📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ০১. দ্বীন ও ধর্ম রক্ষা করা

📄 ০১. দ্বীন ও ধর্ম রক্ষা করা


শরিয়ত, দ্বীন ও ধর্ম রক্ষা করার বিষয়ে খুব তাগিদ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন— مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ 'যে নিজের দ্বীন (ইসলাম) পরিবর্তন করে ফেলে, তাকে তোমরা হত্যা করো।'
এ হাদিসে দ্বীন ইসলাম পরিবর্তন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি এসেছে।

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ০২. জনগণের প্রাণ রক্ষা করা

📄 ০২. জনগণের প্রাণ রক্ষা করা


এ কারণে আল্লাহ তাআলা কুরআনে কারিমে কিসাসের বিধান প্রণয়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন— وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ 'কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন (র.) নিহিত রয়েছে।' ৩৫৫
:: আল্লাহ তাআলা আরও বলেন— كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى 'তোমাদের ওপর নিহতদের জন্য ফরজ করা হয়েছে। কিসাস।' ৩৫৬
:: আল্লাহ তাআলা আরও বলেন- وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرف فى القَتْلِ إنه كان مَنصُورًا (۳৩) 'কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমি প্রতিশোধগ্রহণের অধিকার দিয়েছি।' ৩৫৭

টিকাঃ
*** সূরা বাকারা, আয়াত: ১৭৯
*** সূরা ইসরা, আয়াত: ৩৩

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ০৩. আকল-বুদ্ধি রক্ষা করা

📄 ০৩. আকল-বুদ্ধি রক্ষা করা


এ ব্যাপারে কুরআনে কারিম বলে- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمُيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (۹۰) 'হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি, তির-এসব তো কেবল শয়তানের কর্মের নাপাকি। সুতরাং, তোমরা তা থেকে বিরত থাকো, যাতে সফলকাম হতে পারো।' ৩৫৮
হাদিস শরিফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- كل مسكر حرام ما أسكر كثيره فقليله حرام 'প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। যা বেশি খেলে নেশা সৃষ্টি করে, তা অল্প হলেও হারাম।' মানুষের মস্তিষ্ক, বিবেক-বুদ্ধি যাতে লোপ না পায় এজন্যই 'হদ্দে শারব' তথা হারাম পানের দণ্ডবিধির বিধান জারি করা হয়েছে।

টিকাঃ
৩২৮ *** সূরা মায়িদা, আয়াত: ৯০

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ০৪. বংশ রক্ষা করা

📄 ০৪. বংশ রক্ষা করা


এ কারণেই আল্লাহ তাআলা জিনার হদ জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন- الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ 'ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে তোমরা একশটি করে বেত্রাঘাত করো।' ৩৫৯

টিকাঃ
***সূরা নূর, আয়াত: ২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00