📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সর্বশেষ ইনতিকালকারী সাহাবীদের নাম

📄 সর্বশেষ ইনতিকালকারী সাহাবীদের নাম


ক্রম. নাম শহরের নাম মৃত্যু সাল
১. হযরত আবু উমামা বাহেলি (রা) সিরিয়া ৮৬ হি.
২. হযরত আবদুল্লাহ ইবনু হারেস ইবনু জুযআ (রা) মিসর ৮৬ হি.
৩. হযরত আবদুল্লাহ ইবনু আবু আওফা (রা) কুফা ৮৭ হি.
৪. হযরত সাইয়্যেব ইবনু ইয়াযিদ (রা) মদিনা ৯১ হি.
৫. হযরত আনাস ইবনু মালেক (রা) বসরা ৯৩ হি.

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সিহাহ সিত্তার সংকলকদের সংক্ষিপ্ত জীবনী

📄 সিহাহ সিত্তার সংকলকদের সংক্ষিপ্ত জীবনী


১. ইমাম বুখারী (র)

প্র: ইমামুল মুহাদ্দিসিন ও আমিরুল মুমিনিন ফিল হাদীস কার উপাধি?
- ইমাম বুখারীর (র)।

প্র : 'আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চেয়ে বড় কোন মুহাদ্দিস জন্মগ্রহণ করেনি' উক্তিটি কার?
- আল্লামা ইবনু তাইমিয়ার (র)।

প্র : ইমাম বুখারী কোথায় জন্মগ্রহণ করেন?
- উজবেকিস্তানের বুখারা নগরে।

প্রঃ তিনি কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
- শাওয়াল মাসের ১৩ তারিখ।

প্র : তিনি কোন দিন জন্মগ্রহণ করেন?
- জুমআর দিন।

প্র : শৈশবে পিতৃহারা হলে তিনি কার স্নেহে লালিত পালিত হন?
- স্নেহময়ী মাতার।

প্র : তিনি কত বছর বয়সে কুরআন মুখস্থ করেন?
- মাত্র ৬ বছর বয়সে।

প্র : ইমাম বুখারীর (র) প্রথম সংকলনের নাম কী?
- 'কাযায়াস সাহাবা ওয়াত তাবি'ঈন'।

প্রঃ তাঁর মদিনায় থাকাকালীন সংকলন কোনটি?
- তারিখে কাবির।

প্র : প্রধান হাদীস সংগ্রহকারী কে?
- ইমাম বুখারী (রা)।

প্র: ইমাম বুখারীর (র) ওস্তাদের সংখ্যা কত?
- ১০৮০ জন।

প্র: ইমাম বুখারী (র) থেকে বুখারী শরীফ শ্রবণকারীর সংখ্যা কত?
- ৯০ হাজারেরও বেশি।

প্র : ইমাম বুখারীর (র) তিন জন ওস্তাদের নাম কী কী?
- ১. হুমাইদী; ২. তিরমিযী ও ৩. নাসা'ঈ।

প্র : ইমাম বুখারী বাল্যকালে কতটি হাদীস মুখস্থ করেন?
- ৭০ হাজার।

প্র: ইমাম বুখারী (র) ধন-সম্পদ কিভাবে ব্যয় করতেন?
- শিক্ষার্থী কল্যাণ ও দারিদ্র বিমোচনের জন্য।

প্র : ইমাম বুখারীর (র) মুখস্থ হাদীসের সংখ্যা কত?
- ৬ লক্ষ।

প্র: বুখারী শরীফের লেখক প্রদত্ত নাম কী? এতে কয়টি হাদীস রয়েছে?
- আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসুলিল্লাহ (স) ওয়া সুনানিহি ওয়া আইয়‍্যামিহি; ৭,২৭৫ টি।

প্র: বুখারী শরীফে কতটি হাদীস সজ্জায়ন করা হয়েছে?
- ৭২,৭৭৫ টি হাদীস।

প্র : ইমাম বুখারী কোন স্তরের রাবি ছিলেন?
- একাদশতম স্তরের।

প্রঃ তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন?
- প্রথমত শাফি'ঈ, পরে নিজেই স্বাধীন মুজতাহিদ হন।

