📄 পরিচয়
প্র : আল কুরআন কী?
- আল কুরআন মহান আল্লাহ তাআলার বাণী। যা হযরত জিবরাইল (আ) এর মাধ্যমে হযরত মুহাম্মদ (স) এর কাছে সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয়েছে।
প্র : আল কুরআন শব্দের অর্থ কী?
- যা পড়া হয় (মূল শব্দ ‘কারাআ’)।
- সুবিন্যস্ত (মূল শব্দ ‘কারানা’)।
প্র : আল কুরআনের সুরক্ষিত স্থান কোন্টি?
- লাওহে মাহফুয।
প্র : আল কুরআনের বিষয়বস্তু কী?
- আল্লাহর আদেশ-নিষেধ তথা ইসলামের সকল শিক্ষা ও বিধি-বিধান।
প্র : কুরআন মজিদে ফিরিশতাগণ ব্যতীত আর কাদের নাম উল্লেখ আছে?
- ১. খিযির; ২. লুকমান; ৩. তুব্বা; ৪. মারিয়াম; ৫. ইমরান; ৬. ইমরানের ভ্রাতা হারুন; ৭. ওযায়ের ও ৮. তালুত।
প্র : সাহাবীদের মধ্যে কার নাম আল কুরআনে উল্লেখ আছে?
- হযরত যায়েদ (রা)।
প্র : মন্দ ও দুষ্টচারি লোকদের মধ্যে কাদের নাম কুরআনে উল্লেখ আছে?
- ১. ইবলিস; ২. কারুন ও ৩. জালুত।
প্র : আল কুরআনে কুনিয়াতের সাথে কার নাম উল্লেখ আছে?
- আবু লাহাবের নাম।
প্র : আল কুরআনে উপাধির সাথে কার নাম উল্লেখ আছে?
- হযরত ঈসা ইবনু মারিয়াম (আ)-এর। (উপাধি মাসিহ)
প্র : আল কুরআনে পুণ্যবানদের মধ্যে কার নাম উল্লেখ আছে?
- ইস্কান্দার এর। (উপাধি যুলকারনাইন)
প্র : আল কুরআনে মন্দ লোকদের মধ্যে কার উপাধি উল্লেখ আছে?
- মিশরীয় বাদশাহ ফিরাউনের।
প্র : আল কুরআন কত স্থানে অবতীর্ণ হয়েছে?
- ৩ স্থানে। ১. মক্কা; ২. মদিনা ও ৩. শাম।
প্র : কুরআন মজিদকে সপ্তাক্ষরে অবতীর্ণ করা হয়েছে এ হাদীসখানি কতজন সাহাবী বর্ণনা করেছেন?
- ২১ জন।
প্র : আল কুরআনে মানসুখ আয়াত সংখ্যা কতটি?
- ৫টি।
প্র : কুরআনিক শব্দ উচ্চারণের সাথে সংশ্লিষ্ট প্রকারভেদ সর্বমোট কতটি এবং কী কী?
- নয়টি। যেমন- ১. ইবতিদা; ২. ওয়াকফ; ৩. ইমালাহ; ৪. মাদ; ৫. তাখফিকে হামযা; ৬. ইদগাম; ৭. ইখফা; ৮. ইকলাব ও ৯. হরফের উচ্চারণ স্থানসমূহ।
প্র: আল কুরআনে কত প্রকার বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এবং তা কী কী?
- তিন প্রকার। ১. শরীআতের বিধান সংক্রান্ত ইলম; ২. বিতর্ক ও যুক্তি খণ্ডন বিষয়ক শাস্ত্র; ৩. ওয়াজ নসিহাত বিষয়ক শাস্ত্র।
প্র: আল কুরআনে কত জন নবীর নাম এসেছে?
- ছাব্বিশ জন। (প্রচলিত মতে পঁচিশ জন)
প্র: বিশুদ্ধ মতে লুকমান ও খিযির (আ) কি নবী?
- নবী না।
প্র : আল কুরআনে কতজন ফিরিশতার নাম রয়েছে?
- ৮ জনের।
প্র: কুরআন মজিদে অস্পষ্টরূপে কাদের নাম উল্লেখ রয়েছে?
