📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 জনপ্রশাসন “আইন ও শৃঙ্খলা”

📄 জনপ্রশাসন “আইন ও শৃঙ্খলা”


আবু ইউসুফের বইয়ের বিভিন্ন অধ্যায়কে এই শিরোনামের অধীনে আনা সম্ভব। সেগুলোর উদাহরণ হলো: আহলে কিতাব সম্প্রদায়গুলোর ধর্মীয় উৎসব সংক্রান্ত আয়োজন, গির্জা ও মঠ নির্মাণ, স্বীকৃত কোনো ধর্মগ্রন্থের অনুসরণ না করা জাতিসমূহ, বেশ্যালয় সংক্রান্ত অপরাধ, চুরি, ও নৈতিক অপরাধ, ধর্মত্যাগ, ও গোয়েন্দাবৃত্তি। এসব বিষয় করব্যবস্থা বা সরকারের অর্থায়নের সাথে সম্পর্কিত না হলেও রাষ্ট্রের আইনি কাঠামোর সাথে সম্পর্কিত হওয়ার কারণে আবু ইউসুফ এগুলোকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন। এখান থেকে আরও স্পষ্ট হয় যে, আবু ইউসুফের কাজটি শুধুই "ভূমিকর” সংক্রান্ত বলে যে ধারণা প্রচলিত, তা ভুল।

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 অন্যান্য বিষয়

📄 অন্যান্য বিষয়


রাষ্ট্রের অর্থনীতি সংক্রান্ত অন্য কিছু বিষয় রয়েছে, যেগুলোকে নিম্নলিখিতভাবে শ্রেণিবিন্যাস করা যায়।

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 মুজারাআ বা ইজারা

📄 মুজারাআ বা ইজারা


মাঠ ও খেজুরগাছে শ্রম ও ভূমি মূলধন ভাগাভাগি হলো মুজারাআ চুক্তি। মুজারাআর ওপর ইমাম আবু ইউসুফ আলোকপাত করেন। বিশেষ গুরুত্বারোপ ছিল ইজারার ভিত্তিতে নিষ্ফলা ভূমির চাষাবাদের ওপর। আবু ইউসুফ ব্যাখ্যা করেন যে, হিজাযের (মালিকি) ফকিহগণ কুফার ফকিহদের থেকে ভিন্নতর মত লালন করেন। হিজায ও মদীনার ফকিহগণ অংশীদারত্ব, অর্ধেক, বা এক-তৃতীয়াংশ ফসলের ভিত্তিতে নিষ্ফলা ভূমির মুজারাআ অনুমোদন করেন না। কারণ তাদের মতে নিষ্ফলা ভূমি উদ্যান বা বাগানের মতো নয়, যেগুলোর জন্য অংশীদারি ইজারা তাদের মতে বৈধ। কুফার কিছু ফকিহ উদ্যান ও অন্যান্য গাছের অংশীদারির অনুমোদন দিয়েছেন। উশর ভূমির ফসল অর্ধেক বা এক-তৃতীয়াংশ অনুপাতে ভাগাভাগি করা তাদের মতে বৈধ। অপর কিছু ফকিহর মতে আবার এগুলো অনুমোদিত নয়। ইমাম আবু হানিফা এ ধরনের ইজারার বিরুদ্ধে।
যেসকল ফকিহ এই লেনদেনের অনুমোদন দেননি, তাদের বিচারিক যুক্তি হলো অনিশ্চয়তার বিরোধিতা। নিষ্ফলা বা উষর ভূমির বর্গা থেকে প্রাপ্ত ফসল অনিশ্চিত। এ ধরনের লেনদেনে জড়িত হওয়ার এক বা একাধিক অংশীদারের জন্য ক্ষতিকর হয়ে থাকতে পারে। পক্ষান্তরে এই চুক্তির অনুমোদন-দাতারা কঠোরভাবে নবি -এর কাজের ওপর ভিত্তি করে এই মত দিয়েছেন। নবিজি খাইবারের ভূমিগুলো খাইবারের অধিবাসীদের ইজারা দেন ফসল ভাগাভাগির ভিত্তিতে।
আবু ইউসুফের মতে এরকম সকল চুক্তি বৈধ ও অনুমোদিত। এগুলোকে অংশীদারি চুক্তির ভাগাভাগি হিসেবে বিবেচনা করেন তিনি। এখানে একজন অংশীদার অংশ নেয় তার পুঁজির মাধ্যমে এবং অপরজন দেয় শ্রম ও দক্ষতা। লভ্যাংশ যদি আপাতত তাদের কাছে অজানাও হয়, তাও তা লাভ-ক্ষতি-ভাগাভাগি ভিত্তিতে তাদের মাঝে ভাগ করা হবে।
ইমাম আবু ইউসুফের দৃষ্টিতে নিষ্ফলা ভূমি, উদ্যান ও অন্যান্য গাছে এই চুক্তি অংশীদারি বিনিয়োগের মতো: ভূমি হলো পুঁজির অনুরূপ। এই মতকে জোরদার করতে আবু ইউসুফ খাইবারের ভূমির ব্যাপারে নবি -এর কর্মপদ্ধতিকে দলীল হিসেবে ব্যবহার করেন। তিনি যুক্তি দেন যে, অনুমোদনের সমর্থন জোগানো হাদীসগুলো নিষেধাজ্ঞার হাদীসগুলোর চেয়ে বেশি নির্ভরযোগ্য ও সাধারণভাবে প্রযোজ্য। আবু ইউসুফ বিভিন্ন ধরনের চুক্তির বর্ণনা দেন। চুক্তির অংশীদারদের মধ্যে সম্পর্ক ও তাদের প্রত্যেকের কর সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করেন তিনি সেখানে। তার করা শ্রেণিবিভাগ থেকে বোঝা যায়, আবু ইউসুফ বেশ কয়েক ধরনের কাঠামোর অনুমোদন দেওয়ার মাধ্যমে ইজারার পরিসর প্রশস্ত করে দিয়েছেন। চুক্তিতে ঢোকার আগেই অংশীদাররা সে চুক্তির শর্তাদি একদম স্পষ্ট করে জানবে, এই মূলনীতিকে পরিত্যাগ না করেই তিনি জনস্বার্থকে বিশেষভাবে বিবেচনায় নিয়েছেন। আধুনিককালে যে আর্থিক ইজারা অথবা মূলধন ইজারার (Financial lease) সাথে অন্যান্য ইজারার পার্থক্য করা হয়, আবু ইউসুফের চিন্তার সাথে সেটা কাকতালীয়ভাবে মিলে যায়。

