📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মহিলাদের সম্পর্কে রাসূল [সা]-এর হাদীস

📄 মহিলাদের সম্পর্কে রাসূল [সা]-এর হাদীস


১. একজন নেককার আমলওয়ালা মহিলা ৭০ জন অলি হতে উত্তম।
২. একজন বদকার মহিলা এক হাজার খারাপ পুরুষ হতে নিকৃষ্ট।
৩. গর্ভবতী মহিলার ২ রাকআত নামায সাধারণ মহিলার ৮০ রাকআত নামায হতে উত্তম।
৪. যে মহিলা বাচ্চাকে দুধ পান করায় তার প্রত্যেক দুধের ফোঁটার পরিবর্তে নেকী লাভ করে।
৫. স্বামী পেরেশান হয়ে ঘরে আসলে যে স্ত্রী স্বামীকে খোশ-আমদেদ বলে ও সান্ত্বনা দেয় সে জিহাদের অর্ধেক নেকী লাভ করে।
৬. যে মহিলা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারে না সে ২০ জন গোলাম আযাদ করার নেকী পায়।
৭. যখন স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাআলাও তাদের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকান।
৮. যে মহিলা স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠায় ও নিজেকে হেফাযত করে এবং ঘরে থাকে ঐ মহিলা পুরুষের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং ৭০ হাজার ফিরিশতা ও হুরদের নেত্রী হবে। ঐ মহিলাকে বিহিশতে গোসল দেয়া হবে এবং ইয়াকুতের ঘোড়ায় সওয়ার হয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে।
৯. যে মহিলা নিজ সন্তানের অসুস্থতার কারণে ঘুমাতে পারে না, কষ্ট পেতে থাকে ও সন্তানকে আরাম দানের ব্যবস্থা করে আল্লাহ তাআলা তার সমস্ত গোনাহ মাফ করে দেন ও ১২ বছর কবুল ইবাদতের নেকী দান করেন।
১০. যে মহিলা নিজের জানোয়ারের দুধ দোহন করার সময় বিসমিল্লাহ বলে, ঐ জানোয়ার তার জন্য দোয়া করে।
১১. যে মহিলা আটার খামির তৈরি করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা তার রুটির মধ্যে বরকত দান করেন।
১২. যে মহিলা অন্য পুরুষকে দেখতে যায়, আল্লাহ তার উপর অভিশাপ করেন। যেভাবে পুরুষদের প্রতি মহিলাদের দেখা নিষিদ্ধ ঠিক তেমনি মহিলাদেরও পুরুষদের দেখা হারাম।
১৩. যে মহিলা নিজের ঘর ঝাড়ু দেয়ার সময় আল্লাহর যিকির করে আল্লাহ তাকে কাবা ঘর ঝাড়ু দেয়ার নেকী ও মর্যাদা দান করেন।
১৪. যে মহিলা নামায রোযা পালন করে, স্বামীর খিদমত করে তার জন্য বিহিশতের ৮টি দরজা খুলে দেওয়া হয়।
১৫. যে স্ত্রী স্বামীর অবাধ্য, তার নামায ও অন্যান্য ইবাদত আসমানের উপর উঠে না।
১৬. গর্ভবতী মহিলার প্রত্যেক রাত ইবাদত ও দিন রোযা হিসেবে গণ্য করা হয়।
১৭. একটি সন্তান ভূমিষ্ঠ হলে ৭০ বছরের নামায রোযার নেকী তার আমলনামায় লিখা হয়।
১৮. যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার চল্লিশ দিনের মধ্যে মারা যায় তবে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়।
১৯. যদি বাচ্চা কাঁদে আর মা কোন প্রকার বদ দোয়া না করে তাকে দুধ পান করায় আল্লাহ তাআলা তাকে এক বছরের নামায ও এক বছরের রোযার নেকী দান করেন।
২০. যখন বাচ্চার দুধ পান করার সময় অতিক্রম করে তখন একজন ফিরিশতা অবতীর্ণ হয়ে ঐ মাকে সুসংবাদ দান করে যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
২১. স্বামী যখন সফর হতে ঘরে ফিরে আসে তখন যদি স্ত্রী তাকে খানা খাওয়ায় ও স্বামীর অনুপস্থিতিতে কোন খিয়ানত না করে, তবে আল্লাহ তাআলা ঐ স্ত্রীকে ১২ বছরের নফল নামাযের সওয়াব দান করেন।
২২. যে স্ত্রী স্বামীর অনুরোধ ব্যতিরেকেই স্বামীর পা দাবায় আল্লাহ তাকে সাত তোলা স্বর্ণ দান করার নেকী দান করেন আর যদি স্বামীর অনুরোধের পর পা দাবায় তবে সাত তোলা রৌপ্য দান করার নেকী দান করেন।
২৩. যে মহিলা স্বামী রাজী থাকা অবস্থায় মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
২৪. পাতলা কাপড় ব্যবহারকারী মহিলা, পর পুরুষদের খায়েশ সৃষ্টিকারী মহিলা, অন্য পুরুষদের সাথে সাক্ষাৎকারী মহিলা এবং সাধারণ রূপচর্চাকারী বেপর্দা মহিলা কখনো জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না।
২৫. স্বামী স্ত্রীকে একটি মাসয়ালা শিক্ষা দিলে ৮০ বছরের ইবাদতের সমান সওয়াব পাবে।
২৬. জান্নাতে মানুষেরা আল্লাহর দিদারে যাবে। আর যে মহিলা দুনিয়াতে পর্দায় থাকবে, আল্লাহ তার দিদার করার জন্য আসবেন।
২৭. দুনিয়াতে প্রত্যেক কষ্ট সহ্যকারী মহিলা ফিরাউনের নেককার স্ত্রী আছিয়া (রা) এর মত সওয়াব পাবে।
২৮. একজন দোযখী মহিলা চার জন বিহিশতি পুরুষকে নিয়ে দোযখে যাবে- ১. পিতা; ২. ভাই; ৩. স্বামী ও ৪. নিজের ছেলে। ঐ মহিলা বলবে- তারা আমাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়নি।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 হাদীসের বাণী চিরন্তনী