- ১. মুমিন (জনৈক মুমিন ব্যক্তি); ২. রাজুলুন (জনৈক ব্যক্তি); ৩. ফাতা (কোন যুবক); ৪. উম্মি মুসা (মুসার জননী); ৫. ইমরাতা ফিরাউন (ফিরাউনের পত্নী); ৬. আবদ (বান্দাহ); ৭. গোলাম ইত্যাদি।
প্র: কুরআন মজিদে অস্পষ্টরূপে নাম উল্লেখের কারণ কয়টি ও কী কী?
- সাতটি। ১. কুরআনে অন্যত্র উহার বিবরণ উল্লেখ থাকায়; ২. প্রসিদ্ধ হওয়ায়; ৩. তার প্রতি অনুগ্রহ বশত তার বিষয়টি গোপন রাখার উদ্দেশ্যে; ৪. যা নির্দিষ্ট করার মধ্যে তেমন কোন উপকারিতা নেই; ৫. বিষয়টি সাধারণ হওয়ার প্রতি সতর্ক করার উদ্দেশ্যে; ৬. নাম ব্যতীত পূর্ণাঙ্গ বিশেষণের সাথে মাহাত্ম্য বর্ণনা করার উদ্দেশ্য; ৭. অপূর্ণ বিশেষণ দ্বারা হীনতা প্রকাশ করার জন্য।
প্র: আল কুরআনের অলৌকিকত্ব প্রসঙ্গে সর্বপ্রথম কে গ্রন্থ রচনা করেন?
- আবু উসমান আমর জাহিয।
প্র : তাফসীরের আলোকে কুরআন কত প্রকার ও কী কী?
- তিন প্রকার- ১. যার বিবরণ শরীআত প্রবর্তক হতে বর্ণিত হয়েছে; ২. যার ব্যাখ্যা সাহাবী অথবা শীর্ষস্থানীয় তাবি'ঈ হতে বর্ণিত; ৩. যার ব্যাখ্যা কোনরূপ উদ্ধৃতি পাওয়া যায় নি।
প্রঃ সাহাবীদের মধ্যে চারজন ওহি লেখকের নাম কী কী?
- ১. হযরত যায়েদ ইবনু সাবিত (রা); ২. হযরত ইবনু আব্বাস (রা); ৩. হযরত ইবনু মাসউদ (রা); ৪. হযরত মুয়াবিয়া (রা)।
প্রঃ আল কুরআনের হুরুফে মুকাত্তায়াত (বিচ্ছিন্ন বর্ণ) কয়টি?
- ১৪টি।
প্রঃ আল কুরআনে হুরুফে মুকাত্তায়াত কয়টি স্থানে ব্যবহৃত হয়েছে?
- ১৯টি স্থানে।
প্রঃ আল কুরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী?
- মানুষ।
প্রঃ কিয়ামতের দৃশ্য বুঝার জন্যে রাসূল (স) যেসব সূরা পড়ার উপদেশ দিয়েছেন এমন ৩টি সূরার নাম কী?
- ১. সূরা ইনফিতার; ২. ইনশিকাক ও ৩. তাকভির।
প্র : মাদানী সূরার তিনটি বৈশিষ্ট্য কী কী?
১. রাষ্ট্রীয় বিধি-বিধান; ২. সামাজিক নিয়ম-নীতি ও ৩. জিহাদের নির্দেশ।
প্র: পবিত্র কুরআন সর্বপ্রথম কোন্ মাসের কোন্ রাত্রিতে নাযিল হয়?
- রমযান মাসের ২৭ তারিখের কদরের রাত্রিতে।
প্র: কোন সূরার কোন আয়াতে রাসূল (স)-কে উত্তম আদর্শ বলে ঘোষণা করা হয়েছে?
- সূরা আহযাবের ২১ নং আয়াতে।
প্র : কোন সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি? সেই সূরার অপর নাম কী?
- সূরা তাওবা, অপর নাম বারায়াত।
প্র: আল কুরআনে বর্ণিত ইসলামী রাষ্ট্রের ৪টি মৌলিক কাজ কী কী?
- ১. নামায কায়েম করা; ২. যাকাত আদায় করা; ৩. সৎ কাজে আদেশ দেয়া ও ৪. অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা।
প্র: এমন একটি তাফসীর গ্রন্থের নাম কী যা বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং যার শিরোনামে তাফসীর শব্দটি নেই?
- তাফহিমুল কুরআন।
প্র : আয়াতুল কুরসি কোন সূরার কত নং আয়াত?
- সূরা বাকারার ২৫৫ নং আয়াত।
প্র : আল কুরআনের দৃষ্টিতে পৃথিবীতে মানুষের মর্যাদা কী?
