📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা 📄 হারবী

📄 হারবী


হারবী হল দারুল হারবের অমুসলিম নাগরিক। উপরোক্ত তিন শ্রেণীর বাইরে যে সকল অমুসলিম রয়েছে তাদেরকে হারবী (ইসলামী রাষ্ট্রের শত্রু) রূপে গণ্য করা হয়।২০ তাদের জান-মাল-ইয্যাত-আব্রু রক্ষা করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের ওপর বর্তাবে না। কোন হারবীর ইসলামী রাষ্ট্রে প্রবেশ হলে রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। অনুমতি ছাড়া কোন হারবী ইসলামী রাষ্ট্রে অনুপ্রবেশ করলে তাকে দারুল হারবের গুপ্তচর বা লুটেরা বলে ধরা দেয়া হবে। রাষ্ট্রপ্রধান দেশ ও জনগণের স্বার্থে তার বিরুদ্ধে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। ইচ্ছে করলে তিনি তাকে প্রত্যাতও করতে পারবেন, কারারুদ্ধ করেও রাখতে পারবেন। ইচ্ছে করলে বিনিময় নিয়ে কিংবা বিনা বিনিময়ে ছেড়েও দিতে পারবেন।২১ রাষ্ট্রের কোন নাগরিক -মুসলিম হোক কিংবা অমুসলিম- তাকে হত্যা করলে, হত্যাকারীর জন্য কিসাস বা দিয়াতের বিধান প্রযোজ্য হবে না।২২ তবে তার এ কাজ রাষ্ট্র-কর্তৃপক্ষের নেতৃত্বের অবমাননা বলে গণ্য হবে। এ জন্য রাষ্ট্রপ্রধান দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে অবশ্যই অনুপাতে যে কোন রূপ সাধারণ দণ্ড দিতে পারবেন।

টিকাঃ
২০. ইবনু খুযামা, ফাতহুল কাদীর, খ.৫,পৃ.৩০৫; আল-কাসানী, বাদায়ি', খ.৭,পৃ. ১০০
২১. আল-সারাসী, আল-মাবসুত, খ.১০,পৃ. ৮০; ইবনু খুযামা, আল-কুবরী, খ.৭,পৃ.৫২৯

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية