📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 পরিচয়

📄 পরিচয়


প্র: হাদীস শব্দের আভিধানিক অর্থ কী?
- কথা, বাণী, নতুন, সংবাদ, খবর ইত্যাদি।

প্র: হাদীস শব্দের পারিভাষিক অর্থ কী?
- মহানবী (স), সাহাবায়ে কিরাম ও তাবি'ঈনদের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদীস বলা হয়।

প্র: হাদীসের আলোচ্য বিষয় কী?
- রিসালাত ও নবুওয়াতের দিক বিচারে মহানবী (স) এর জীবনসত্তা।

প্র: হাদীস বলতে কী বোঝায়?
- মহানবী (স) এর জীবন বৃত্তান্ত।

প্র : মহানবী (স) এর মৃত্যুর পর কিসের অনুসন্ধান শুরু হয়?
- হাদীসের।

প্র: মৌনতা কিভাবে হাদীস হতে পারে?
- কোন বিষয়ের উপর রাসূল (স) এর চুপ থাকা সেই বিষয়ে তাঁর সম্মতি বুঝায়।

প্র : উসুলে হাদীস কাকে বলে?
- যে শাস্ত্রে হাদীসের সনদ ও মতন সম্পর্কে আলোচনা করত: শরীআতের হুকুম নির্ণয়ে ইহাদের মান ভিত্তিক শ্রেণী ভাগ করা হয়, তাকে উসুলে হাদীস বলে।

প্র: উসুলে হাদীসের আলোচ্য বিষয় কী?
- একটি আদর্শ গঠনে অনুসৃতব্য নিয়ম-নীতি নির্ণয় ও বিধায়ন।

প্রঃ সনদ কাকে বলে?
- হাদীস বর্ণনাকারীদের পরস্পর বর্ণনা সূত্রকে সনদ বলে।

প্রঃ মতন কাকে বলে?
- সনদ বা পরস্পরা সূত্রের পরে বিবৃত বাণী বা হাদীসের মূল বক্তব্যকে মতন বলে।

প্র: হাদীসে মুতাওয়াতির কাকে বলে?
- যে হাদীস প্রতি যুগে তিনের অধিক এমন সংখ্যক বর্ণনাকারী হতে বর্ণিত, যাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব তাকে হাদীসে মুতাওয়াতির বলে।

প্র: মুতাওয়াতিরের শর্ত কয়টি ও কী কী?
- পাঁচটি ১. রাবিদের সংখ্যার আধিক্য; ২. রাবিদের কোন মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব হওয়া; ৩. আদ্যপান্ত প্রতি যুগে সমসংখ্যক রাবি হওয়া; ৪. সনদ ইত্তেসাল হওয়া; ৫. সুদৃঢ় জ্ঞান লাভ করা।

প্র: মুতাওয়াতিরের হুকুম কী?
- মুতাওয়াতির হাদীস দ্বারা সুদৃঢ় জ্ঞান লাভ হয়, সুতরাং এর অস্বীকারকারী কাফির হবে।

প্র: হাদীসে মাশহুর কাকে বলে?
- যে সহিহ হাদীসের রাবি প্রতি যুগে কমপক্ষে তিনজন হয়, তাকে হাদীসে মাশহুর বলে।

প্রঃ হাদীসে আযিয কাকে বলে?
- যে সহিহ হাদীসের বর্ণনাকারী প্রতি যুগে দুইজন হয়, তাকে হাদীসে আযিয বলে।

প্র: হাদীসে গরিব কাকে বলে?
- যে সহিহ হাদীসের বর্ণনাকারী প্রতিযুগে একজন হয় তাকে হাদীসে গরিব বলে।

প্র: হাদীসে মুস্তাফিজ কাকে বলে?
- যে সহিহ হাদীসের বর্ণনাকারী প্রতিযুগে কমপক্ষে তিনজন এবং প্রতিযুগে সমসংখ্যক বর্ণনাকারী হয় তাকে হাদীসে মুস্তাফিজ বলে।