- খলিফা বা প্রতিনিধি।
প্র : আল কুরআনের আয়াত কত প্রকার?
- ২ প্রকার। যথা- ১. মুহকামাত ও ২. মুতাশাবিহাত।
প্র : পবিত্র কুরআনে কোন্ সূরায় কোন্ নবীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
- সূরা হাজ্জ্বে, হযরত ইবরাহীম (আ) কে।
প্র : মুসলিম জাতির পিতা কে? এ প্রসঙ্গে কুরআনের আয়াতের উদ্ধৃতি কোনটি?
- হযরত ইবরাহীম (আ) ‘মিল্লাতা আবিকুম ইবরাহীম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন’।
প্র: শানে নুযুল বলতে কী বুঝায়?
- আল কুরআন নাযিলের প্রেক্ষাপটকে বুঝায়।
প্র: আল কুরআনে বর্ণিত ইসলামী রাষ্ট্রের ৪টি কাজ সংক্রান্ত সূরার নাম ও আয়াতের নং এবং কাজ ৪টি কী কী?
- সূরার নাম সূরা হজ্ব, আয়াত নং ৪১, কাজ ৪টি হচ্ছে- ১. সালাত বা নামায প্রতিষ্ঠা করা; ২. যাকাত প্রদান করা; ৩. সৎ কাজের আদেশ ও ৪. অসৎ কাজের নিষেধ করা।
প্র : সর্বপ্রথম নাযিলকৃত আয়াত কোনটি?
- ‘ইকরা বিইসমি রাব্বিকাল্লাজি খালাক’।
প্রঃ ‘রাব্বি জিদনী ইলমা’ আয়াতটি কোন সূরার কত নং আয়াত?
- সূরা ত্বাহা, ১১৪ নং আয়াত।
প্র : কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়?
- সূরা ফাতিহাকে।
প্র : কোন সূরা নাযিল হলে হযরত আবু বকর (রা) কেঁদে ফেলেন?
- সূরা নাসর। ইযা জায়া নাসরুল্লাহি ওয়াল ফাতহ.....।
প্র: আল কুরআনের ভাষায় কোন গুনাহকে 'ফুলমে আযিম' বলা হয়েছে?
- শিরককে।
প্র: আল কুরআনের আলোকে মুমিনের ৫টি গুণ কী কী?
- ১. বিনয়তার সাথে সালাত আদায় করা; ২. অহেতুক বাক্যালাপ থেকে বিরত থাকা; ৩. যাকাত প্রদান করা; ৪. লজ্জাস্থান সংরক্ষণ করা ও ৫. আমানত রক্ষা করা।
প্র : হযরত মুসা (আ) এর নয়টি মুজিযা আল কুরআনের আলোকে কী কী?
- ১. লাঠি সাপ হওয়া; ২. হাত শ্বেতবর্ণ হওয়া; ৩. শত্রুর উপর বন্যা; ৪. পঙ্গপাল; ৫. উকুন; ৬. ব্যাঙ; ৭. রক্ত বৃষ্টি; ৮. অন্ধকার ও ৯. সমুদ্র দ্বিধাকরণ।
প্র: আল কুরআন প্রকৃত পক্ষে কে প্রথম বাংলায় অনুবাদ করেন? কত সালে?
- মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া; ১৯৮১ সালে।
প্র : আল কুরআনের কয়টি সূরার নাম বিষয়ভিত্তিক রাখা হয়েছে? সে সূরাগুলো কী কী?
- ২টি। ১. সূরা ফাতিহা ও ২. ইখলাস।
প্র : কোন সূরায় মক্কা বিজয়ের সুসংবাদ দেয়া হয়েছে? প্রথম আয়াতটি কী?
- সূরা ফাতাহতে। প্রথম আয়াত 'ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা'।
প্র : আল কুরআনে উল্লেখিত 'উম্মাতে ওসাত' অর্থ কী? তাদের দায়িত্ব কী?
- অর্থ উত্তম দল, দায়িত্ব ইকামাতে দ্বীন। (আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা)
প্রঃ কোন সূরায় বিসমিল্লাহ দুইবার এসেছে?
- সূরা নামলে।
প্র : ইসলামী আন্দোলনের কুরআনের পরিভাষা কী? এর শরয়ী মর্যাদা কী?
- ইসলামী আন্দোলন করা ফরয; কুরআনের সূরা ও আয়াত নং কত?
