📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 ছোট ছেলেমেয়ে ও স্ত্রী

📄 ছোট ছেলেমেয়ে ও স্ত্রী


ইসলামী রাষ্ট্রের অমুসলিম স্থায়ী নাগরিক হলে সন্তান-সন্ততি তাদের অনুবর্তী হিসাবে ইসলামী রাষ্ট্রের স্থায়ী নাগরিক হবে। কেননা ছোট ছেলে-মেয়েদেরকে পিতামাতার অনুবর্তী হিসেবে গণ্য করা হয়। তবে ছেলেরা বৃদ্ধপ্রাপ্ত হলে তাদের থেকে জিজিয়া গ্রহণ করা হবে। এ জন্য তাদের সাথে নতুনভাবে চুক্তি করার প্রয়োজন পড়বে না। ৮২
সন্তান-সন্ততির মত অমুসলিম স্ত্রীও স্বামীর অনুবর্তী হিসেবে ইসলামী রাষ্ট্রের নাগরিকের পরিণত হবে, যদি স্বামী মুসলিম কিংবা যিম্মী হয়। এরপর যদি স্বামী-স্ত্রী দুজন হারবী নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রে প্রবেশ করে কিংবা দুজন অমুসলিম নর-নারী নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রে প্রবেশ করে এবং পরস্পর বিয়ে করে, অতঃপর পুরুষ যিম্মীতে পরিণত হয়, তা হলেেও স্বামীর অনুবর্তী হিসেবে স্ত্রীও যিম্মীতে পরিণত হবে। অনুরূপভাবে কোন হারবী মহিলা নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রে প্রবেশ করে কোন যিম্মীকে বিয়ে করলে সেও স্বামীর অনুবর্তী হিসেবে যিম্মীতে পরিণত হবে। ৮৩

টিকাঃ
৮২. ইবনু কুদামাহ, আল-মুগনী, ৯,৩,৭,২৭৯
৮৩. আল-কাসানী, বাদাইয়ি ৫,৭,৭, ১১০; আখ-যায়লাঈ, তাবঈন., ৩,৩,৭,২৭০

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 ছিন্নমূল শিশু

📄 ছিন্নমূল শিশু


ইসলামী রাষ্ট্রের অমুসলিম জনপদে অত্যন্ত অবজ্ঞার কিম্বা তাদের উপাসনালয়ের মধ্যে কোন হিজবুল শিশু পাওয়া গেলে যিম্মীদের অনুবর্তী হিসেবে তাকেও যিম্মী রূপে পরিগণিত করা হবে। ৪

টিকাঃ
৮৪. আস-সারখাসী, আল-মাবসুত, ৯,৩,৭,৬৯-৭০; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, ৬,৩,৭,১১৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00