📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 হাদিয়া আদান-প্রদান

📄 হাদিয়া আদান-প্রদান


মানবিক ও সামাজিক আচার-আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুসলিম ও অমুসলিমদের মধ্যে তারতম্য করতেন না। তিনি অমুসলিমদের উপহার-উপঢৌকন গ্রহণ করতেন এবং নিজেও তাদের উপহার দিতেন। বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্বাও আবু সুফইয়ান (রা)-এর নিকট (মাদীনা মুনাওয়ারার উৎকৃষ্ট জাতের খেজুর) ‘আক্বায়া হাদিয়া পাঠিয়েছিলেন। তখনও তিনি (আবু সুফইয়ান) ইসলাম গ্রহণ করেননি। ১৪৮ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এ মহানুভবতার ফলেই বাইরারের ইয়াহুদী সরদার সালাম ইবন মিশকাম্নের স্ত্রী যায়নাব মিনাতুল হারছি তাঁকে বিষ মিশ্রিত গোশত খাওয়াতে সক্ষম হয়। বিশর ইবনুল বারা’ (রা) নামক এক সাহাবী তা খাওয়ার ফলে প্রাণও হারান। ১৪৯

টিকাঃ
১৪৮. আবু-সা’আদবী, আল-মাফযুদ, খ, ২, পৃ. ১৬৯
১৪৯. আল বুখারী, আস-সাহীহ, (কিতাবুল রিহায়), হা. নং: ২৬৯৪; ইবনু ক্বাইয়িম আল-জাওযিয়্যাহ, যা’দুল মা’আদ, খ, ৩, পৃ. ২৬৫

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 কুশলাদি জানা ও দেখা সাক্ষাত করা

📄 কুশলাদি জানা ও দেখা সাক্ষাত করা


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অমুসলিমদের খোঁজ-খবর নিতেন, অসুস্থ হলে রোগ শয্যায় গিয়ে কুশল জিজ্ঞেস করতেন এবং তাদেরকে ইসলাম গ্রহণের আহবান জানাতেন। ১৫০ কোন অমুসলিম যদি শ্বশুরগোষ্ঠীতে হয়ে তাঁর সেবা করতে চাইত, তবে তিনি তাকে বাধা দিতেন না। এ সুযোগে কোন কোন ইয়াহুদী তাঁর সাথে অশোভন আচরণ করত; কিন্তু তিনি সর্বদাাই তাদের ক্ষমা করতেন। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ইয়াহুদী বালক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সেবা করতেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে দেখতে গিয়েছিলেন এবং ইসলাম গ্রহণের দাওয়াতও দেন। ১৫১

টিকাঃ
১৫০. মুসলিম, আস-সাহীহ, (কিতাবুল জিহান), হা.নং : ১৭৬৯
১৫১. আল বুখারী, আস-সাহীহ, (কিতাবুল মরদা), হা.নং : ৫৬৫৭

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 আতিথেয়তা

📄 আতিথেয়তা


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অমুসলিমদের সাথে মেহমানদারি করতে কখনো অস্বীকৃতি বোধ করেননি। তাঁর নিকট প্রায়ই অমুসলিম মেহমানদের আগমন ঘটত। তারা অনেক সময় প্রচুর পরিমাণ আহার গ্রহণ করত। একবার এক অমুসলিম সাতটি বকরীর দুধ পান করেছিল। ১৫২ অমুসলিম মেহমানদের আদর-যত্নে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন ত্রুটি করতেন না। তিনি নিজ হাতে তাদের খাওয়া পরিবেশন করতেন। তাঁর মেহমানদারী ও উদারতায় মুগ্ধ হয়ে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। কোন কোন সময় অমুসলিম মেহমান মজলিসের শিষ্টাচার ভঙ্গ করত; কিন্তু রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)তাদেরকে ক্ষমা করতেন।

টিকাঃ
১৫২. তিরমিযী, আল-জামি’, (কিতাবুল আত্ব-ইদাহ), হা.নং : ১৪৪৬

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 বেচাকেনা ও লেনদেন করা

📄 বেচাকেনা ও লেনদেন করা


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অমুসলিমদের সাথে বেচাকেনা ও লেনদেন করতেন। হযরত আশিমা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর সময় তাঁর লৌহবর্মটি ৩০ সা’ যবের পরিবর্তে এক ইয়াহুদীর কাছে বন্ধক ছিল।” ১৫৩

টিকাঃ
১৫৩. সহীহ বুখারী, আস-সাহীহ, (কিতাবুল মানাকী), হা.নং : ৪৪৬৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00