- জিহাদ ফি সাবিলিল্লাহ। সূরা সাফ, আয়াত ১১
প্রঃ রাসূল (স) কে জিহাদের অনুমতি দিয়ে সর্বপ্রথম কোন্ সূরার কত নং আয়াতটি নাযিল হয়?
- সূরা হাজ্জ্বের ৩৯ নং আয়াতটি।
প্র: সূরা আল আসর অনুসারে কারা ক্ষতির মধ্যে লিপ্ত?
- অবিশ্বাসীরা।
প্র : কত বছর ধরে আল কুরআন নাযিল হয়?
- সুদীর্ঘ ২৩ বছর ধরে।
প্র : আল কুরআনের বাণী রাসূল (স) এর কাছে কে নিয়ে আসতেন?
- হযরত জিবরাইল (আ)।
প্র : সম্পূর্ণ কুরআন কোন্ রাতে অবতীর্ণ হয়?
- মহিমান্বিত কদরের রাতে।
প্র : কুরআন শরীফের সূরাগুলো নাযিল হওয়ার কারণ কী?
- অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিত।
প্র: আল কুরআন কোন্ ভাষায় নাযিল হয়?
- আরবী ভাষায়।
প্র : আল কুরআন আরবী ভাষায় নাযিল হওয়ার কারণ কী?
- মহানবীর (স) ভাষা আরবী ছিল বিধায়।
প্রঃ কুরআন শরীফকে সর্বাধিক পঠিত গ্রন্থ বলা হয় কেন?
- যেহেতু ইহা দৈনিক ৫ বার নামাযে পড়া হয়।
প্রঃ কোন্ আসমানী কিতাব শেষ নবুওয়াতের প্রতি সাক্ষ্য হিসেবে চিরদিন স্থায়ী থাকবে?
- আল কুরআন।
প্র: ইসলামী জীবন-বিধানের প্রধান উৎস কোন্ন্টি?
- আল কুরআন।
প্র: আল কুরআনে মোট কয়টি সূরা আছে?
- ১১৪ টি।
প্র : আল কুরআনে মোট কতটি আয়াত আছে?
- ৬৬৬৬ টি (প্রচলিত মতে) ৬২৩৬ টি (বিশুদ্ধ মতে)।
প্র: বিসমিল্লাহ সহ আল কুরআনের আয়াত সংখ্যা কতটি?
- ছয় হাজার তিন শত উনপঞ্চাশটি (৬৩৪৯)।
প্র : মাক্কী ও মাদানী সূরা কতটি?
- মাক্কী ৮৪ টি, মাদানী ৩০ টি।
প্র : মাক্কী ও মাদানী সূরার আয়াত কতটি?
- মাক্কী ৪৬০২ টি এবং মাদানী ১৬৩৪ টি।
প্র : মক্কা ও মদিনায় সূরা অবতীর্ণের সময় কত?
- মক্কায় ১২ বছর ৫ মাস ২১ দিন এবং মদিনায় ১০ বছর ৬ মাস ৯ দিন।
প্র : আল কুরআনে কতটি রুকু আছে?
- পাঁচশত চুয়ান্নটি (৫৫৪)।
প্র : আল কুরআনে মোট কতটি শব্দ আছে?
- ছিয়াশি হাজার চারশত ত্রিশটি (৮৬,৪৩০)।
প্র : আল কুরআনে মোট কতটি অক্ষর আছে?
- বত্রিশ লাখ বার হাজার ছয়শ সত্তরটি (৩২,১২,৬৭০)।
প্র : আল কুরআনে মনযিল কতটি?
- ৭ টি।
প্র : আল কুরআনকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? ভাগগুলোকে কী বলে?
- ত্রিশ ভাগে, প্রত্যেক ভাগকে পারা বলে।
প্র : কার আদেশে আল কুরআনকে ৩০ ভাগে ভাগ করা হয়?
- হযরত হাজ্জাজ বিন ইউসুফের আদেশে।
প্র : সবচেয়ে বড় সূরা কোন্টি?
- সূরা আল বাকারা।
প্র : সবচেয়ে ছোট সূরা কোনটি?
- সূরা আল কাউসার।
প্র : সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়?
- সূরা আল আলাক।
প্র : আল কুরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি?
- সূরা আল ফাতিহা।
প্র : সর্বশেষ কোন সূরা নাযিল হয়?
