📄 (৬) রহমত ও বরকত প্রার্থনা করা
উমার ইবনু আবদিল আজিজ রাহিমাহুল্লাহ বলেন— المشورة والمناظر بابا رحمة ومفتاحا بركة لا يضل معهما رأي ولا يفقد معهما حزم
'পরামর্শ আর সমকক্ষ এ দুটো রহমত ও বরকতের দুই দরজা। এই দুটো এক সাথে থাকলে চিন্তা (সাধারণত) ভুল হয় না। মনোবলও হারিয়ে যায় না।' ৪০৩
টিকাঃ
৪০৩ বাদাইয়ুস সুলুক
📄 (৭) মানুষের বুদ্ধির মান-নির্ণয়
যখন আপনি কাউকে কোনো কাজের জন্য নির্বাচন করতে চাইবেন, তখন তার সাথে কোনো একটি বিষয়ে পরামর্শ করবেন, তাহলে তার বিচার-বুদ্ধি কী পরিমাণ আছে, তার ভালো-মন্দ আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে।