📄 হুজাইফা রা.-এর হাদিস
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন-
إني لا أدري ما بقى فيكم فاقتدوا باللذين من بعدي
'আমি জানি না, আর কতদিন তোমাদের মাঝে বাকি থাকবে। সুতরাং, তোমরা আমার পর যে দুজন আছে, তাদের অনুসরণ করো!'
দুজন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমার রা. এর দিকে ইশারা করেছেন।
📄 ইজমা
ইতঃপূর্বে আলোচিত হয়েছে-ইজমা বা উলামায়ে উম্মাতের একমত হওয়াও একটি শরয়ি দলিল। আর সেই ইজমা যদি সাহাবায়ে কিরামের ইজমা হয়, খাইরুল কুরুনের প্রথম যুগে হয়, তাহলে কত শক্তিশালী ইজমা হবে! কারণ, খুলাফায়ে রাশিদার যুগেই ইসলাম পরিপূর্ণভাবে কার্যকর ও বাস্তবায়িত হয়েছিল। তারাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকে জিহাদ করেছেন, নিজেদের জান-মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, সেই সাথে ওহি নাজিলের প্রত্যেকটি সময়ে তারা উপস্থিত ছিলেন। সুতরাং, তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ইজমা শরয়ি দলিল হওয়াতে কী বাধা আছে?