- সূরা আন নাসর।
প্র : আল কুরআনের সবচেয়ে বড় শব্দ কোনটি?
- ফাআছকাইনাকুমুহ লা-ইয়াস্তাখলিফান্নাহুম।
প্র : সর্ববৃহৎ আয়াত কোনটি?
- সূরা আল বাকারার ২৮২ নং আয়াতটি।
প্র : আল কুরআনের সূরাগুলো কয় ভাগে বিভক্ত এবং কী কী?
- দুইভাগে। মাক্কী ও মাদানী।
প্রঃ মাক্কী সূরা কাকে বলে?
- মহানবী (স) এর মক্কা জীবনে দীর্ঘ তের বছর ধরে যে সকল সূরা নাযিল হয়, তাকে মাক্কী সূরা বলে।
প্র : মাদানী সূরা কাকে বলে?
- মহানবী (স) এর মদীনা জীবনে যে সকল সূরা নাযিল হয়, তাকে মাদানী সূরা বলে।
প্রঃ মাক্কী সূরার বৈশিষ্ট্য কী?
- আল্লাহর একত্ববাদ, অংশীবাদ, ইহকাল, পরকাল, পাপ-পুণ্য সম্পর্কীয় বিধি-বিধান।
প্র : মাদানী সূরার বৈশিষ্ট্য কী?
- ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ, যেমন- ফৌজদারী আইন, উত্তরাধিকার আইন, বিবাহ, তালাক, যাকাত, অর্থনীতি ও সমাজনীতি ইত্যাদি।
প্র : মূল কুরআন কী রকম ছিল?
- মূল কুরআনে অক্ষরের উপরে বা নিচে কোন চিহ্ন ছিল না। অনারবদের পড়ার সুবিধার জন্য যের, যবর, পেশ, তাশদিদ ইত্যাদি চিহ্নের প্রচলন করা হয়।
প্রঃ প্রথম যুগে আল কুরআন কিভাবে সংরক্ষিত হয়?
- মুখস্থ করে।
প্র : যারা আল কুরআন মুখস্থ করে তাদেরকে কী বলে?
- হাফিয।
প্রঃ কে কখন কিভাবে আল কুরআন সংরক্ষণ করেন?
- খলিফা হযরত ওসমান (রা) এর মৃত্যুর পর সমগ্র কুরআন লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন।
প্র : কোন বিদেশী লেখক আল কুরআনকে ঈশ্বর প্রেরিত বাণী বলে নিঃসন্দিহান হয়েছেন?
- ফরাসি লেখক ড. মরিস বুকাইলী।
প্র: তাউয কাকে বলে?
- অভিশপ্ত শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয় তাকে তাউয বলে। (আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম) এটা আল কুরআনের অংশ নয়।
প্র: তাসমিয়াহ বা আল কুরআনের তাজ কী?
- বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটাই তাসমিয়াহ বা আল কুরআনের তাজ।
প্রঃ প্রধান ওহি লেখক কে?
- হযরত যায়েদ বিন সাবিত (রা)।
প্র: কার পরামর্শক্রমে আল কুরআন সংরক্ষণ শুরু হয়?
- হযরত উমর (রা) এর।
প্র : আল কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি পুনরায় লেখার দায়িত্ব কার উপর অর্পিত হয়?
- হযরত যায়েদ বিন সাবিত (রা) এর উপর।
প্র: পুস্তকাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়?
- হযরত আবু বকর (রা) এর তত্ত্বাবধানে।
প্রঃ কে আল কুরআনের একটি কপি নকল করালেন?
- হযরত আবু বকর (রা)।
প্র: দ্বিতীয় খলিফা তাঁর জীবন সায়াহ্নের পূর্বে আল কুরআনের পাণ্ডুলিপি কার কাছে রেখে যান?
- হযরত হাফসা (রা) এর কাছে।
প্র: কুরআন শরীফের গঠন পদ্ধতির বিভিন্নতা দেখে কে আতংকিত হন?
- হযরত উসমান (রা)।
প্র : কার খিলাফতকালে প্রকৃত কুরআন শরীফের আটটি কপি করা হয়?
- হযরত উসমান (রা) এর আমলে।
প্রঃ সংরক্ষিত আল কুরআন প্রতিলিপি প্রচারের জন্য কোথায় কোথায় প্রেরণ করা হয়?
