📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 সারকথা

📄 সারকথা


যাই হোক, এ হাদীসে যে বলা হয়েছে, এক মুমিন অন্য মুমিনের জন্যে আয়না স্বরূপ, এর দ্বারা এই শিক্ষা লাভ হয় যে, মুমিনের কাজ বার বার বলা। না মানলে ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া বা হার মেনে বসে যাওয়া মুমিনের কাজ নয়। বাস্তবতা এই যে, একজন মুমিন যখন ইখলাসের সাথে কথা বলে এবং বার বার বলে তখন একদিন না একদিন তার কথা ফলপ্রসূ হয়। তাই তুমি আয়না হয়ে কাজ করো এবং যখন অন্য কেউ আয়না হয়ে কাজ করে এবং তোমাকে তোমার কোনো ভুলের কথা বলে দেয় তখন তুমি ব্যথিত হয়ো না এবং অসন্তুষ্ট হয়ো না। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এসব বিষয়ের উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px