📄 হাদীসের বাণী চিরন্তনী


দুনিয়াতে যে ব্যক্তি সব সময় পেট ভরে খায়, সে আখিরাতের জীবনে ভুখা থাকবে।

প্রজ্ঞা মুমিনের হারানো মানিক। যেখানেই পাও, সেখান হতেই তা সংগ্রহ কর।

আল্লাহ তাআলা দু'টি ফোঁটা বড় বেশি পছন্দ করেন, প্রথমটি সেই রক্তের ফোঁটা যা জিহাদের ময়দানে প্রবাহিত হয়। দ্বিতীয়টি সেই অশ্রুর ফোঁটা যা আল্লাহর ভয়ে বান্দার দুই নয়ন হতে বের হয়ে আসে।

তিন প্রকার লোকের প্রতি করুণা করবে। যে সম্মানী ব্যক্তি বেইজ্জতির সম্মুখীন হয়, যে আলেম পথভ্রষ্ট হয়ে পড়ে, আর যে বিত্তবান হঠাৎ গরিব হয়ে যায়।

মুনাফিকের লক্ষণ চারটি। মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা এবং সামান্য বিষয়েই ঝগড়া শুরু করা।

যদি কোথাও প্রকাশ্যে পাপ হতে থাকে আর কেউ কোন প্রতিবাদ না করে, তবে সকলকেই সেই গুনাহের সমান ভাগী হতে হবে।

যালিম শাসকের সম্মুখে সত্য প্রকাশ করা সর্বোত্তম জিহাদ।

মাযলুমের বদ-দোয়া হতে সাবধান হও, কেননা আল্লাহ এবং মাযলুমের মধ্যে কোন প্রকার অন্তরাল থাকে না।

মৃত্যু একটি সেতু মাত্র। এই সেতুটিই বন্ধুর মিলন ঘটায়।

যে ব্যক্তি দুনিয়ায় লোভ-লালসা হতে ঊর্ধ্বে উঠতে সমর্থ্য হয়েছেন, তাকে অবশ্যই ভালবাসিও। কেননা, এধরনের লোকই তোমাদিগকে প্রকৃত জ্ঞানের সন্ধান দিতে পারেন।

কারও উপর যথার্থ অনুগ্রহ বর্ষণ করতে হলে আল্লাহ তাআলা তার সম্মুখে দুনিয়ার যথার্থ স্বরূপ উন্মুক্ত করে দেন।

হে আল্লাহ! জ্ঞানের দ্বারা তুমি আমাকে সাহায্য কর, ধৈর্যের সম্পদ দাও। তাকওয়া প্রদান করে ধন্য কর এবং সুস্থ্য শরীরে জীবন অতিবাহিত করার তাওফিক দান কর।

তিনটি অভ্যাসের দ্বারা অন্তর কঠিন হয়ে যায়, অতিরিক্ত আহার, অতিরিক্ত নিদ্রা এবং আরাম প্রিয়তা।

পরিচ্ছন্নতা ঈমানের অর্ধাংশ।

মূর্খতা হলো দারিদ্রের জঘন্যতম বহিঃপ্রকাশ।

• হাশরের দিন দুই ধরনের লোক কোথাও আশ্রয় খুঁজে পাবে না। এরা হচ্ছে- শাসক এবং রিয়াকার, যে মন্দ হওয়া সত্ত্বেও সদা সর্বদা নিজের সততার কথা প্রচার করে বেড়ায়।
• সর্বোপেক্ষা জঘন্য ঘর হচ্ছে সেইটি, যে ঘরে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
• কোন আদম সন্তানকে যদি স্বর্ণে ভরা দুইটি প্রান্তর দান করা হয় তবুও সে তৃতীয় আর একটির জন্য ছুটতে থাকবে।
• কোন শাসক যদি জনগণ হতে দূরে সরে যায়, তবে আল্লাহর রহমতও তার উপর হতে দূরে সরে যাবে।
• হাশরের ময়দানে ন্যায় বিচারক শাসনকর্তা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী এবং জালিম শাসক সর্বাপেক্ষা দূরে অবস্থান করবে।
• ঈমান এবং হিংসা একসঙ্গে একই অন্তরে স্থান লাভ করতে পারে না।
• দেশের সীমান্ত রক্ষার জন্য একটি রাত জেগে থাকা এই দুনিয়ার সকল কিছু হতে অধিক মূল্যবান।
• দুইটি চোখ জাহান্নামের আগুন হতে নিরাপদ থাকবে। যে চোখ আল্লাহর ভয়ে নির্জনে অশ্রুপাত করে এবং যে চোখ সীমান্তে সজাগ থেকে শত্রুর গতিবিধি লক্ষ্য করে।
• হঠকারী ও ঝগড়াটে লোককে আল্লাহ তাআলা ঘৃণা করেন।
• যে দয়া করেনা, তার পক্ষে দয়ার আশা করাও উচিত নয়।
• মানুষের মধ্যে সর্বাপেক্ষা জঘন্য জীব হচ্ছে পথভ্রষ্ট আলেম।
• হে আমার সাহাবীগণ! দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মতে এসে শামিল হবে, নতুন জন্মগ্রহণ করবে, তাদের সবাইকে আমার সালাম পৌঁছে দিও।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00