📄 বিজিত এলাকায় অস্ত্র সংবরণ
যে সব অমুসলিম শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিমদের সাথে যুদ্ধ করে এবং মুসলিম বাহিনী যখন তাদের সকল প্রতিরোধ ভেদ তাদের আবাসিক এলাকায় প্রবেশ করে, কেবল তখনই অসবরন করবে। এ ধরনের বিজিতদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হলে তারা ইসলামী রাষ্ট্রের নাগরিকের পরিণত হবে। তাদের নিকট থেকে জিজিয়া গ্রহণ করার মাত্রেই তারা যিম্মী রুপে পরিগণিত হবে এবং রাষ্ট্রের সকল নাগরিক সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করবে। এরপর রাষ্ট্র কিম্বা কোনো সাধারণ মুসলিমের এ অধিকার থাকবে না যে, তাদের সম্পত্তি দখল করবে বা তাদের দাস-দাসী বানাবে। হযরত উমার (রা) হযরত আবূ উবায়দাহ (রা)কে নির্দেশ দেন, "যখন তুমি তাদের নিকট থেকে জিজিয়া গ্রহণ করবে, তখন তোমার তাদের ওপর হস্তক্ষেপ করার অধিকার থাকবে না।" ৮৪
টিকাঃ
৮৫. আবূ ইউসুফ, কিতাবুল খারাজ, পৃ. ১৮৯; ইবনু কাইয়িম, আহকামু আহলিয়িয যিম্মাহ, ১,৩,৭,১০৫