প্রঃ তিনি কতবার বসরায় যান?
- ৪ বার।

প্রঃ তিনি কখন থেকে কখন পর্যন্ত কত সময়ে বুখারী শরীফ লিখেন?
- ২৩ বছর জীবনে ২১৭ হিজরীতে গ্রন্থটির সংকলনের কাজ শুরু করেন এবং পূর্ণ এক বছর যাবত লিখে ২৩৩ হিজরীতে তা সমাপ্ত করেন।

প্র: বুখারী শরীফে মোট কতটি অধ্যায় ও পরিচ্ছেদ আছে?
- ৯৮টি অধ্যায় ও ৩,৪৫০ টি পরিচ্ছেদ আছে।

প্র: বুখারী শরীফের মুআল্লাকাতের সংখ্যা কত?
- ১,৩৪১টি।

প্র: বুখারী শরীফে মুতাবিয়াতের সংখ্যা কত?
- ৩৮৪টি।

প্রঃ সুলাসিয়াতে বুখারী কয়টি?
- ২২টি।

প্র : বুখারী শরীফকে সুনান বলা হয় না কেন?
- বুখারীর অধ্যায় সমূহ ফিকহী ক্রমধারায় সাজানো হয়নি বলে।

প্র: বিশুদ্ধতার দিক থেকে আল কুরআনের পর কোন কিতাবের স্থান?
- বুখারী শরীফের।

প্র: ইমাম বুখারীর রচনাবলি কী কী?
- ১. জামিউর কাবির; ২. মুসনাদুল কাবির; ৩. আসামুস সাহাবা; ৪. আত তারিখুল কাবির; ৫. আত তারিখুল আওসাত; ৬. আত তারিখুল সাগির; ৭. আফআল আল ইবাদ; ৮. আদাবুল মুফরাদ; ৯. কিতাবুল আশরিবা; ১০. কিতাবুল মাবসুত; ১১. কিতাবুল ইলাল; ১২. কিতাবুল বিজদান; ১৩. কিতাবুল হিবা ও ১৪. কিতাবুল দু'আফা।

প্রঃ তিনি হিজরী কোন মাসের কত তারিখ ইনতিকাল করেন?
- রজব মাসের ৩০ তারিখ।

প্র: মৃত্যুকালে তার বয়স কত ছিল?
- ৬২ বছর।

২. ইমাম মুসলিম (র)

প্র : ইমাম মুসলিমের পূর্ণ নাম কী?
- আবুল হাসান মুসলিম ইবনু হাজ্জাজ আল কুশাইরী আননিশাপুরী।

প্র: তাঁর কুনিয়াত কী?
- আসাকিরুদ্দীন।

প্র: তাঁর পিতার নাম কী?
- হাজ্জাজ আল কুশাইর।

প্র : মুসলিম জাহানে তিনি কোন নামে পরিচিত?
- ইমাম মুসলিম নামে।

প্র: তাঁর জন্মস্থান কোথায়?
- খোরাসানের প্রধান নগর নিশাপুরে।

প্র: বর্তমানে তা কোন দেশের অন্তর্ভুক্ত?
- সোভিয়েত রাশিয়ার।

প্র: তিনি কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
- বনি হাওয়াযিন গোত্রে।

প্রঃ তিনি কত হিজরীতে জন্মগ্রহণ করেন?
- ২০৪ হিজরীতে, ৮১৭ খ্রি.।

প্র: তাঁর জন্মের দিন কোন প্রখ্যাত ইমাম ইনতিকাল করেন?
- ইমাম শাফি'ঈ (র)।

প্র: তিনি প্রাথমিক শিক্ষা কোথায় শুরু করেন?
- স্ব-গৃহে।

প্র: তাঁর পিতা কী ছিলেন?
- প্রখ্যাত হাদীস বর্ণনাকারী।

প্র: কত বছর বয়সে তিনি পূর্ণ মাত্রায় হাদীস শিক্ষা শুরু করেন?
- ১৮ বছর বয়সে।

প্র: মুসলিম (র) মুসলিম শরীফ রচনা করে কার কাছে পেশ করেছিলেন?
- ইমাম জুরয়া রাযির (র) কাছে।

