📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 মৃত ব্যক্তিদের জন্য দু'আ করো

📄 মৃত ব্যক্তিদের জন্য দু'আ করো


এ বিষয়েই আরেকটি হাদীস রয়েছে তবে তার শব্দ ভিন্ন। হযরত আয়েশা সিদ্দীকা রাযি. থেকে বর্ণিত-
لَا تَذْكُرُوا هَلْكَاكُمْ إِلَّا بِخَيْرٍ
অর্থাৎ, নিজেদের মৃতদের ভালো ছাড়া আলোচনা করো না। ভালো আলোচনার মধ্যে তাদের জন্যে দু'আ করাও অন্তর্ভুক্ত। তাদের জন্যে দু'আ করো- হে আল্লাহ! তাদেরকে মাফ করে দিন। তাদের প্রতি দয়া করুন। তাদেরকে আযাব থেকে হেফাজত করুন। এসব দু'আ দ্বিগুণ উপকার দিবে। একে তো দু'আ করা একটি স্বতন্ত্র ইবাদত ও সওয়াবের কাজ, তা যে কোনো কাজের জন্যেই হোক। দ্বিতীয়ত, এতে একজন মুসলমানকে উপকার করার সওয়াবও লাভ হবে। এজন্যে তার পক্ষে দু'আ করায় আপনারও লাভ রয়েছে এবং তারও লাভ রয়েছে। আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে আমাদের সকলকে এর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

টিকাঃ
৩. সুনানে নাসাঈ, হাদীস নং ১৯০৯

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية