📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 কাদের সাথে নাগরিকত্বের চুক্তি করা যাবে

📄 কাদের সাথে নাগরিকত্বের চুক্তি করা যাবে


আহলে কিতাব (ইয়াহুদী ও খ্রীস্টান) ও অগ্নি উপাসকদের সাথে, অনুরূপভাবে অন্য যে কোন ধর্মাবলম্বীর সাথেও স্থায়ী নাগরিক চুক্তি করা যাবে। তবে হারামাইনের মতে- আরব দেশের মুশরিকদের সাথে স্থায়ী নাগরিক চুক্তি করা বিধেয় নয়। কারণ, ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, এ চুক্তি উদ্দেশ্য হল অমুসলিমরা মুসলিমদের সাথে মেলামেশা করে ইসলামের সৌন্দর্য্যশীল জ্ঞানকে এবং এভাবে ইসলাম গ্রহণের সুযোগ তৈরি হবে। এ ধরনের চুক্তির মাধ্যমে আরব দেশের মুশরিকদের ইসলাম গ্রহণের সম্ভাবনা অত্যন্ত ক্ষীন। কারণ তাদের ভাষা কুর'আন নাজিল হয়েছে, তারা ইসলামের অনাবিল আদর্শ প্রত্যক্ষ করেছে এবং মুসলিমদের সাথে মেলামেশা করার দীর্ঘ সুযোগও লাভ করেছে। এতদসত্ত্বেও তাদের মধ্যে যারা মুশরিক রয়ে গেছে, তাদের মুসলিম হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলা চলে। এ কারণে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'আরব দেশের মুশরিকদের থেকে জিজিয়া গ্রহণ করেননি।২৭ শাফি'ঈ ও হাম্বালী ইমামদের মতে- আহলে কিতাব (ইয়াহুদী ও খ্রীস্টান) ও অগ্নি উপাসক ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের সাথে স্থায়ী নাগরিক চুক্তি করা বিধিসম্মত নয়। তবে মালিকী ইমামগণের মতে যে কোন অমুসলিমের সাথে - কিতাবী (ইয়াহুদী ও খ্রীস্টান) হোক বা মুশরিক, 'আরব হোক বা অনারব- নাগরিক চুক্তি করা যাবে।২৮

টিকাঃ
২৭. আল-কাসানী, বাদায়ি, খ.৭,পৃ.১০৩; ইবনু ক্বুদামা, আল-মুগনী, খ.৯ পৃ.২৫৯
২৮. আল-কাসানী, বাদায়ি', খ.৭,পৃ.১০৩; আল-কাসানী, বাদায়ি', খ.৭,পৃ.১১৩-১১৮; ইবনু ক্বুদামা, আল-মুগনী, খ.৯,পৃ.২৫৯; ইবনুল 'আরাবী, আহকামুল কুরআন, খ.২,পৃ. ৪৬৯