প্র: মুসলিম শরীফ কত বছরে সংকলন করা হয়?
- ১৫ বছরে।

প্র: মুসলিম শরীফে সর্বমোট কতটি হাদীস সন্নিবেশিত হয়েছে?
- ১২ হাজার।

প্র: একাধিক উদ্ধৃত হাদীস বাদে মোট হাদীসের সংখ্যা কত?
- ৪ হাজার।

প্র: মুসলিম শরীফে কী সুলাসিয়াত হাদীস আছে?
- নেই।

প্র: মুসলিম শরীফে রুবায়িআত হাদীসের সংখ্যা কত?
- ৮১ টির বেশি।

প্র: মুসলিম শরীফ জামে না সহীহ?
- সহীহ।

প্র: মুসলিম শরীফকে জামে বলা হয় না কেন?
- জামে হওয়ার জন্য ৮টি শর্ত প্রয়োজন কিন্তু ইহাতে সাতটি শর্ত আছে এজন্য।

প্র: কোন শর্তটি নেই?
- তাফসীর।

প্র: তাঁর শিক্ষকদের কয়েক জনের নাম কী কী?
- ১. ইমাম বুখারী; ২. ইমাম আহমদ ও ৩. ইসহাক ইবনু রাহওয়াই প্রমুখ।

প্র: তাঁর শাগরিদদের প্রধান কয়েকজন হচ্ছেন-
- ১. ইমাম তিরমিযী; ২. ইবনু খুজাইমা ও ৩. আর রাযি প্রমুখ।

প্র: তিনি কত হিজরীতে ইনতিকাল করেন?
- ২৬১ হিজরীতে।

প্রঃ কোন মাসের কত তারিখ?
- রজব মাসের ২৪ তারিখ।

প্রঃ তাঁকে কোথায় সামাহিত করা হয়?
- নিশাপুরে।

৩. ইমাম নাসা'ঈ (র)

প্র: ইমাম নাসা'ঈ (র) এর প্রকৃত নাম কী?
- আহমদ।

প্র: তাঁর কুনিয়াত বা পারিবারিক নাম কী?
- আবু আবদুর রহমান।

প্র: তাঁর পিতার নাম কী?
- শুয়াইব।

প্র: তাঁর নসবনামা বা বংশপরিচয় কী?
- তাঁর নসবনামা বা বংশপরিচয় হচ্ছে- আবু আবদুর রহমান আহমদ ইবনু শুয়াইব ইবনু আলী ইবনু বাহর ইবনু মান্নান ইবনু দিনার আন্নাসা'ঈ।

প্র: তিনি কত হিজরীতে কোথায় জন্মগ্রহণ করেন?
- ২১৪/২১৫ হিজরীতে খোরাসানের অন্তর্গত নাসা নামক স্থানে।

প্রঃ তিনি কত বছর বয়সে হাদীস শিক্ষা ও সংগ্রহের জন্য হাদীসের গুরুত্বপূর্ণ কেন্দ্র সফর করেন?
- ১৫ বছর বয়সে।

প্রঃ তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন?
- শাফি'ঈ মাযহাবের।

প্র: তাঁর প্রসিদ্ধ গ্রন্থের একত্রে নাম কী?
- সুনানে কুবরা ও সুনানে সুগরা।

প্র: এই দুইটি গ্রন্থকে কী বলা হয়?
- আল মুজতাবা।

প্র: তিনি কত হিজরীতে মিশর যাত্রা করে দামিষ্ক পৌঁছেন?
- ৩০২ হিজরীতে।

প্র: তিনি কোথায় নির্যাতনের শিকার হন?
- দামিষ্কে।

প্রঃ তিনি কী কারণে নির্যাতনের শিকার হন?
- রাসূল (স) এর প্রশংসামূলক গ্রন্থে উমাইয়া শাসকদের প্রশংসা না থাকায়।

