📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা 📄 কুরআনে কারিম সম্পদ ব্যয়ের নির্দেশনা

📄 কুরআনে কারিম সম্পদ ব্যয়ের নির্দেশনা


তদ্রুপ সম্পদ ব্যয়ের কথাও কত হিকমাহর সাথে কুরআন বলে দিয়েছে:
১. আল্লাহ তাআলা বলেন- وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطُهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَّحْسُورًا (۲۹) 'আর তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে দিয়ো না, আর তা একেবারে প্রসারিত করেও দিয়ো না, তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে পড়বে।' ৩৪৬
২. আল্লাহ তাআলা বলেন-
وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا (٦٧)
'(আর রহমানের বান্দা) তারাই, যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। আর তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী।' ৩৪৭
৩. আল্লাহ তাআলা বলেন-
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (۲۱۹)
'আর তারা আপনাকে জিজ্ঞাসা করে, তারা কী খরচ করবে (দান করার জন্য)? আপনি বলুন, অতিরিক্ত (সম্পদ খরচ করবে)।' ৩৪৮
অতঃপর দেখুন যেখানে ব্যয় করা বৈধ নয়, তার পরিণতি সম্পর্কে কত সুন্দর করে কুরআন বলছে,
فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونَ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ (٣٦)
'অচিরেই তারা (কাফিররা) সম্পদ ব্যয় করবে। তারপর সেটা তাদের জন্য আফসোসের কারণ হবে। তারপর তাদেরকে পরাস্ত করা হবে।' ৩৪৯

টিকাঃ
*** সূরা ইসরা, আয়াত: ২৯
*** সূরা ফুরকান, আয়াত: ৬৭
*** সূরা বাকারা, আয়াত: ২১৯
*** সূরা আনফাল, আয়াত: ৩৬

ফন্ট সাইজ
15px
17px