📄 গ্রন্থকার
আদ-দিমাশকির জন্ম ও মৃত্যু সাল নিশ্চিতভাবে জানা যায় না। অবশ্য বলা হয়ে থাকে তিনি দ্বাদশ শতাব্দীর শেষার্ধের মানুষ। আল-ইশারা ইলা মাহাসিনিত তিজারা বইটির কাজ সমাপ্ত করার যে তারিখ তিনি উল্লেখ করেছেন, সেখান থেকে এ ব্যাপারটি অনুমান করা যায়। তার উল্লেখ অনুযায়ী তারিখটি ৫৭০ হিজরি/১১৭৫ খ্রিষ্টাব্দ। অন্যত্র স্থানান্তরিত হওয়ার আগে জীবনের একাংশ তিনি সিরিয়ার দামিশকে অতিবাহিত করেছিলেন। যার ফলে তার নামে শেষে "আদ-দিমাশকি" যুক্ত হয়েছে। তার জীবদ্দশায় কায়রোতে ফাতিমি খিলাফতের পতন এবং মামলুক সুলতান সালাহুদ্দীনের প্রভাব সূচিত হয়। সেখান থেকেই সিরিয়া শাসিত হতো।