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 চুক্তির শর্তাবলী

📄 চুক্তির শর্তাবলী


১. অমুসলিমদের নাগরিক চুক্তি স্থায়ী হতে হবে। ইসলামের বাই'আতও যেমন স্থায়ীভাবে করা হয়, তেমনি তার বিরুদ্ধে চুক্তি স্থায়ী সময়ের জন্য হতে হবে।২৯ এ চুক্তি মুসলিমরা কোন অবস্থাতেই ভাঙতে পারবে না। এ চুক্তি মেনে চলা তাদের জন্য চিরস্থায়ীভাবে বাধ্যতামুলক। পক্ষান্তরে অমুসলিমদের জন্য ইখতিয়ার রয়েছে যে, তারা যতদিন খুশি বা বাহাল রাখতে পারে এবং যখন ইচ্ছে ত্যাগও করতে পারে।৩০ আল্লাহ তা'আলা বলেন, فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ إِنَّ اللهَ يُحِبُّ الْمُتَّقِينَ দাওয়াত দান রূপেই বিবেচনা করা হবে। এ ধরনের চুক্তি যেহেতু জিজিয়ার বিনিময়ে হচ্ছে, তাই এক্ষেত্রে মুসলিমদের কোনরূপ বাধ্যবাধতা নেই। (ইবনু খুযামা, ফাতহুল কাদীর, খ.৫,পৃ.২২৫-২২৪) “যে পর্যন্ত তারা তোমাদের জন্য স্থিরপ্রতিজ্ঞ থাকবে, তোমরাও তাদের জন্য স্থির থাকবে। নিঃসন্দেহে আল্লাহ তা'আলা মুত্তাকীদের পছন্দ করেন।”৩১
২. ইবাদাত ব্যতীত অর্থনৈতিক লেনদেন ও কারবার এবং সামাজিক ও রাষ্ট্রীয় প্রভৃতি ক্ষেত্রে তাদের উপর ইসলামী রাষ্ট্রের বিধান মেনে চলতে হবে।
৩. তাদের উপাদনক্ষম প্রত্যেক পুরুষকে বার্ষিক জিজিয়া আদায় করতে হবে।
উপর্যুক্ত শর্তাবলির ব্যাপারে ইমামগণের মধ্যে কারো কোন দ্বিমত নেই।৩২ তবে ইবনু কাইয়ম ও সারবুল বাইরে আরো কিছু শর্ত যোগ করেছেন। যেমন 'আওয়ামা মাওয়া'দী আরো অতিরিক্ত ছয়টি শর্তে কথা বলেছেন। এগুলো হলঃ
১. কুর'আনের বিরুদ্ধে অযাচিত কোন মন্তব্য বা গালাগাল করবে না এবং তাকে বিকৃত করার কোন প্রশ্রয় চালাবে না।
২. রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি কোন অমর্যাদাকর ও অশ্লীল বাক্যবান ছুঁড়বে না।
৩. ইসলামের বিরুদ্ধে কোন অশ্লীল ও অরুচিকর মন্তব্য করবে না এবং তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালাতে পারবে না।
৪. কোন মুসলিম মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হবে না, এমনকি বিবাহের নামেও না।
৫. কোন মুসলিমকে দীনের ব্যাপারে বিভ্রান্তিতে নিমজ্জিত করতে পারবে না এবং কারো ধন-সম্পদে হস্তক্ষেপ করতে পারবে না।
৬. হারবী (অমুসলিম রাষ্ট্রের অধিবাসী)-কে কোনরূপ সহযোগিতা করতে পারবে না এবং তাদের গুপ্তচরদেরকে কোন রূপ আশ্রয় দিতে পারবে না।
মাওয়া'দী বলেন, "এ সব শর্ত আনুষঙ্গিক। এগুলো স্পষ্টভাবে শর্ত হিসেবে উল্লেখ করা না হলেও তা মেনে চলা প্রত্যেক অমুসলিম নাগরিকের জন্য বাধ্যতামূলক হবে। এতদসত্ত্বেও তাদেরকে অবিশ্বসিকভাবে এবং চুক্তিকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে এ সব বিষয় শর্তরূপে উল্লেখ করা হবে। পরেরও এ ধরনের কোন অপরাধে লিপ্ত হলে তা চুক্তি ভঙ্গের মধ্যে শামিল হবে।"৩৩

টিকাঃ
২৯. আল-কাসানী, বাদায়ি, খ.৭,পৃ.১০১
৩০. এটা অধিকাংশ ইমামের অভিমত। তবে শাফি'ঈদের এক বর্ণনা মতে- নির্দিষ্ট সময়ের জন্য এ চুক্তি করা যেতে পারে। (আল-বাহুত্বী, কাশ্শাফ, খ.৩,পৃ.১১৭, ১১৯)
৩১. আল-কাসানী, বাদায়ি, খ.৭,পৃ.১০২-৩
৩২. আল-কুর'আন, ৯ (সূরাতুত তাওবাহ): ৭
৩৩. ইবনু ক্বুদামা, আল-মুগনী, খ.৯ পৃ.২৮৬; আল-কাসানী, বাদায়ি', খ.৭,পৃ.১১১; আল-সারাসী, আল-মাবসুত, খ.১০,পৃ.৬৭
৩৪. আল-মাওয়া'দী, আল-আহকামুল সুলতানিয়াহ, পৃ. ১৯৪-৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00