প্র: নাসা'ঈ শরীফে কতটি হাদীস আছে?
- ৪,৮৮২টি।

প্র: ইহাতে কয়টি শিরোনাম ও অধ্যায় আছে?
- ১টি শিরোনাম ও ১,৭৪৪টি অধ্যায় আছে।

প্র: তিনি কত হিজরীতে কোথায়, কত বছর বয়সে ইনতিকাল করেন?
- ৩০০ হিজরীতে, মক্কায়, ৮৯ বছর বয়সে।

প্র: তাঁকে কোথায় সমাহিত করা হয়?
- সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে।

৪. ইমাম আবু দাউদ (র)

প্র: ইমাম আবু দাউদের (র) পূর্ণ নাম কী?
- সুলাইমান ইবনুল আসয়াস ইবনু ইসহাক আল আসাদী আস সিজিস্তানী।

প্র: তিনি কোন নামে সমধিক পরিচিত?
- আবু দাউদ (র) নামে।

প্র: তিনি কত হিজরীতে কোথায় জন্মগ্রহণ করেন?
- ২০২ হিজরীতে; সিজিস্তান নামক স্থানে।

প্র: তিনি হাদীস শিক্ষার জন্য কোন কোন দেশ ভ্রমণ করেন?
- মিশর, সিরিয়া, হিজাজ, ইরাক ও খুরাসান।

প্র: তাঁর শিক্ষক কে কে?
- ইমাম আহমদ ইবনু হাম্বল, উসমান ইবনু আবু সাইবা, কুতাইবা ইবনু সাঈদ প্রমুখ।

প্র : ইমাম তিরমিযী ও ইমাম নাসা'ঈ (র) কার ছাত্র ছিলেন?
- ইমাম আবু দাউদের (র)।

প্র : হাদীস সংকলের ইতিহাসে আবু দাউদের (র) স্থান কত?
- তৃতীয়।

প্র : হাদীস গ্রন্থখানি রচনায় তাঁর কত বছর সময় লেগেছে?
- ২০ বছর।

প্র: এতে কতখানি হাদীস সংকলিত হয়েছে?
- ৪,৮০০টি।

প্র: এই গ্রন্থখানি কোন দৃষ্টিভঙ্গিতে সংকলিত হয়েছে?
- ফিকহি দৃষ্টিভঙ্গিতে।

প্রঃ তিনি কত হিজরীতে কোথায় ইনতিকাল করেন?
- ২৭৫ হিজরীতে বসরায়।

৫. ইমাম তিরমিযী (র)

প্র : ইমাম তিরমিযীর (র) প্রকৃত নাম কী?
- মুহাম্মাদ।

প্র: তাঁর কুনিয়াত বা পারিবারিক নাম কী?
- আবু ইসা।

প্র: তাঁর লকব বা উপাধি কী?
- ইমামুল হাফিয।

প্র: তাঁর পূর্ণ নাম ও বংশ পরিচয় কী?
- আল ইমামুল হাফিয আবু ইসা মুহাম্মদ ইবনু ইসা ইবনু সাওরাতা ইবনু মুসা ইবনু যাহাকুস সুলামি আত্ তিরমিযী আল বাগবি।

প্র: তিনি কত হিজরীতে কোথায় জন্মগ্রহণ করেন?
- ২০৯ হিজরীতে ট্রান্স অক্সিয়ান তিরমিয নামক স্থানে।

প্র: তিনি হাদীস শ্রবণ ও সংগ্রহের জন্য কোন কোন দেশ ভ্রমণ করেন?
- কুফা, বসরা, খুরাসান, রাই, ইরাক ও হিজায।

প্র: তিনি কতজন শিক্ষক থেকে হাদীস সংগ্রহ করেন?
- ১ হাজার।

প্র: তিরমিযীতে কতটি হাদীস সংকলিত হয়েছে?
- ১,৯০০টি।

প্র: সর্বপ্রথম হাদীস বর্ণনাকারীদের নাম, উপনাম ও উপাধি কে নির্ধারণ করেন?
- ইমাম তিরমিযী (র)।

