📄 সাধারণ অপরাধের শাস্তি
যে কোন অমুসলিমের সাধারণ অপরাধের জন্য বিচারকরা অবশ্যই অবস্থা এবং অপরাধের প্রকৃতি ও মাত্রা বিচার-বিশ্লেষণ করে যে কোন রূপ উপযুক্ত শাস্তি দিতে পারবেন। এ ক্ষেত্রে মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকলের জন্য একই রূপ বিধান সমানভাবে কার্যকর করা হবে। তাদের মধ্যে কোন রূপ বৈষম্য সৃষ্টি করা চলবে না। আল্লাহ তা’আলা বলেন, وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى - “এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার করো। এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।” ৯২১
টিকাঃ
৯২১. আল-কুরআন, ৫ (সূরাতুল মা’ইদাহ) : ৮