📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ০৩. কাজ করা ও উপার্জন করা

📄 ০৩. কাজ করা ও উপার্জন করা


ইসলাম এক্ষেত্রেও তার অনুসারীদেরকে উদ্বুদ্ধ করেছে। যারা কাজ করে খায়, তাদের প্রশংসা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده ) رواه البخاري في صحيحه)
'নিজের হাতে অর্জিত খাবারের চেয়ে উত্তম আর কোনো খাবার হতে পারে না। আর আল্লাহর নবী দাউদ আ. নিজের হাতে উপার্জন করে খাবার খেতেন।' ৩৫০
তিনি আরও বলেন-
لأن يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه (رواه البخاري)
'নিজের পিঠে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করা এর চেয়ে উত্তম-কেউ আরেকজনের সামনে হাত পাতবে, অতঃপর হয় সে দিবে কিংবা বিরত থাকবে।' ৩৫১
আনাস ইবন মালিক রা. থেকে বর্ণিত এক হাদিসে আছে, একলোক নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে হাত পাতল। তখন তিনি বললেন-'তোমার বাড়িতে কোনো কিছু আছে কী?'
তিনি (আনাস রা.) বলেন—লোকটি বলল, 'হ্যাঁ, একটি কাপড় আছে। এর কিছু আমরা পরি, আর কিছু বিছিয়ে রাখি। আরেকটি পাত্র আছে, যাতে করে পানি পান করি।' তিনি বললেন, 'যাও, বস্তু দুটো নিয়ে এসো।'
আনাস রা. বলেন—তখন লোকটি ওই দুটো জিনিস নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো হাতে নিয়ে বললেন-'কে এই দুটি জিনিস কিনবে?'
একলোক বলল—'আমি এক দিরহাম দিয়ে কিনব।' নবীজি বললেন—'কে আরেক দিরহাম বৃদ্ধি করে দেবে?'
একলোক বলল, 'আমি দুই দিরহাম দিয়ে নেব।' তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এ দুটো জিনিস দিয়ে দুই দিরহাম নিলেন, আর ওই আনসার লোকটিকে দুই দিরহাম দিয়ে বললেন—'এক দিরহাম দিয়ে খাবার কিনে পরিবারকে দাও, আর আরেক দিরহাম দিয়ে কুড়াল কিনে আমার কাছে নিয়ে এসো।'
লোকটি তাই করল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুড়ালের সাথে একটি কাঠ লাগিয়ে দিলেন। আর বললেন,- 'তুমি এখন কাঠ সংগ্রহ করতে যাও। আর তোমাকে যেন পনের দিনের আগে না দেখি। লোকটি কাঠ সংগ্রহ করে বিক্রি করতে লাগল। তারপর লোকটি দশ দিরহাম নিয়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলে নবীজি বললেন—'এর কিছু দিয়ে খাবার কিনো, আর কিছু দিয়ে কাপড় কিনো। তারপর বললেন—
هذا خير لك من أن تجيء والمسألة نكتة في وجهك يوم القيامة ، إن المسألة لا تصلح إلا لذي فقر مدقع أو لذي غرم مفظع أو دم موجع (رواه ابن ماجه)
'এটা করা এর চেয়ে উত্তম যে, তুমি কিয়ামতের দিন উপস্থিত হবে, আর তোমার মুখে (হাত পাতার) চিহ্ন থাকবে।'
অপরজনের কাছে সেই চাইতে পারবে, যে নিঃস্ব, দরিদ্র কিংবা প্রচণ্ড ঋণগ্রস্ত, অথবা যার ওপর বড়ো কোনো 'দম' আবশ্যক হয়ে পড়ে। ৩৫২
উমার রা. বলেন-
لا يقعد أحدكم عن طلب الرزق ويقول اللهم ارزقني وقد علم أن السماء لا تمطر ذهبا ولا فضة
'তোমাদের কেউ যেন রিজিক অন্বেষণ করা থেকে বিরত না থাকে, আর বলে— 'আয় আল্লাহ! আমাকে রিজিক দান করেন'। অথচ সে জানে যে, আসমান থেকে কখনো স্বর্ণও ঝরে না, রূপাও পড়ে না।' ৫৩
এই কাজ ও উপার্জন-ব্যবস্থা সমৃদ্ধ করার জন্য খলিফাকে তিনটি কাজ করতে হবে—
• প্রথমত, কর্মজীবীদের প্রয়োজনীয় হাতিয়ার ও যন্ত্রপাতি সহজলভ্য করা。
• দ্বিতীয়ত, তাদের তৈরি জিনিসগুলো বাহিরে পাঠানোর ব্যবস্থা করা。
• তৃতীয়ত, তাদের থেকে কম পরিমাণে ট্যাক্স নেওয়া।

টিকাঃ
৩৫০ সহিহ বুখারি, ২০৭২
**১ সহিহ বুখারি, ২০৭৪
***সুনানু ইবনি মাজাহ, ২১৯৮
*** আবু উমার আন্দালুসি, আল ইকদুল ফারিদ।.