প্র: তিনি কত হিজরীতে, কত বছর বয়সে, কোথায় ইনতিকাল করেন?
- ২৮০ হিজরীতে, ৭০ বছর বয়সে, তিরমিয শহরে ইনতিকাল করেন।

৬. ইমাম ইবনু মাজাহ (র)

প্র : ইমাম ইবনু মাজাহ (র) এর প্রকৃত নাম কী?
- মুহাম্মাদ।

প্র: তাঁর কুনিয়াত বা পারিবারিক নাম কী?
- আবু আবদুল্লাহ।

প্র : তাঁর পূর্ণ নাম ও বংশ পরিচয় কী?
- আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াযিদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল কাজভিনি।

প্রঃ তিনি কত হিজরীতে কোথায় জন্মগ্রহণ করেন?
- ২০৯ হিজরীতে, কাজভিন নামক স্থানে।

প্র : হাদীস সংগ্রহের জন্য তিনি কোন কোন দেশ সফর করেন?
- মক্কা, মদিনা, বাগদাদ, বসরা, ওয়াসত, দামিশক, মিশর, ইস্পাহান, নিশাপুর, হিম্স ও তিউনিস।

প্রঃ এই গ্রন্থে কতটি হাদীস সংকলিত হয়েছে?
- ৪ হাজার।

প্র: এ গ্রন্থে কতটি পরিচ্ছেদ ও অধ্যায় আছে?
- ৩২টি পরিচ্ছেদ ও ১৫টি অধ্যায়।

প্রঃ তিনি কত হিজরীতে, কত বছর বয়সে ইনতিকাল করেন?
- ২৩৭ হিজরীতে, ৬৪ বছর বয়সে ইনতিকال করেন।

টিকাঃ
'আল্লামা আইনীর (র) মতে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মিশকাতুল মাসাবীহ

📄 মিশকাতুল মাসাবীহ


প্র : মিশকাত শব্দের অর্থ কী?
- চেরাগ দান।

প্র: মিশকাত শরীফ কী?
- হাদীস শাস্ত্রের সর্বজন স্বীকৃত ও সমাদৃত বিশুদ্ধ হাদীস সংকলন।

প্র: মিশকাত শরীফের নাম কী?
- মিশকাতুল মাসাবীহ্।

প্র : মিশকাতুল মাসাবীহ কোন দুইটি কিতাবের সমন্বয়ে রচিত?
- ১. কিতাবুল মাসাবীহ ও ২. মিশকাত শরীফ।

প্রঃ মিশকাত শরীফের সংকলকের নাম কী?
- ওয়ালি উদ্দিন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ।

প্র: মিশকাত সংকলকের পূর্ণ নাম কী?
- শায়খ ওয়ালি উদ্দিন ইবনু আবদুল্লাহ আল খতিব আলওমরি আত তাবরেযী।

প্র : মিশকাত শরীফ সংকলন কত হিজরীতে শেষ হয়?
- ৭৩৭ হিজরীতে।

প্র: মিশকাত শরীফের সংকলন করা কোন মাসের কোন দিন এবং কখন শেষ হয়?
- রমযান মাসের শুক্রবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সময়।

প্র: মিশকাত শরীফে কতটি হাদীস আছে?
- ৫,৯৫৪টি।

প্র : মিশকাত শরীফে কিতাবুল আদাবে কতটি অধ্যায় আছে?
- ২২টি।

প্র : মিশকাত শরীফে প্রতিটি অধ্যায়ে কতটি পরিচ্ছেদ আছে?
- সাধারণত ৩টি।

প্র : কিতাবুল মাসাবীহ কার সংগৃহীত হাদীসের কিতাব?
- ইমাম বাগবি (র) এর।

প্র : তাঁর পূর্ণনাম কী?
- হুসাইন ইবনু মাসউদ আল ফাররা আল বাগবি আস্ শাফি'ঈ।

প্র: তাঁর উপনাম কী?
- আবু মুহাম্মাদ।

প্রঃ তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন?
- শাফি'ঈ মাযহাবের।

প্র : তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
- ফতুয়ায়ে বাগবি।

প্র : তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
- ১. মুয়ালিমুত তানযিল; ২. শরহে সুন্নাহ ও ৩. কিতাবুত তাহযিব ইত্যাদি।

