- তাদেরকে পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালনের জন্যই সৃষ্টি করা হয়েছিল।
- জান্নাতে তাঁদের পরীক্ষার সমাপ্তির পর তারা জমিনে অবতরণ করেন।
📄 জাহান্নাম/দোযখ
প্র: জাহান্নাম শব্দটি কোন্ ভাষার শব্দ?
- আরবী ভাষার।
প্র: দোযখ শব্দটি কোন্ ভাষার শব্দ?
- ফারসি ভাষার।
প্র: জাহান্নামের সংখ্যা কয়টি ও কী কী?
- ৭টি। ১. হাবিয়া; ২. জাহিম; ৩. সাকার; ৪. সাঈর; ৫. লাজা; ৬. হুতামাহ ও ৭. জাহান্নাম।
📄 ঈমান ও ইসলাম
প্র: ঈমান বলতে কী বুঝায়?
- বিশ্বাস বা প্রত্যয় স্থাপনকে ঈমান বলা হয়।
প্র: মৌলিক ঈমানসমূহ কী কী?
- ১. আল্লাহর সত্তা, গুণাবলি, ক্ষমতা ও ইখতিয়ারের প্রতি বিশ্বাস; ২. আল্লাহর ফিরিশতাদের উপর বিশ্বাস; ৩. আল্লাহর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস; ৪. আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস; ৫. আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস; ৬. তাকদিরের ভাল মন্দের প্রতি বিশ্বাস ও ৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।
প্র: ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কী কী?
- ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। যথা- ১. আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস; ২. সালাত কায়েম করা; ৩. যাকাত আদায় করা; ৪. রমযান মাসে রোযা রাখা; ৫. আর্থিক ও দৈহিক সামর্থ্যবান ব্যক্তির হজ্জ পালন করা।