📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 আল কুরআনের বাণী চিরন্তনী

📄 আল কুরআনের বাণী চিরন্তনী


১. সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ। কেউ তাঁর বাণী বদলাতে পারে না।
২. তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামতো চললে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো কেবল অনুমান অনুবর্তী।
৩. যদি সত্য তাদের কামনা বাসনার অনুবর্তী হত, তাহলে আসমান, জমিন ও এর মধ্যবর্তী সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ত।
৪. তোমরা গণনা করলে আল্লাহর নিয়ামতের সংখ্যা নির্ণয় করতে পারবে না।
৫. তারা কি মনে করে যে, আমি তাদের যে ধন জন দেই তা দিয়ে কেবল তাদের সর্ব প্রকার মঙ্গল ত্বরান্বিত করি না, তারা বুঝে না।
৬. মানুষকে পরীক্ষা করার জন্য আমি যে পার্থিব সম্পদ দেই, তুমি তার প্রতি দৃষ্টিপাত করবে না।
৭. কোন জাতি নিজের অবস্থার পরিবর্তন না করলে, আল্লাহ পরিবর্তন করেন না।
৮. আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শান্তি দিলে ভূ-পৃষ্ঠে কেউই রেহাই পেতনা। তিনি তাদের এক নির্দিষ্টকাল পর্যন্ত অবকাশ দেন।
৯. যে আখিরাতের ফসল চায় আমি তাকে তা বাড়িয়ে দেই, আর যে দুনিয়ার ফসল চায় আমি তাকে কিছু দেই, তবে তার জন্য আখিরাতে কিছুই থাকবে না।
১০. তোমাদের যে বিপদ-আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল। তিনি তোমাদেরকে অনেক ক্ষমা করেন।
১১. তোমরা যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হবে না।
১২. আযাব আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ কর।
১৩. মানুষের কৃতকর্মের জন্য জলে স্থলে বিপর্যয় ঘটে।
১৪. আসমান, জমিন এবং এ দু'য়ের মধ্যবর্তী কোন কিছুই আমি নিরর্থক সৃষ্টি করিনি।
১৫. তোমরা ভাল কাজ করলে তা তো নিজেদেরই জন্য, আর মন্দ কাজ করলে তাও নিজেদেরই জন্য।
১৬. যা ভাল তা দিয়ে মন্দের প্রতিকার কর।
১৭. অদৃশ্যের কুঞ্জী আল্লাহর হাতে।
১৮. জীব মাত্রই মরণশীল।
১৯. মুমিনরা পরস্পর ভাই ভাই।
২০. যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00