প্র : যখন তিনি শরহে সুন্নাহ লিখেন রাসূল (স) স্বপ্নে তাকে কী বলে দিলেন?
- তোমাকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন, যেরূপ তুমি আমার সুন্নাতকে জীবিত করেছ।

প্র: তাঁর শিক্ষক কে ছিলেন?
- কাজি হোসাইন (র)।

প্রঃ তিনি কখন এবং কত বছর বয়সে ইনতিকাল করেন?
- ৫১৬ হিজরীতে, মরুতে ৮০ বছর বয়সে ইনতিকাল করেন।

প্র : তাঁকে কোথায় সমাহিত করা হয়?
- তাঁর ওস্তাদ কাজি হোসাইন (র) এর গোরস্থানে।

প্র : কোন কিতাবকে আহসানুল কুতুব বলা হয়?
- মিশকাতুল মাসাবীহকে।

প্র : কিতাবুল মাসাবীহতে কতটি হাদীস রয়েছে?
- ৪,৪৮৪টি।

প্র: মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ সর্বপ্রথম কে লেখেন?
- মুহাম্মদ হোসাইন ইবনু আবদুল্লাহ তিবি (র)।

প্র: বাংলাদেশের কোন লেখক মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেন?
- শায়খ আবুল হাসান।

প্র: তাঁর রচিত গ্রন্থটির নাম কী?
- তানযিমূল আশতাত (উর্দু)।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মহিলাদের সম্পর্কে রাসূল [সা]-এর হাদীস