- বিভিন্ন ইসলামী শাসন কেন্দ্রে।
প্র: বিশুদ্ধ কুরআন শরীফ কার তত্ত্বাবধানে সংরক্ষিত হয়?
- হযরত উসমান (রা) এর তত্ত্বাবধানে।
প্র : আল কুরআনে কিয়াস সম্পর্কে আল্লাহ কী বলেছেন?
'তোমরা গভীর চিন্ত-ভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর।'
প্র: মানব জাতির একমাত্র ও শেষ দিশারী কী?
- আল কুরআন।
প্রঃ মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম?
- যে নিজে কুরআন শিখে ও অন্যকে শিখায়।
প্র: আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে কয়টি উপদেশের কথা বলেছেন?
- ৬ টি।
প্র: সূরা আল বাকারায় কতটি আয়াত ও রুকু আছে?
- ২৮৬ টি আয়াত ও ৪০ টি রুকু আছে।
প্র : কুরআন শরীফের যে সব আয়াতের ভাবার্থ আল্লাহ ছাড়া কেউ বোঝে না, বোঝা সম্ভব নয়, আল কুরআনের ভাষায় সেসব আয়াতকে কী বলা হয়?
- মুতাশাবিহাত আয়াত।
প্র : পূর্বের নবীগণের যুগের কতজন কাফিরের নাম কুরআনে উল্লেখ আছে?
- ছয়জনের- ১. আর; ২. যালুত; ৩. ফিরাউন; ৪. হামান; ৫. কারূন ও ৬. ছামেরী।
প্র : পাখা বিশিষ্ট কোন কোন প্রাণীর নাম আল কুরআনে উল্লেখ আছে?
- দশটি প্রাণীর নাম। যথা- ১. মশা; ২. কাক, ৩. টিড্ডি; ৪. মৌমাছি; ৫. বটের; ৬. পিপিলিকা; ৭. হুদ হুদ; ৮. মাছি; ৯. ফড়িং।
টিকাঃ
² আল কুরআন, সূরা আলাক, আয়াত: ১।
*. ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুরআন পরিচিতি, ঢাকা : খোশরোজ কিতাব মহল, ২০০১, পৃ. ৩১
*. এতে ভিন্ন মতও আছে।
* আল ইতকান, আল্লামা জালালউদ্দিন সুষুতি।
📄 আল কুরআনের আলোচ্য বিষয়
প্র: আল কুরআনের আলোচ্য বিষয় কয়টি ও কী কী?
- ৫ টি। যথা- ১. বিধি-বিধান ও সংবিধান জ্ঞান; ২. বিতর্ক জাতীয় জ্ঞান; ৩. আল্লাহর অনুগ্রহের অবগতি সম্পর্কিত জ্ঞান; ৪. আল্লাহ প্রদত্ত বিজয় দিবস তথা সত্যের জয় ও মিথ্যার পরাজয় সংক্রান্ত রহস্য তত্ত্ব এবং ৫. মৃত্যু ও মৃত্যুর পরবর্তী বিষয় সংক্রান্ত জ্ঞান।
📄 আসমানি কিতাব
প্রঃ আসমানী কিতাব কাকে বলে?
- মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে আল্লাহ তায়ালা রাসূলগণের উপর যে কিতাব নাযিল করেছেন, তাকে আসমানী কিতাব বলে।
প্র: মোট আসমানী কিতাবের সংখ্যা কতটি?
- ১০৪ টি।
প্র: প্রধান আসমানী কিতাব কয়টি?
- ৪ টি।
প্রশ্ন : সর্বশেষ আসমানী কিতাবের নাম কি?
- আল কুরআন।
প্রশ্ন : আসমানী কিতাবের বিষয়বস্তু কী?
- মানবিক অধিকার।
প্রশ্ন : প্রধান আসমানী কিতাব কাদের উপর নাযিল হয়?
১. কুরআন : হযরত মুহাম্মদ (সা) এর উপর।
২. তাওরাত : হযরত মুসা (আ) এর উপর।
৩. ইঞ্জিল : হযরত ঈসা (আ) এর উপর।
৪. যাবুর : হযরত দাউদ (আ) এর উপর।
প্রশ্ন : প্রধান আসমানী কিতাবগুলো কোন কোন ভাষায় নাযিল হয়েছে?
- আরবী, ইবরানী, সুরিয়ানী ও ইউনানী ভাষায়।
প্রশ্ন : আল্লাহ কিভাবে রাসূলদের প্রতি ওহি নাযিল করেন?