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 সরকারি ও বহিরাগত পণ্যসমূহ

📄 সরকারি ও বহিরাগত পণ্যসমূহ


কৃষির অবস্থা উন্নয়নে ইমাম আবু ইউসুফ সরকারের গৃহীত কর্মকাণ্ডের গুরুত্বের ওপর জোরারোপ করেন। রাষ্ট্রের উচিত খাল খনন, সেতু নির্মাণ, ও রাস্তাঘাটের তত্ত্বাবধান করতে থাকা। এর তিন ধরনের প্রভাব পড়বে: (ক) অনাবাদি ভূমির পরিমাণ কমানো, (খ) আবাদি জমির উৎপাদনশীলতা বাড়ানো, এবং ফলত (গ) কর থেকে প্রাপ্ত আয় বৃদ্ধি পাওয়া। এ ব্যাপারটিতে অধিকতর জোর দেওয়ার জন্য তিনি উল্লেখ করেন, এসব কর্মকাণ্ড সরকারের একটি প্রধান দায়িত্ব। কারণ এগুলোর ব্যয়ভার এত বেশি যে সাধারণ জমির মালিকরা তা বহন করতে পারবে না।
ইসলামি নীতির পুনরুল্লেখ হিসেবে তিনি তিনটি ভিন্ন ভিন্ন ধরনের জিনিসের গণমালিকানার কথা উল্লেখ করেন: পানি, আগুন ও চারণভূমি। এগুলোর কোনো ব্যক্তিগত মালিকানা অন্যদের এসব জিনিস ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবে না। শর্ত হলো, নিজের মালিকানার ভেতর অন্যদের এসব জিনিস ব্যবহার করতে দেওয়ার কারণে যেন মালিকের কোনো ক্ষতি না হয়。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00