📄 মহিলাদের সম্পর্কে রাসূল [সা]-এর হাদীস


১. একজন নেককার আমলওয়ালা মহিলা ৭০ জন অলি হতে উত্তম।
২. একজন বদকার মহিলা এক হাজার খারাপ পুরুষ হতে নিকৃষ্ট।
৩. গর্ভবতী মহিলার ২ রাকআত নামায সাধারণ মহিলার ৮০ রাকআত নামায হতে উত্তম।
৪. যে মহিলা বাচ্চাকে দুধ পান করায় তার প্রত্যেক দুধের ফোঁটার পরিবর্তে নেকী লাভ করে।
৫. স্বামী পেরেশান হয়ে ঘরে আসলে যে স্ত্রী স্বামীকে খোশ-আমদেদ বলে ও সান্ত্বনা দেয় সে জিহাদের অর্ধেক নেকী লাভ করে।
৬. যে মহিলা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারে না সে ২০ জন গোলাম আযাদ করার নেকী পায়।
৭. যখন স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাআলাও তাদের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকান।
৮. যে মহিলা স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠায় ও নিজেকে হেফাযত করে এবং ঘরে থাকে ঐ মহিলা পুরুষের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং ৭০ হাজার ফিরিশতা ও হুরদের নেত্রী হবে। ঐ মহিলাকে বিহিশতে গোসল দেয়া হবে এবং ইয়াকুতের ঘোড়ায় সওয়ার হয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে।
৯. যে মহিলা নিজ সন্তানের অসুস্থতার কারণে ঘুমাতে পারে না, কষ্ট পেতে থাকে ও সন্তানকে আরাম দানের ব্যবস্থা করে আল্লাহ তাআলা তার সমস্ত গোনাহ মাফ করে দেন ও ১২ বছর কবুল ইবাদতের নেকী দান করেন।
১০. যে মহিলা নিজের জানোয়ারের দুধ দোহন করার সময় বিসমিল্লাহ বলে, ঐ জানোয়ার তার জন্য দোয়া করে।
১১. যে মহিলা আটার খামির তৈরি করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা তার রুটির মধ্যে বরকত দান করেন।
১২. যে মহিলা অন্য পুরুষকে দেখতে যায়, আল্লাহ তার উপর অভিশাপ করেন। যেভাবে পুরুষদের প্রতি মহিলাদের দেখা নিষিদ্ধ ঠিক তেমনি মহিলাদেরও পুরুষদের দেখা হারাম।
১৩. যে মহিলা নিজের ঘর ঝাড়ু দেয়ার সময় আল্লাহর যিকির করে আল্লাহ তাকে কাবা ঘর ঝাড়ু দেয়ার নেকী ও মর্যাদা দান করেন।
১৪. যে মহিলা নামায রোযা পালন করে, স্বামীর খিদমত করে তার জন্য বিহিশতের ৮টি দরজা খুলে দেওয়া হয়।
১৫. যে স্ত্রী স্বামীর অবাধ্য, তার নামায ও অন্যান্য ইবাদত আসমানের উপর উঠে না।
১৬. গর্ভবতী মহিলার প্রত্যেক রাত ইবাদত ও দিন রোযা হিসেবে গণ্য করা হয়।
১৭. একটি সন্তান ভূমিষ্ঠ হলে ৭০ বছরের নামায রোযার নেকী তার আমলনামায় লিখা হয়।
১৮. যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার চল্লিশ দিনের মধ্যে মারা যায় তবে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়।
১৯. যদি বাচ্চা কাঁদে আর মা কোন প্রকার বদ দোয়া না করে তাকে দুধ পান করায় আল্লাহ তাআলা তাকে এক বছরের নামায ও এক বছরের রোযার নেকী দান করেন।
২০. যখন বাচ্চার দুধ পান করার সময় অতিক্রম করে তখন একজন ফিরিশতা অবতীর্ণ হয়ে ঐ মাকে সুসংবাদ দান করে যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
২১. স্বামী যখন সফর হতে ঘরে ফিরে আসে তখন যদি স্ত্রী তাকে খানা খাওয়ায় ও স্বামীর অনুপস্থিতিতে কোন খিয়ানত না করে, তবে আল্লাহ তাআলা ঐ স্ত্রীকে ১২ বছরের নফল নামাযের সওয়াব দান করেন।
২২. যে স্ত্রী স্বামীর অনুরোধ ব্যতিরেকেই স্বামীর পা দাবায় আল্লাহ তাকে সাত তোলা স্বর্ণ দান করার নেকী দান করেন আর যদি স্বামীর অনুরোধের পর পা দাবায় তবে সাত তোলা রৌপ্য দান করার নেকী দান করেন।
২৩. যে মহিলা স্বামী রাজী থাকা অবস্থায় মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
২৪. পাতলা কাপড় ব্যবহারকারী মহিলা, পর পুরুষদের খায়েশ সৃষ্টিকারী মহিলা, অন্য পুরুষদের সাথে সাক্ষাৎকারী মহিলা এবং সাধারণ রূপচর্চাকারী বেপর্দা মহিলা কখনো জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না।
২৫. স্বামী স্ত্রীকে একটি মাসয়ালা শিক্ষা দিলে ৮০ বছরের ইবাদতের সমান সওয়াব পাবে।
২৬. জান্নাতে মানুষেরা আল্লাহর দিদারে যাবে। আর যে মহিলা দুনিয়াতে পর্দায় থাকবে, আল্লাহ তার দিদার করার জন্য আসবেন।
২৭. দুনিয়াতে প্রত্যেক কষ্ট সহ্যকারী মহিলা ফিরাউনের নেককার স্ত্রী আছিয়া (রা) এর মত সওয়াব পাবে।
২৮. একজন দোযখী মহিলা চার জন বিহিশতি পুরুষকে নিয়ে দোযখে যাবে- ১. পিতা; ২. ভাই; ৩. স্বামী ও ৪. নিজের ছেলে। ঐ মহিলা বলবে- তারা আমাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00