📄 পরিচয়
প্র: আমাদের সৃষ্টিকর্তা কে?
- মহান আল্লাহ তাআলা।
প্র: আল্লাহ্র কতগুলো নাম আছে?
- ৯৯টি।
প্র: আল্লাহ্ শব্দটি আল কুরআনে কতবার এসেছে?
- ২,৬৯৯ বার।
প্র: আল কুরআনের কতটি সূরায় 'আল্লাহ্' শব্দটি নেই?
- ২৯টি সূরায়।
প্র: আল্লাহ্ এই আকাশ ও জমিনকে কয় দিনে সৃষ্টি করেছেন?
- ৬ দিনে।
প্র: আল্লাহ্ নামটি আল্লাহর কেমন নাম?
- যাতি বা সত্তাবাচক নাম।
প্র: আল্লাহ্ শব্দের অর্থ কী?
- এ শব্দটি ইসমে যাত। তাই পৃথিবীর কোন ভাষায় এর কোন অর্থ নেই এর অনুবাদও অসম্ভব। এর কোন বিকল্প শব্দ নেই।
প্র: আল্লার নামগুলোকে আরবীতে কী বলে?
- আল আসমাউল হুসনা (অতীব সুন্দর নামসমূহ)।
প্র: মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কী?
- মানুষ।
প্র: আল্লাহ তাআলার সৃষ্টি আঠার হাজার একথাটি কি ঠিক?
- না, বরং এটি একটি উদ্ভট বক্তব্য।
প্র: আল্লাহ তাআলা কিরূপ?
- তিনি নিরাকার সত্তা, তাঁর কোন আকার-আকৃতি নেই।
প্র: আল্লাহ তাআলা প্রথমে কী সৃষ্টি করেন?
- রাসূল (স) এর নূরকে, অপর মতে- কলম।
প্র: আল্লাহর সাথে যারা অন্যান্য শক্তিকে শরিক করে তাদেরকে কী বলে?
- মুশরিক বা অংশীবাদী।
প্র: আল্লাহ তাআলা কী কী সৃষ্টি করেছেন?
- আল্লাহ তাআলা মানুষ ও জ্বিন জাতিকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী, পৃথিবীর সমস্ত জীবজন্তু, কীট-পতঙ্গ, গাছ-পালা, আকাশ, চন্দ্র-সূর্য, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
প্রঃ আল্লাহ্ যা যা সৃষ্টি করেছেন তার সবকিছুই কি আমরা খালি চোখে দেখতে পাই?
- আল্লাহর এমন অনেক সৃষ্টি আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই দুনিয়ায় অনেক ছোট ছোট জীবাণু আছে যা খালি চোখে দেখা যায় না। দূরে-বহুদূরে অনেক নক্ষত্র এবং গ্রহ-উপগ্রহ আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। তাছাড়া আল্লাহ জ্বিন ও ফিরিশতা সৃষ্টি করেছেন, তাদেরকেও আমরা দেখতে পাই না।
প্র: আল্লাহ সম্পর্কে আমরা আর কী কী জানি?
- আল্লাহ এক। তিনি সব জায়গায় আছেন এবং সব কিছু দেখতে পান। এমনকি আমাদের মনের কথা এবং গোপন ইচ্ছাও তিনি জানতে পারেন।
প্রঃ আমরা কী কাজ করলে আল্লাহ তাআলা খুশী হন?
- আল্লাহ চান, আমরা তাঁর হুকুম মেনে চলি। আল্লাহ ছাড়া অন্য কারো আদেশ-নিষেধ না মানি। আমরা যেন ভাল কাজ করি এবং খারাপ কাজ থেকে বিরত থাকি। তা হলে আল্লাহ খুশী হন।
প্র: আল্লাহ কী চান, তা আমরা কিভাবে জানতে পারি?
- কোন্ কোন্ কাজ করা মানুষের উচিত এবং কোন্ কোন্ কাজ করা উচিত নয় এসব কিছু আল্লাহ্ তাআলা নবী ও রাসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ্ বাণী কুরআন শরীফ। এই কুরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে আমরা বাংলা ভাষাভাষীরা অতি সহজেই আল্লাহ্ কী চান তা জানতে পারি।
প্রঃ আল্লাহকে খুশী করার জন্য রাসূল (স) আমাদেরকে কোন্ পাঁচটি কাজ করতে বলেছেন?