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 ফায়দা—ইসলামের দৃষ্টিতে অর্থনীতি

📄 ফায়দা—ইসলামের দৃষ্টিতে অর্থনীতি


০১। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম সর্বপ্রথম বলে, যাবতীয় সম্পদ তথা আসমান ও জমিনে যা আছে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এক্ষেত্রে কারও কোনো অংশীদারত্ব নেই। কুরআনে কারিমে এ সম্পর্কে বহু আয়াত এসেছে। যেমন—
:: আল্লাহ তাআলা বলেন— له ملك السماوات والأرض 'তাঁরই জন্য আসমান-জমিনের রাজত্ব।'
:: আল্লাহ তাআলা বলেন— الله ما في السماوات والأرض 'আসমান-জমিনে যা আছে, সবই আল্লাহ তাআলার।'
:: আল্লাহ তাআলা বলেন— وما بكم من نعمة فمن الله 'তোমাদের মাঝে যে নিয়ামতই আছে, তা আল্লাহ তাআলার পক্ষ হতে।'
০২। পৃথিবীতে মানুষ হলো আল্লাহ তাআলার সৃষ্ট জীবের সেরা জীব। আল্লাহ্ তাআলা বলেন—
ولقد كرمنا بني آدم ‘আর অবশ্যই আমি আদম-সন্তানদেরকে সম্মানিত করেছি।’
তাই, পৃথিবীর সবকিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য অনুগত এবং নিয়োজিত করে দিয়েছেন। তাদের উপকারগ্রহণের ক্ষেত্রে সমান বানিয়েছেন。
:: আল্লাহ তাআলা বলেন—
و سخر لكم الفلك ‘আর তিনি তোমাদের জন্য নৌযানকে অনুগত করে দিয়েছেন।’
:: আল্লাহ তাআলা বলেন—
وسخر لكم الأنهار ‘আর তিনি তোমাদের জন্য দিবসকে নিয়োজিত করে রেখেছেন।’
:: আল্লাহ তাআলা বলেন—
وسخر لكم الليل والنهار ‘আর তিনি তোমাদের জন্য দিন ও রাতকে নিয়োজিত করে রেখেছেন।’
:: আল্লাহ তাআলা বলেন—
سخر لكم ما في الارض ‘তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা আছে অনুগত করে দিয়েছেন।’
:: আল্লাহ তাআলা বলেন—
ض وسخر لكم ما في السماوات وما في الارض جميعا منه ‘আর তিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, যা কিছু আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে তার সবকিছুকে।’ ৩২৪
:: আল্লাহ তাআলা বলেন—
هو الذي خلق لكم ما في الارض جميعا ‘তিনিই সেই মহান সত্তা, যিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, যা কিছু আছে জমিনে।’
০৩। সম্পদ একটি উসিলা বা মাধ্যম। সম্পদ কোনো মৌলিক জিনিস নয়, পৃথিবীর ভালো ও কল্যাণকর জিনিস অর্জনের উপায় ও মাধ্যম। সুতরাং, সম্পদ তখনই কল্যাণকর হবে, যদি তা কল্যাণকর ও ভালো ক্ষেত্রে ব্যয় করা হয়। অন্যথায়, সম্পদ কল্যাণকর হওয়ার পরিবর্তে অকল্যাণকর হয়ে উঠবে, যা শুধু মানুষের ক্ষতিই ডেকে আনবে।
সুতরাং, শাসক-শাসিত সবার কর্তব্য হলো শরয়ি পদ্ধতিতে তথা বৈধ পন্থায় সম্পদ অর্জন করা, যাতে এর মাধ্যমে দুনিয়ায় উপকার লাভ করা যায় এবং আখিরাতেও কল্যাণ হাসিল করা যায়।
মোটকথা, মানুষ চেষ্টা-উপার্জন করে যে সম্পদ লাভ করে, সেটা তার কাছে আমানত; প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এ সম্পদ মানুষকে দান করেছেন, যাতে সে নিজের ও পরিবারের জন্য, গরিব ও দুর্বলদের জন্য, মাজলুম ও মাহবুসের (কারাবন্দী) জন্য, সবার জন্য খরচ করতে পারে। তাই খলিফার জন্য বৈধ যে, তিনি শরিয়ত নির্দেশিত পন্থায় ধনীদের থেকে সম্পদ নিতে পারবেন। যেমন: সেনাবাহিনী প্রস্তুত করার জন্য, দ্বীন ও শরিয়ত রক্ষা করার জন্য, মাজলুমদের উদ্ধার করার জন্য। তবে এটা তখন, যখন বাইতুল মালে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকবে না। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহীদের জন্য ফিকহের কিতাব দ্রষ্টব্য।

টিকাঃ
৩২৪ সূরা জাসিয়া, আয়াত:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00