📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 ভুল ধরে দিয়ে নিরাস হয়ে বসে পড়েনা

📄 ভুল ধরে দিয়ে নিরাস হয়ে বসে পড়েনা


এ হাদীস থেকে একটি শিক্ষা এই লাভ হয় যে, আয়নার কাজ হলো, যে ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় আয়না তার দোষের কথা বলে দেয় যে, তোমার মধ্যে এই দোষ রয়েছে। দ্বিতীয়বার যদি ঐ ব্যক্তি আয়নার সামনে আসে তাহলে দ্বিতীয়বারও বলে দেয়। যখন তৃতীয়বার সামনে আসে তখন তৃতীয়বারও বলে। কিন্তু ঐ আয়না তোমার পিছনে লাগবে না যে, তোমার এই দোষ অবশ্যই দূর করো। ঐ ব্যক্তি যদি তার দোষ দূর না করে তাহলে আয়না রাগ হয়ে এবং ক্লান্ত হয়ে হার মেনে বসে যায় না। তুমি তোমার দোষ দূর করো না, তাই আর তোমাকে বলবো না। বরং ঐ ব্যক্তি যতোবার আয়নার সামনে আসবে আয়না ততোবারই তাকে বলবে যে, এই দোষ এখনো বিদ্যমান আছে। সে বলা ছাড়বে না এবং মনও খারাপ করবে না। দারোগা হয়ে বলবে না যে, এ ব্যক্তি যতোক্ষণ পর্যন্ত নিজের দোষ দূর না করবে ততোক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবো না।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 এ কাজ কার জন্য করেছিলে

📄 এ কাজ কার জন্য করেছিলে


নবীগণের পদ্ধতিও এই যে, তারা মন খারাপ করে বা হার মেনে বসে যান না, বরং যখনই সুযোগ হয় নিজের কথা বলতে থাকেন। কিন্তু নিজেকে দারোগা মনে করেন না। কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন, لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ
অর্থাৎ, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি, বরং আপনার কাজ শুধু পৌছিঁয়ে দেওয়া। যে ভুল করে তাকে বলে দিন এবং সতর্ক করুন। এখন তার কাজ হলো আমল করা। যদি সে আমল না করে তাহলে দ্বিতীয়বার বলুন, তৃতীয়বার বলুন, কিন্তু হতাশ হয়ে বা অসন্তুষ্ট হয়ে বসে যাবেন না যে, এ ব্যক্তি তো মানেই না। তাকে আর কি বলবো? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এজন্যে কাফের ও মুশরিকরা যখন তাঁর কথা মানতো না তখন তাঁর খুব কষ্ট হতো। এ প্রসঙ্গে কুরআনে কারীমে এই আয়াত অবতীর্ণ হয়, لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ
আপনি কি নিজের জানকে ধ্বংস করবেন এ বেদনায় যে, তারা ঈমান আনে না কেন?' এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ শুধু কথা পৌছিঁয়ে দেওয়া। মানা বা না মানার জিম্মাদারী আপনার নয়।

টিকাঃ
৫. গাশিয়া : ২২
৬. শুআ'রাঃ ৩

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 নবীগণের কর্মপদ্ধতি

📄 নবীগণের কর্মপদ্ধতি


আমার ওয়ালেদ মাজেদ হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী ছাহেব বলতেন যে, যারা দাওয়াত ও তাবলীগ করে এবং 'আমর বিল মা'রূফ' ও 'নাহি আনিল মুনকার' করে তাদের কাজ হলো নিজের কাজের মধ্যে লেগে থাকা। মানুষ না মানার কারণে ছেড়ে বসে থাকবে না। হতাশ হয়ে, অসন্তুষ্ট হয়ে বা ক্রোধান্বিত হয়ে বসে যাবে না যে, আমি তো অনেক বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা মানেনি, এজন্যে আমি আর বলবো না- এমন করবে না। বরং চিন্তা করবে যে, আমি এ কাজ কার জন্যে করেছিলাম। আল্লাহকে রাজি করার জন্যে করেছিলাম। আগামীতেও যতোবার করবো আল্লাহকে রাজি করার জন্যে করবো এবং প্রতিবার আমি বলার সওয়াব লাভ করবো। এজন্যে আমার উদ্দেশ্য তো লাভ হলো। অন্যে মানছে কি মানছে না, তার সাথে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই। এটা আল্লাহর ব্যাপার যে, তিনি কাকে হেদায়েত দান করবেন, আর কাকে দান করবেন না।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 পরিবেশ সংশোধনের উত্তম পদ্ধতি

📄 পরিবেশ সংশোধনের উত্তম পদ্ধতি


বাস্তবতা এই যে, একজন মুমিন যখন ইখলাসের সাথে কথা বলে, বার বার বলে এবং সাথে আল্লাহ তা'আলার কাছে দু'আও করে যে, হে আল্লাহ! আমার অমুক ভাই গোনাহে লিপ্ত, আপনি তাকে হেদায়েت দান করুন। তাকে সঠিক পথে প্রতিষ্ঠিত করুন। যখন এই দুই কাজ করে তখন সাধারণত আল্লাহ তা'আলা অবশ্যই হেদায়েত দান করেন। আমরা যদি এ কাজ করতে থাকি তাহলে এর বরকতে পুরো পরিবেশ আপনাআপনি শুধরে যাবে। আমার ওয়ালেদ মাজেদ বলতেন, এটা সয়ংক্রিয় ব্যবস্থাপনা যে, এক মুমিন অন্য মুমিনকে এসব শর্ত ও আদবের সাথে যদি তার ভুল ধরতে থাকে তাহলে এর মাধ্যমে আল্লাহ তা'আলা সংশোধন করে দেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00