📄 ০২. জনগণের প্রাণ রক্ষা করা
এ কারণে আল্লাহ তাআলা কুরআনে কারিমে কিসাসের বিধান প্রণয়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন— وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ 'কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন (র.) নিহিত রয়েছে।' ৩৫৫
:: আল্লাহ তাআলা আরও বলেন— كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى 'তোমাদের ওপর নিহতদের জন্য ফরজ করা হয়েছে। কিসাস।' ৩৫৬
:: আল্লাহ তাআলা আরও বলেন- وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرف فى القَتْلِ إنه كان مَنصُورًا (۳৩) 'কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমি প্রতিশোধগ্রহণের অধিকার দিয়েছি।' ৩৫৭
টিকাঃ
*** সূরা বাকারা, আয়াত: ১৭৯
*** সূরা ইসরা, আয়াত: ৩৩
📄 ০৩. আকল-বুদ্ধি রক্ষা করা
এ ব্যাপারে কুরআনে কারিম বলে- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمُيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (۹۰) 'হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি, তির-এসব তো কেবল শয়তানের কর্মের নাপাকি। সুতরাং, তোমরা তা থেকে বিরত থাকো, যাতে সফলকাম হতে পারো।' ৩৫৮
হাদিস শরিফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- كل مسكر حرام ما أسكر كثيره فقليله حرام 'প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। যা বেশি খেলে নেশা সৃষ্টি করে, তা অল্প হলেও হারাম।' মানুষের মস্তিষ্ক, বিবেক-বুদ্ধি যাতে লোপ না পায় এজন্যই 'হদ্দে শারব' তথা হারাম পানের দণ্ডবিধির বিধান জারি করা হয়েছে।
টিকাঃ
৩২৮ *** সূরা মায়িদা, আয়াত: ৯০
📄 ০৪. বংশ রক্ষা করা
এ কারণেই আল্লাহ তাআলা জিনার হদ জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন- الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ 'ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে তোমরা একশটি করে বেত্রাঘাত করো।' ৩৫৯
টিকাঃ
***সূরা নূর, আয়াত: ২
📄 ০৫. ইজ্জত-আব্রুর হিফাজত করা
এই ইজ্জত-আব্রুর হিফাজতের জন্যই 'কাযিফকে' (অপবাদ আরোপকারীকে) ৮০টি বেত্রাঘাতের (হদ্দে কযফ) হুকুম আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন- وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً 'আর যারা সতী নারীদের অপবাদ দেয়, অতঃপর তারা চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে তাদের ৮০টি বেত্রাঘাত করো।'৩৬০
টিকাঃ
*” সূরা নূর, আয়াত: ৪