- ফিরিশতা জিবরাঈল (আ) এর মাধ্যমে।
প্রশ্ন : সহিফা কী?
- আল্লাহ প্রেরিত ওহী। তবে সহিফা খুবই ক্ষুদ্র আকৃতির পুস্তিকা।
প্রশ্ন : কতগুলো সহিফার পরিচয় পাওয়া গেছে?
- ১০০ টি।
প্রশ্ন : কোন নবীর উপর কতগুলো সহিফা নাযিল হয়?
- হযরত আদম (আ) এর উপর ১০ টি;
- হযরত শীষ (আ) এর উপর ৫০ টি;
- হযরত ইদ্রিস (আ) এর উপর ৩০ টি;
- হযরত ইবরাহীম (আ) এর উপর ১০ টি;
- তাওরাত নাযিলের পূর্বে হযরত মুসা (আ) এর উপর ১০ টি।
📄 আল কুরআনের ২০টি নাম
ক্রম. নাম অর্থ কারণ
১. কিতাব গ্রন্থ যেহেতু এই পবিত্র গ্রন্থে বিশ্বমানবতার সার্বিক বিধি-বিধান ও জ্ঞান বিজ্ঞান সন্নিবেশিত হয়েছে।
২. কুরআন পঠিত, একত্রিত যেহেতু আল কুরআনের বিভিন্ন হরফ, আয়াত ও সূরাকে একত্রিত করা হয়।
৩. ফুরকান পার্থক্যকারী যেহেতু আল কুরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে।
৪. হাকিম বিজ্ঞানময় যেহেতু আল কুরআনের আয়াতসমূহ বিভিন্ন বর্ণনাভঙ্গির মাধ্যমে পরিবর্তন, বিকৃত ও বিরোধ হতে সুদৃঢ় করা হয়েছে।
৫. কারিম সম্মানিত যেহেতু আল কুরআন পরম মাহাত্ম ও মর্যাদার অধিকারী।
৬. রহমাত শান্তি যেহেতু আল কুরআন ইহকাল পরকালের শান্তির একমাত্র কারণ।
৭. কালাম কথা, বাণী যেহেতু আল কুরআন আল্লাহর বাণী এবং ইহা পাঠক ও শ্রোতার অন্তরে প্রভাব বিস্তার করে।
৮. হুদা সৎপথ যেহেতু আল কুরআনের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদর্শন করা হয়।
৯. যিকর আলোচনা, যেহেতু আল কুরআনে বহু ঘটনার আলোচনা উপদেশ ও বহু উপদেশ প্রদান করা হয়েছে।
১০. শিফা আরোগ্য যেহেতু কুরআন মজিদ মানুষের অভ্যন্তরীণ ব্যাধিসমূহের আরোগ্যের মাধ্যম।
১১. নূর আলো, জ্যোতি যেহেতু আলোর মাধ্যমে কোন বস্তু যেমনিভাবে স্পষ্ট দেখা যায়, তেমনি কুরআন শরীফের মাধ্যমে হালাল হারাম সঠিক ভাবে উপলব্ধি করা যায়।
১২. মুবিন প্রকাশকারী যেহেতু আল কুরআন হক বাতিলকে পরিষ্কার-ভাবে বর্ণনা করে দিয়েছে।
১৩. মাজিদ মর্যাদাশীল যেহেতু আল কুরআন অতি মর্যাদাশীল কিতাব।
১৪. তানযিল ক্রমশ: অবতারিত যেহেতু আল কুরআন ক্রমশ: অবতারিত হয়েছে।
১৫. উল্ম বিদ্যা, জ্ঞান যেহেতু আল কুরআন জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ।
১৬. সিরাতুল সরল পথ যেহেতু আল কুরআন জান্নাতে পৌছার মুসতাকিম সরল সোজা পথ।
১৭. মাসানি পুনরাবৃত্তি যেহেতু আল কুরআনের উপদেশ ঘটনাবলী বার বার বর্ণিত হয়েছে।
১৮. অহি প্রত্যাদেশ যেহেতু আল কুরআন আল্লাহ তাআলার প্রত্যাদেশ।
১৯. নাযির সতর্ককারী, যেহেতু আল কুরআন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী।
২০ মুসাদ্দিক সত্যায়নকারী যেহেতু আল কুরআন পূর্ববর্তী আসমানী গ্রন্থ সমূহের সত্যায়নকারী।