- ১. কালিমা; ২. দৈনিক পাঁচবার সালাত; ৩. যাকাত; ৪. রমযান মাসে রোযা রাখা এবং ৫. হজ্জ পালন করতে বলেছেন।
প্র: আল্লাহর উপর বিশ্বাস বলতে আমরা কী বুঝি?
- আল্লাহর উপর বিশ্বাস বলতে আমরা বুঝি- আল্লাহ এক ও অদ্বিতীয় এবং সকল গুণাবলীর আধার একমাত্র তিনিই। আল্লাহর ক্ষমতার মত আর কারো ক্ষমতা নেই। আল্লাহর জন্ম নেই, মৃত্যুও নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন অনন্তকাল। তিনি সর্বশক্তিমান পরম দয়ালু। তারই করুণায় আমরা বেঁচে আছি। তিনি সব জায়গায় আছেন, সবকিছু জানেন।
প্রঃ আল্লাহর সাথে আমাদের কী ধরণের সম্পর্ক হওয়া উচিত?
- আল্লাহ আমাদের ও এই বিশ্বজগত সৃষ্টি করেছেন। আমরা তাঁরই দয়ায় বেঁচে আছি। আমাদের জন্য প্রয়োজনীয় খাদ্যবস্তু এবং বেঁচে থাকার জন্য যা যা দরকার, সব তিনি ব্যবস্থা করেন। আমরা আল্লাহর বান্দা বা গোলাম। তাঁর আদেশ-নিষেধ মেনেই আমাদের এই দুনিয়াতে থাকতে হবে। সম্পূর্ণভাবে তাঁর হুকুম ও ইচ্ছানুযায়ী চললে আল্লাহ আমাদের উপর খুশী হবেন।
প্রঃ আমরা আল্লাহর হুকুম ও ইচ্ছা কিভাবে জানতে পারব?
- আমরা আল্লাহ্র হুকুম ও ইচ্ছা আল কুরআন এবং রাসূল হযরত মুহাম্মদ (স) এর শিক্ষা ও চরিত্রের মাধ্যমে জানতে পারি। রাসূল (স) তাঁর কথা ও কাজের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।
প্র : আখিরাতের উপর বিশ্বাস বলতে আমরা কী বুঝি?
- এই দুনিয়ায় সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সে দিনের নাম কিয়ামত। বেশ কিছুকাল পরে আরম্ভ হবে শেষ বিচার। সেদিন প্রত্যেক মানুষকে আবার জীবিত করা হবে এবং তাদের প্রত্যেককে দুনিয়ায় যা যা করেছে, তার বিচার করা হবে। বিচার করবেন আল্লাহ তাআলা। যে দুনিয়ায় ভাল কাজ করেছে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেবেন; আর সে পুরস্কার হলো জান্নাত। জান্নাতে সে সুখে থাকবে। আর যে দুনিয়ায় গুনাহর কাজ করেছে, আল্লাহ তাকে শাস্তি দেবেন, তাকে দোযখের আগুনে জ্বলতে হবে।
টিকাঃ
১. সূরা আরাফ: ৫৪
📄 আল্লাহর বিশটি নাম
অর্থ ক্রম. নাম
১. আল্লাহ্ আল্লাহ্
২. ইলাহ ইলাহ
৩. রব প্রতিপালক
৪. রাহমান পরম দয়াময়
৫. রাহীম পরম দয়ালু
৬. মালিক অধিপতি
৭. কুদ্দুস পবিত্র
৮. সালাম শান্তি
৯. মুমিন নিরাপত্তাবিধায়ক
১০. মুহাইমিন রক্ষক
১১. আযিয পরাক্রমশালী
১২. জাব্বার প্রবল
১৩. মুতাকাব্বির অতীব মহিমান্বিত
১৪. খালিক সৃষ্টিকর্তা
১৫. বারি উদ্ভাবনকর্তা
১৬. মুসাওয়ির রূপদাতা
১৭. হাকিম মহা প্রজ্ঞাময়
১৮. হায়্যু চিরঞ্জীব
১৯. কায়্যুম চিরস্থায়ী
২০. আউয়্যাল আদি।