📄 মদ ও শূকরের ব্যবসা
মুসলিমদের নিকট মদ ও শূকরের কারবার কোন মূল্যবান নেই। তাই মুসলিমদের জন্য মদ ও শূকরের বিনিময়ে লেনদেন করা নিষিদ্ধ। কিন্তু অমুসলিমরা যেহেতু এ দুটি বস্তুকে বৈধ জ্ঞান করে এবং এ দুটির তাদের কাছে আর্থিক মূল্যমানও সম্প্রদায়, তাই তাদের পরস্পরের মধ্যে মদ ও শূকরের বিনিময়ে লেনদেন করলে তা বিযুক্ত হবে। তবে মুসলিম সমাজে প্রকাশ্যে মদের ব্যবসা থেকে তাদেরকে বারণ করা হবে। ৮৬ তদুপরি মদ্যাপান যেহেতু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সুস্থ ও পবিত্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একটি প্রধান বাধা, তাই ইসলামী রাষ্ট্র জনস্বার্থে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলের জন্য মদ তৈরি, সেবন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে আইন রচনা করলে তা মেনে চলতেও সকলেই বাধ্য থাকবে।
টিকাঃ
৮৬. আল-কাসানী, বাদাই‘ খ.৭, পৃ.১১৩
📄 ক্ষতিপূরণ দান
যদি কোন অমুসলিম কোন মুসলিমের মদ নষ্ট করে কিংবা তার শূকরের কোন রূপ ক্ষতি সাধন করে, তা হলে ইসলামী আইন মুসলিমের জন্য এ দুটি বস্তুই মূল্যহীন হবার কারণে অমুসলিম কোনরূপ ক্ষতিপূরণ দিতে হবে না। পক্ষান্তরে কোন মুসলিম কোন অমুসলিমের মদ নষ্ট করলে কিংবা তার শূকরের কোন রূপ ক্ষতি সাধন করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ৮৭
টিকাঃ
৮৭. আস-সারাসী, আল-মাবসুত, খ.৫, পৃ. ৪০
📄 মুসলিমকে কাজে নিয়োগ করা
ইসলামী রাষ্ট্রে প্রত্যেক নাগরিক- মুসলিম হোক বা অমুসলিম এক অপরকে নিজের কাজে বা ফার্মে অথবা প্রতিষ্ঠানে নিয়োগ করতে পারবে। তবে মুসলিমদের জন্য বৈধ নয় (যেমন- মদ তৈরি ও ব্যবসা, শূকর পালন, সুদী লেনদেন, বাধ্য যন্ত্র নির্মাণ, ফিজ ও তাক্বয়ী তৈরির) এ ধরনের কোন কাজে বা ফার্মে কোন মুসলিমকে নিয়োগ দেয়া অমুসলিমদের জন্য সঙ্গত নয়। ৮৮
টিকাঃ
৮৮. আল-ফাতওয়া ওয়াল কাইফায়িয়াহ, খ.৭, পৃ. ১০২
📄 অমুসলিমদের সাক্ষ্য
মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ইসলামী আইনে সাক্ষীর মুসলিম ও নাছারা-নাসারা পরস্পর হারব রূপে। তবে অমুসলিমরা এক অপরের সাক্ষী হতে পারবে, যদি তারা তাদের ধর্মীয় বিধান অনুযায়ী নাছারা-নাসারার রূপে প্রমাণিত হয়।৮০ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)ও তাদের এককে অপরের সাক্ষী করে কার্যকরণ করেছিলেন। হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, اَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَاحَ شَهَادَةَ الْيَهُودِ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ- “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ইয়াহুদীদের এককে অপরকে সাক্ষী করে কার্যকরণ করেছেন।"৮১ কাযী শুরাইহ (রহ.) প্রত্যেক জাতির লোকদের এককে অপরের সাক্ষী করে কার্যকরণ করতেন। তবে তিনি কোনো খ্রিস্টানের বিরুদ্ধে ইয়াহুদীর সাক্ষী কার্যকরণ করতেন না। অনুরূপভাবে কোনো ইয়াহুদীর বিরুদ্ধে খ্রিস্টানের সাক্ষী কার্যকরণ করতেন না।৮২
টিকাঃ
৮০. আছ-ছারাকছী, আল-মাবছূত, খ.৭, পৃ.১১৬
৮১. আল-বাইহাক্বী, আছ-ছুনানুল কুবরা, (কিতাবুল শাহাদাত), খ.১০, পৃ. ১১৮
৮২. ইবনু আবদান (রা)-এর সূত্রে বর্ণিত বিবরণীতে রয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আহলে কিতাবের এককে বিয়ের অপরকে সাক্ষী কার্যকরণ করেছেন। (আল-বাইহাক্বী, আছ-ছুনানুল কুবরা, (কিতাবুল শাহাদাত), খ.১০, পৃ. ১১৯)
৮৩. আল-বাইহাক্বী, আছ-ছুনানুল কুবরা, (কিতাবুল শাহাদাত), খ.১০, পৃ. ১১৯