প্র: সহিহাইন অর্থ কী?
- হাদীসের বিশুদ্ধ দুই খানি কিতাব।

প্র: সহিহাইন বললে কোন দুই খানি হাদীসের কিতাবকে বুঝায়?
- বুখারী ও মুসলিমকে।

প্রঃ যে হাদীস বর্ণনা প্রসঙ্গে ইমাম বুখারী ও মুসলিম (র) ঐকমত পোষণ করেছেন তাকে কী বলে?
- মুত্তাফাকুন আলাইহি।

প্র: মুত্তাফাকুন আলাইহি হাদীসের সংখ্যা কত?
- ২,৩২৬ খানি।

প্রঃ যে হাদীস শাস্ত্রে পণ্ডিত তাকে কী বলা হয়?
- মুহাদ্দিস।

প্র: হাদীসে কুদসী কাকে বলে?
- যে হাদীসের মধ্যে 'আল্লাহ বলেছেন' কথা উল্লেখ থাকে।

প্র: হাদীসে দিওয়ান বলে কী বুঝানো হয়?
- আমলনামা।

প্র: ইত্তেসালে সনদ হিসেবে হাদীস কত প্রকার ও কী কী?
- তিন প্রকার ১. মারফু; ২. মাওকুফ ও ৩. মাকতু।

প্র: হাদীসে মারফু কাকে বলে?
- যে হাদীসের বর্ণনা সূত্র মহানবী (স) পর্যন্ত পৌছেছে, তাকে হাদীসে মারফু বলে।

প্র: হাদীস মাওকুফ কাকে বলে?
- যে হাদীসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, তাকে হাদীসে মাওকুফ বলে।

প্র: হাদীসে মাকতু কাকে বলে?
- যে হাদীসের সনদ তাবে'ঈ পর্যন্ত পৌছেছে, তাকে হাদীসে মাকতু বলে।

প্র: সনদ হতে রাবি বাদ পড়ে যাওয়াকে কী বলে?
- ইনকিতাউস সনদ।

প্রঃ যে হাদীসের সনদের শুরু হতে কোন রাবি বাদ পড়ে তাকে কী বলে?
- হাদীসে মুয়াল্লাক।

প্রঃ যে হাদীসের সনদের শেষ হতে কোন রাবি বাদ পড়ে তাকে কী বলে?
- হাদীসে মুরসাল।

প্রঃ যে হাদীসের মধ্য হতে একাধারে দুইজন রাবি বাদ পড়ে তাকে কী বলে?
- হাদীসে মুদাল।

প্র: বর্ণনাকারী সনদের বর্ণনায় তার শায়খের নাম অস্পষ্টভাবে বাদ দিয়ে যে হাদীস বর্ণনা করেন তাকে কী বলে?
- হাদীসে মুদাল্লাস।

প্র: পরস্পর বিরোধী হাদীসে বর্ণনাকারীদের গুণ বিচারে হাদীস কত প্রকার?
- চার প্রকার। ১. মাহফুয; ২. শায; ৩. মারূফ ও ৪. মুনকার।

প্র: দুইজন বিশ্বস্ত রাবির বর্ণিত হাদীস পরস্পর বিরোধী হলে অধিক যাবত গুণ সম্পন্ন রাবির হাদীস এবং যা অন্যান্য সনদ সূত্র দ্বারা সমর্থিত হয় তাকে কী বলে?
- হাদীসে মাহফুয।

প্র: দুইজন বিশ্বস্ত রাবির বর্ণিত হাদীস পরস্পর বিরোধী হলে যে হাদীসের রাবি যাবত গুণে অপেক্ষাকৃত কম এবং যা অন্য সনদ দ্বারাও সমর্থিত হয় না তাকে কী বলে?
- হাদীসে শায।

প্র : একাধিক দুর্বল রাবির বর্ণিত হাদীসের মধ্যে অপেক্ষাকৃত কম দুর্বল রাবির হাদীসকে কী বলে?
- হাদীসে মারুফ।

