📄 আব্বাসিদের যুগে নথি ও ফাইলের ব্যবস্থা
উমাইয়া খিলাফতকালেও বিভিন্ন বিচার-ফায়সালা নথিভুক্ত করে রাখা হতো, কিন্তু সেটা খুব কম ছিল। সেটাও সীমাবদ্ধ ছিল। কিন্তু আব্বাসিদের যুগে কাজিরা হুকুম-আহকাম সংরক্ষণ ও নথিভুক্ত করার প্রতি বেশ গুরুত্ব দেন, যাতে জনগণের হক সংরক্ষিত থাকে, হুকুম-আহকাম মজবুত থাকে।
📄 আব্বাসি খিলাফতকালে বিচার-ব্যবস্থায় দিওয়ান
আব্বাসি খিলাফতকালে বিচার-ব্যবস্থার দিওয়ান পাওয়া যায়। দিওয়ান বলা হয়, যেখানে বিচার-ব্যবস্থার সবকিছু রেকর্ড করা থাকে। যেমন: ফাইল বা চেক-মূল হোক বা মূল থেকে লিপিবদ্ধ করা হোক। একইভাবে এই দিওয়ানে বিভিন্ন পদের ব্যক্তিদের নামও লিপিবদ্ধ থাকে, যেমন: কাতিব, তত্ত্বাবধায়ক, কাজির সহযোগী। প্রথমে এ দিওয়ান বাগদাদে ছিল। খলিফা হারুনুর রশিদের যুগে এই দিওয়ান পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জাফর বারমাকি। তারপর এ দিওয়ান প্রত্যেক এলাকা ও শহরে ছড়িয়ে পড়ে।৪০৮
টিকাঃ
৪০৮ তারিখল কাজা ফিল ইসলাম