📄 (২) কোনো বিষয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়া থেকে নিরাপদ থাকা
আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
ما خاب من استخار ولا ندم من استشار ولا عالم اقتصد 'যে ইস্তিখারার নামাজ পড়ে সে কখনো ব্যর্থ হবে না, যে পরামর্শ চায় সে কখনো লজ্জিত হবে না, আর যে (ব্যয় করার ক্ষেত্রে) মধ্যমপন্থা অবলম্বন করে সে কখনো নিঃস্ব হবে না।'৪৩০
📄 (৩) বুদ্ধি বৃদ্ধি পাবে
ইমাম তুরতুশি বলেন—পরামর্শকারী যদিও সে বাস্তবে পরামর্শদাতার চেয়ে ভালো চিন্তার অধিকারী হয়, কিন্তু (পরামর্শ করা দ্বারা) তার আরেকটি চিন্তা বৃদ্ধি পায়, যেমন পলিমার মাধ্যমে আগুনের আলো বৃদ্ধি পায়।
সুতরাং, কখনো নিজের মনে এ কথার স্থান দিয়ো না যে, মানুষের কাছে পরামর্শ চাইলে মানুষের সামনে প্রকাশ পাবে যে, তুমি তাদের মুখাপেক্ষী। এমন চিন্তা করা যাবে না, যা তোমাকে পরামর্শ করা থেকে বিরত রাখে। কারণ, তুমি তো গর্ব করার জন্য চিন্তা বা মত চাচ্ছো না। বরং উপকৃত হওয়ার জন্যই চাচ্ছ ৪০১
টিকাঃ
৪০১ সিরাজুল মুলুক, ৭৮
📄 (৪) ভুলের সময় অন্যের তিরস্কার থেকে বাঁচা যাবে
ইবনু মুতাজ বলেন—বেশি বেশি পরামর্শ করলে কাজটি সঠিক হলে যেমন প্রশংসা পাবে, তেমনি ভুল করলেও কৈফিয়ত করতে পারবে।
📄 (৫) প্রবৃত্তি থেকে মুক্তি
একজন দার্শনিক বলেন—একজন অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিকেও পরামর্শের দারস্ত হতে হয়, যাতে তার চিন্তাটা খাহেশাত বা প্রবৃত্তি-মুক্ত হয়। একবার হারমাজকে জিজ্ঞাসা করা হলো, 'কেন পরামর্শদাতার চিন্তাকে পরামর্শকারীর চেয়েও উত্তম গণ্য করা হয়?' তখন তিনি বলেন, 'কারণ, পরামর্শদাতার চিন্তা প্রবৃত্তি-মুক্ত থাকে।'৪০২
টিকাঃ
৪০২ বাদাইয়ুস সুলুক, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩০৫