📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 ভূমিকা

📄 ভূমিকা


এই অধ্যায়ের আলোচ্য যুগটি বেশ কিছু কারণে আগ্রহোদ্দীপক। প্রথমত, এই যুগ থেকেই ইসলামি খিলাফতব্যবস্থা বংশীয় শাসনব্যবস্থার রূপ নেয়; দ্বিতীয়ত, এই যুগটি বিস্তৃত পরিসরে ইসলামি নগরায়ণের সাক্ষী। তৃতীয়ত, এই আমলে ইসলামি রাষ্ট্রের রাজনৈতিক সীমানার আরও বেশি সম্প্রসারণ ঘটে। এর ফলে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় বাণিজ্যের আকৃতি; এবং চতুর্থত, এই সময়ে ইসলামি রাষ্ট্র মুদ্রানীতি সংস্কার করে এবং প্রশাসনিক ব্যবস্থায় দ্রুততর ও সহজতর পদ্ধতির প্রয়োগের মাধ্যমে একে আরও দক্ষ ও কার্যকর করে তোলে। উমাইয়্যা যুগই সম্ভবত তার পরবর্তী আব্বাসি খিলাফতের সময়কার উন্নয়ন ও অগ্রগতির পথ খুলে দেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00