📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 (৪) ভুলের সময় অন্যের তিরস্কার থেকে বাঁচা যাবে

📄 (৪) ভুলের সময় অন্যের তিরস্কার থেকে বাঁচা যাবে


ইবনু মুতাজ বলেন—বেশি বেশি পরামর্শ করলে কাজটি সঠিক হলে যেমন প্রশংসা পাবে, তেমনি ভুল করলেও কৈফিয়ত করতে পারবে।

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 (৫) প্রবৃত্তি থেকে মুক্তি

📄 (৫) প্রবৃত্তি থেকে মুক্তি


একজন দার্শনিক বলেন—একজন অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিকেও পরামর্শের দারস্ত হতে হয়, যাতে তার চিন্তাটা খাহেশাত বা প্রবৃত্তি-মুক্ত হয়। একবার হারমাজকে জিজ্ঞাসা করা হলো, 'কেন পরামর্শদাতার চিন্তাকে পরামর্শকারীর চেয়েও উত্তম গণ্য করা হয়?' তখন তিনি বলেন, 'কারণ, পরামর্শদাতার চিন্তা প্রবৃত্তি-মুক্ত থাকে।'৪০২

টিকাঃ
৪০২ বাদাইয়ুস সুলুক, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩০৫

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 (৬) রহমত ও বরকত প্রার্থনা করা

📄 (৬) রহমত ও বরকত প্রার্থনা করা


উমার ইবনু আবদিল আজিজ রাহিমাহুল্লাহ বলেন— المشورة والمناظر بابا رحمة ومفتاحا بركة لا يضل معهما رأي ولا يفقد معهما حزم
'পরামর্শ আর সমকক্ষ এ দুটো রহমত ও বরকতের দুই দরজা। এই দুটো এক সাথে থাকলে চিন্তা (সাধারণত) ভুল হয় না। মনোবলও হারিয়ে যায় না।' ৪০৩

টিকাঃ
৪০৩ বাদাইয়ুস সুলুক

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 (৭) মানুষের বুদ্ধির মান-নির্ণয়

📄 (৭) মানুষের বুদ্ধির মান-নির্ণয়


যখন আপনি কাউকে কোনো কাজের জন্য নির্বাচন করতে চাইবেন, তখন তার সাথে কোনো একটি বিষয়ে পরামর্শ করবেন, তাহলে তার বিচার-বুদ্ধি কী পরিমাণ আছে, তার ভালো-মন্দ আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00