প্র : একাধিক দুর্বল রাবির হাদীস সমূহের মধ্যে অধিক দুর্বল রাবির বর্ণিত হাদীসকে কী বলে?
- হাদীসে মুনকার।

প্র: 'আন ফুলান আন ফুলান' পদ্ধতিকে বর্ণিত হাদীসকে কী বলে?
- হাদীসে মুয়ান আন।

প্র: রেওয়ায়েত এর পদ্ধতি কী?
- শুধু হাদীসের রাবি সম্পর্কে আলোচনা করা।

প্র: দিরায়াত এর পদ্ধতি কী?
- হাদীসের মাকসাদ ও মাসয়ালা সম্পর্কে আলোচনা করা।

প্র: রাবির সত্তা গুণের দিকবিচারে সহিহ হাদীস কত প্রকার ও কী কী?
- চার প্রকার। যথা- ১. সহিহ লি যাতিহি; ২. হাসান লি যাতিহি; ৩. সহিহ লি গাইরিহি ও ৪. হাসান লি গাইরিহি।

প্র: সহিহ লি যাতিহি কাকে বলে?
- যে হাদীসের সনদে পাঁচটি শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায়।

প্রঃ যে হাদীসের মধ্যে সহিহ লি যাতিহির পাঁচটি শর্তের যাবতে কামিল ব্যতীত অন্যসব শর্ত পাওয়া যায় তাকে কী বলে?
- হাসান লি যাতিহি।

প্র: যে হাসান লি যাতিহি অধিক সনদে বর্ণিত হয় তাকে কী বলে?
- সহিহ লি গাইরিহি।

প্রঃ যে দুর্বল হাদীস অধিক সনদে বর্ণিত হয়ে তার দুর্বলতা বিদুরীত হয়েছে তাকে কী বলে?
- হাসান লি গাইরিহি।

প্র : হিজরী কোন শতাব্দী হাদীস চর্চার স্বর্ণযুগ?
- হিজরী তৃতীয় শতাব্দী।

প্র : কার আমলে হাদীসকে গ্রন্থাবদ্ধ করার সরকারি নির্দেশ দেওয়া হয়?
- হযরত উমর বিন আব্দুল আজিজ এর আমলে।

প্রঃ পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেছেন কে?
- হযরত আবু হুরাইরা (রা)।

প্রঃ মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেছেন কে?
- হযরত আয়িশা (রা)।

প্র: কোন ধরনের হাদীস অস্বীকার করলে কাফির হতে হয়?
- হাদীসে মুতাওয়াতির।

প্র : আবু হুরাইরা (রা) এর প্রকৃত নাম কী?
- আব্দুর রহমান বিন সখর।

প্র: আবু হুরাইরা (রা) এর বর্ণিত হাদীসের সংখ্যা কত?
- ৫৩৭৪ খানি।

প্র: হাদীসে বর্ণিত ৫টি প্রশ্ন কী-যা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে?
১. জীবনকাল কোন পথে ব্যয় করেছ?
২. যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছ?
৩. ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছ?
৪. ধন-সম্পদ কোন পথে ব্যয় করেছ?
৫. জ্ঞানার্জন যা করেছ তার কতটুকু আমল করেছ?

প্র: আসমাউর রিজাল কী?
- হাদীস বর্ণনাকারীদের জীবনী গ্রন্থ।

প্র : হাদিসে বর্ণিত মুনাফিকের ৩টি চিহ্ন কী কী?
- ১. ওয়াদা ভঙ্গ করা; ২. মিথ্যা কথা বলা; ৩. আমানতের খিয়ানত করা।

প্র : হাদীসের আলোকে মৃত্যুর পর কোন কোন আমল কবরে পৌঁছবে?
- ১. সদকায়ে জারিয়া; ২. সৎ সন্তানের দোয়া; ৩. এমন বিদ্যা যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে।

প্র : সুনানে আরবা কী কী?
- ১. আবু দাউদ; ২. জামে আত্ তিরমিযী; ৩. সুনানে নাসা'ঈ; ৪. সুনানে ইবনু মাজা।

প্র: রাসূলুল্লাহ (স) এর হাদীস অনুসারে কোন দুইটি জিনিস ধারণ করলে মানব জাতি পথভ্রষ্ট হবে না?
১. আল্লাহর কুরআন ও ২. রাসূলুল্লাহ (সা) এর হাদীস।

প্র : সর্বপ্রথম হাদীস সংকলনকারীর নাম কী? কে তাকে নিযুক্ত করেন?
- উমর ইবনু আব্দুল আজীজ; ইবনু শিহাব জুহরি।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সিহাহ সিত্তার সংকলকবৃন্দ

📄 সিহাহ সিত্তার সংকলকবৃন্দ


ক্রম. সিহাহ সিত্তার নাম সংকলকদের নাম জন্ম মৃত্যু
১. সহীহ আল বুখারী আবু আবদুল্লাহ মুহাম্মাদ ১৯৪ হি. ২৫৬ হি. ইবনু ইসমাইল বুখারী
২. সহীহ আল মুসলিম আবুল হোসাইন মুসলিম ২০৪ হি. ২৬১ হি. ইবনু হজ্জাজ ইবনু মুসলিম আল কুশাইরী আননিশাপুরী
৩. জামে আত্ তিরমিযী আবু ইসা মুহাম্মদ ২০২ হি. ২৭০ হি.
৪. সুনানে আবু দাউদ সুলাইমান ইবনু আশআম ২০২ হি. ২৭৫ হি.
৫. সুনানে নাসা'ঈ আবদুর রহমান আহম্মদ ২১৫ হি. ৩০৩ হি. ইবনু শুআইব
৬. সুনানে ইবনু মাজাহ মুহাম্মাদ ইবনু ইয়াযিদ ২০৯ হি. ২৭৩ হি.

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবীদের নাম

📄 সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবীদের নাম


ক্রম. নাম মৃত্যু জীবনকাল সংখ্যা
১. হযরত আবু হুরাইরা (রা) ৫৭ হি. ৭৮ বছর ৫৩৭৪টি
২. হযরত আয়েশা সিদ্দিকা (রা) ৫৮ হি. ৬৭ বছর ২২১০টি
৩. হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রা) ৬৮ হি. ৭১ বছর ১৬৬০টি
৪. হযরত আবদুল্লাহ ইবনু ওমর (রা) ৭০ হি. ৮০ বছর ১৬৩০টি
৫. হযরত জাবির ইবনু আবদুল্লাহ (রা) ৭৪ হি. ৯৪ বছর ১৫৪০টি
৬. হযরত আনাস ইবনু মালিক (রা) ৯৩ হি. ১০৩ বছর ১৮২১টি
৭. হযরত আবু সাইদ খুদরি (রা) ৪৬ হি. ৮৪ বছর ১১৭০টি
৮. হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা) ৩২ হি. ৮৪৮টি
৯. হযরত আমর ইবনুল আস (রা) ৬৩ হি. ৭০০টি

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 সর্বশেষ ইনতিকালকারী সাহাবীদের নাম

📄 সর্বশেষ ইনতিকালকারী সাহাবীদের নাম


ক্রম. নাম শহরের নাম মৃত্যু সাল
১. হযরত আবু উমামা বাহেলি (রা) সিরিয়া ৮৬ হি.
২. হযরত আবদুল্লাহ ইবনু হারেস ইবনু জুযআ (রা) মিসর ৮৬ হি.
৩. হযরত আবদুল্লাহ ইবনু আবু আওফা (রা) কুফা ৮৭ হি.
৪. হযরত সাইয়্যেব ইবনু ইয়াযিদ (রা) মদিনা ৯১ হি.
৫. হযরত আনাস ইবনু মালেক (রা) বসরা ৯৩ হি.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00