📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 দুই. প্রতিটি বিষয়ই তার সামনে পেশ করা এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়া

📄 দুই. প্রতিটি বিষয়ই তার সামনে পেশ করা এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়া


সাধারণ সেনা ও দায়িত্বশীলদের মধ্যে যাতে পারস্পরিক মতবিরোধ সৃষ্টি না হয়। এমনটি হলে তাদের পারস্পরিক ঐক্য বিনষ্ট হবে, তাদের মাঝে দলাদলি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন-
وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ
'যদি তারা সে বিষয়টি পেশ করত রাসুলের সামনে, তাদের মধ্য হতে দায়িত্বশীলদের সামনে, তাহলে তাদের মধ্যে যারা (স্বরূপ) উদঘাটন করতে পারে, তারা তার (স্বরূপ) জানতে পারত।'০০১

টিকাঃ
*** সূরা নিসা, আয়াত: ৮৩

📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 তিন. আদেশ-নিষেধ মান্য করা

📄 তিন. আদেশ-নিষেধ মান্য করা


তিনি যখন কোনো আদেশ করবেন, সাথে সাথে আদেশ পালন করবে। যখন নিষেধ করবেন, সেটা থেকে বিরত থাকবে। কারণ, এ দুটো বিষয়ই আনুগত্যের প্রধান মাধ্যম। কিন্তু যদি তারা আদেশ-নিষেধের তোয়াক্কা না করে তাহলে তিনি তাদের অবস্থা অনুযায়ী শাস্তি দেবেন। তবে গরম এবং কঠোর হবেন না। কারণ, আল্লাহ তাআলা বলেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ : إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِين..
‘আল্লাহর অনুগ্রহের কারণেই আপনি তাদের জন্য কোমল হতে পেরেছেন। যদি আপনি কঠোর এবং রূঢ় হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে সরে পড়ত।’ ৩০২

টিকাঃ
৩০২ সূরা আলে ইমরান, আয়াত: ১৫৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00