📘 ইসলামি রাষ্ট্র ব্যবস্থা > 📄 নেতৃত্বে আবেদন করা

📄 নেতৃত্বে আবেদন করা

কোনো বুঝমান মুসলিমের উচিত নয়—নিজে আগ বেড়ে নেতৃত্ব চাওয়া। নেতৃত্বের জন্য সব ধরনের চেষ্টা ও দৌড়ঝাঁপ করা নিষেধ। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে বেড়ে নেতৃত্ব চাওয়ার ভয়ংকর পরিণাম বিভিন্ন হাদিসে বলে গেছেন। তিনি বলেন—

إنكم ستحرصون على الإمارة يوم القيامة وستكون ندامة يوم القيامة فليعمل المرضعة وبئس الفاطمة

অচিরেই তোমরা নেতৃত্বের জন্য ব্যাকুল হয়ে উঠবে। তবে কিয়ামতের দিন এর জন্য কতইনা আফসোস হবে। নেতার প্রথম অবস্থা তো অনেক ভালো থাকবে, কিন্তু শেষ অবস্থা কতই না ভয়ংকর。

‘এর জন্য কতইনা আফসোস হবে’—এই কথা দ্বারা বোঝা যায়, নেতৃত্ব চেয়ে নেওয়া ব্যক্তি সেদিন তার এই চেয়ে নেওয়া নেতৃত্বের জন্য খুবই আফসোস করবে। এটা দ্বারা ইঙ্গিত পাওয়া যায়—শাসক ইনসাফ না করলে এই নেতৃত্ব চাওয়াটা তার মন্দ পরিণামের কারণ হবে। আল্লামা আইনি রহ. বলেন—নেতৃত্বটা তার জন্য আফসোসের কারণ হবে। অর্থাৎ যে নেতৃত্বের দাবিনুযায়ী কাজ করে নি।

‘তার প্রথম অবস্থাটা ভালো হবে’; কারণ, তার সাথে তখন সম্পদ, খ্যাতি ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন—সবই থাকে, আর ‘শেষ অবস্থাটা বড়োই করুণ হবে’; কারণ, কখনো কখনো তাকে লড়াই-বিদ্রোহের সীকার হতে হবে, কখনো পদচ্যুত করা হবে। আর আখিরাতে প্রত্যেকটা জিনিসের হিসাব তো আছেই।

ইমাম দাউদি রহ. বলেন—হাদিসের অর্থ, তার প্রথম অবস্থা, অর্থাৎ দুনিয়ার অবস্থা কতইনা ভালো হবে, আর শেষ অবস্থা, অর্থাৎ মৃত্যু পরবর্তী অবস্থা কতইনা বিপদজনক হবে। কারণ, প্রত্যেকটা বিষয়ে তাকে হিসাব দিতে হবে। ফলে তার অবস্থা শিশুর মতো হবে, যার প্রয়োজন শেষ হওয়ার পূর্বেই দুধ বন্ধ করে দেওয়া হয়। ফলে তার ক্ষতির কারণ হয়।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন-

يا عبد الرحمن بن سمرة، لا تسأل الإمارة فان أوتيتها عن مسألة وكلت إليها وإن أوتيتها من غير مسألة أعنت عليها

আব্দুর রহমান ইবনু সামুরা, শোনো, তুমি কখনো নিজে আগে বেড়ে নেতৃত্ব চেয়ো না। কারণ, তোমার চাওয়ার ভিত্তিতে যদি দেওয়া হয়, তাহলে তোমাকে নেতৃত্বের ওপর নির্ভরশীল করে দেওয়া হবে। আর চাওয়া ছাড়া দেওয়া হলে তোমাকে সাহায্য করা হবে।

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, উমার রা. তাকে রাষ্ট্রীয় কোনো কাজে নিযুক্ত করার জন্য ডাকলে তিনি অস্বীকার করেন। তখন উমার রা. বললেন, আপনি কি রাষ্ট্রীয় কাজ করতে অপছন্দ করছেন? অথচ আপনার চেয়ে উত্তম ব্যক্তি এই কাজ তলব করেছেন।

তিনি জিজ্ঞাসা করলেন-কে তিনি?

উমার রা. বললেন-ইউসুফ ইবনু ইয়াকুব আ.।

তখন আবু হুরাইরা রা. বললেন-ইউসুফ আ. তো ছিলেন, নবীর পুত্র নবী। আর আমি হচ্ছি আবু হুরাইয়রা ইবনু উমাইয়্যা! তো, আমি দুটো বা তিনটা জিনিসের আশংকা করি।

উমার রা. বললেন-(পূর্বে) আপনি না বললেন পাঁচটা?।

তিনি বললেন-(হ্যাঁ) (সেগুলো হচ্ছে):
* ০১. না জেনে কথা বলে ফেলব;
* ০২. না-হক ফায়সালা করবে;
* ০৩. আমাকে বেত্রাঘাত করা হবে;
* ০৪. আমার সম্পদ ছিনিয়ে নেওয়া হওয়া হবে;
* ০৫. আমার ইজ্জতের লুণ্ঠন করা হবে।

পক্ষান্তরে যদি তার সামনে নেতৃত্ব বা বিচারব্যবব্যবস্থা পেশ করা হয়, তাহলে তিনি গ্রহণ করবেন কি করবেন না-এক্ষেত্রে পাঁচটা দিক :
* ০১. ওয়াজিব : তিনি একাই উপযুক্ত, অন্য কেউ নেই।

০২. মুসতাহাব : আরও অনেকে আছে তবে তিনি বেশি উপযুক্ত।

০৩. ইচ্ছাপ্রাপ্ত : চাইলে গ্রহণ করবেন অন্যথায় নয়:- তিনিসহ অন্যান্যরা সমানযোগ্য।

০৪. মাকরুহ : তিনি উপযুক্ত তবে তার চেয়ে আরও বেশি যোগ্য আছে।

০৫. হারাম : তিনি বুঝতে পারছেন যে, এই কাজ তার দ্বারা হবে না, তিনি ইনসাফ করতে পারবেন না। কারণ, তার মাঝে খাহেশাতের অনুসরণ প্রবল。

টিকাঃ
২০৬ উমদাতুল কারি, খণ্ড: ২৪, পৃষ্ঠা: ২২৭
**সূত্র: আবু নুআইম

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00